Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
তাসকিন আগুনে পুড়লো খুলনা, অবশেষে ঢাকার মুখে জয়ের হাসি

খেলা

টিবিএস রিপোর্ট
24 January, 2023, 10:05 pm
Last modified: 24 January, 2023, 10:20 pm

Related News

  • তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ, থানায় জিডি
  • খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে সহায়তা চায় ডিসিসিআই
  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি
  • কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’

তাসকিন আগুনে পুড়লো খুলনা, অবশেষে ঢাকার মুখে জয়ের হাসি

তাসকিনের আগুনে বোলিংয়ের সঙ্গে থাকলো আল আমিন, নাসিরদের বোলিং তোপও। হারতে হারতে ক্লান্ত ঢাকা ডমিনেটর্স অবশেষে পেল জয়ের স্বাদ।
টিবিএস রিপোর্ট
24 January, 2023, 10:05 pm
Last modified: 24 January, 2023, 10:20 pm

যে সংগ্রহ মেলে, জয়ের আশা করা কঠিন ছিল। হারের বৃত্তে বন্দি থাকা ঢাকা ডমিনেটর্স আরেকটি হার দেখতে যাচ্ছে, এমনই মনে হয়েছিল। কিন্তু বল হাতে আগুন ঝরালেন ম্যাচসেরা তাসকিন আহমেদ, দাপট দেখালেন আল আমিন হোসেন, নাসির হোসেনরাও। তাতে মুখ থুবড়ে পড়লো খুলনার ইনিংস, ছোট লক্ষ্য পাড়ি দিতে নেমেও সঙ্গী হলো হার। টানা ছয় ম্যাচ হারের অবশেষে জয়ের হাসি হাসলো ঢাকা।   

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 'লো স্কোরিং থ্রিলার'- এর ম্যাচে খুলনা টাইগার্সকে ২৪ রানে হারিয়েছে ঢাকা ডমিনেটর্স। প্রথম ম্যাচে জয় পাওয়া ঢাকা টানা ছয়টি ম্যাচ হেরেছিল, অষ্টম ম্যাচে এসে ভাগ্য বদলালো তাদের। ৮ ম্যাচে ২ জয়ে চার পয়েন্ট নিয়ে তালিকার ছয় নম্বরে নাসিরের দল। ছয় ম্যাচে সমান দুই জয়ে পাঁচ নম্বরে আছে খুলনা।  

টস হেরে আগে ব্যাটিং করতে নামে ঢাকা ডমিনেটর্স। ওপেনার সৌম্য সরকার ছাড়া সবাই যোগ দেন আসা যাওয়ার মিছিলে। আসরে প্রথম হাফ সেঞ্চুরি করা সৌম্য ছাড়া ঢাকার আর দুজন দুই অঙ্কের রান করেন। বাকিদের মধ্যে সর্বোচ্চ ছিল ব্যক্তিগত সংগ্রহ ৫ রান। দুই বল বাকি থাকতে ১০৮ রানে অলআউট হয় ঢাকা। জবাবে তাসকিনের বোলিং তোপের মুখে ১৫.৩ ওভারে ৮৪ রানে অলআউট হয়ে যায় খুলনা। 

ছোট লক্ষ্যে ব্যাটিং করতে নেমেও শুরুটা ভালো করতে পারেনি খুলনা টাইগার্স। ৯ রানে প্রথম উইকেট হারানো দলটি দ্বিতীয় উইকেট খোয়ায় দলীয় ৩০ রানে। এখান থেকে যে ভাঙনের সুর বেজেছে, আর থামেনি। কেবল তামিম ইকবাল ও অধিনায়ক ইয়াসির আলী রাব্বি দুই অঙ্কের রান করেন, বাকিরা উইকেটে গেছেন আর ফিরেছেন। বাকি ৯ ব্যাটসম্যানের মধ্যে থেকে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানের রান ৭।

তামিম ২৩ বলে ৪টি চার ও একটি ছক্কায় ইনিংস সর্বোচ্চ ৩০ রান করেন। ২৪ বলে ২টি চার ও একটি ছক্কায় দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন ইয়াসির। খুলনার ব্যাটিং লাইন আপ গুঁড়িয়ে দেওয়া তাসকিন ৩.৩ ওভারে মাত্র ৯ রানে ৪টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন আল আমিন ও নাসির। একটি করে উইকেট পান সালমান ইরশাদ ও আমির হামজা। ৩ ওভারে মাত্র ৫ রান খরা করেন আফগান স্পিনার হামজা।   

এর আগে ব্যাটিং করা ঢাকা ডমিনেটর্স পুরো ইনিংস ধরে ধুঁকেছে। দ্বিতীয় ওভারে প্রথম উইকেট হারানো দলটি চতুর্থ ওভারের মধ্যে আরও দুটি উইকেট খোয়ায়। এরপর নিয়মিত ধারায় উইকেট হারিয়ে গেছে দলটি। নাহিদুল ও নাসুমের স্পিন রাজত্বের মাঝে কেবল সৌম্য ব্যতিক্রম ছিলেন। রান খরায় থাকা বাঁহাতি এই ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। 

এক পাশ আগলে খেলতে থাকা সৌম্য ১৫তম ওভারে আউট হওয়ার আগে ৪৫ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৫৭ রান করেন। এ ছাড়া তাসকিন আহমেদ ৯ বলে ২টি চারে ১২ ও আল আমেন হোসেন ১১ বলে ১০ রানে অপরাজিত থাকেন। বাকিদের মধ্যে কেউ ৫ রানের গন্ডি পেরোতে পারেননি। ঢাকার দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান আসে অতিরিক্ত থেকে। খুলনার স্পিনার নাহিদুল ৪ ওভারে দুই মেডেনসহ মাত্র ৬ রানে ৪টি উইকেট নেন, যা তার ক্যারিয়ার সেরা। ৪ ওভারে ১১ রানে নাসুমের শিকার ৩ উইকেট। একটি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা এবং ওয়াহাব রিয়াজ। 

Related Topics

টপ নিউজ

তাসকিন আহমেদ / ঢাকা ডমিনেটর্স / খুলনা টাইগার্স / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 
  • ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
    যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

Related News

  • তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ, থানায় জিডি
  • খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে সহায়তা চায় ডিসিসিআই
  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি
  • কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

6
ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net