Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
ছুটিতে থাকা সহকর্মীকে অফিসের কাজে বিরক্ত করলে ১ লাখ রুপি জরিমানা দিতে হবে কর্মীকে

অফবিট

টিবিএস ডেস্ক
10 January, 2023, 11:00 pm
Last modified: 10 January, 2023, 11:04 pm

Related News

  • ঈদুল আজহায় টানা ৭ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
  • চট্টগ্রামে বিপন্ন প্রজাতির মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা
  • ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে মজুত করা ১০,১০০ লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা
  • চট্টগ্রামে বন্ধ ফিলিং স্টেশনে মিলল ৮ হাজার লিটার জ্বালানি তেলের মজুত, ১ লাখ টাকা জরিমানা
  • শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি: যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হারল মেটা ও গুগল 

ছুটিতে থাকা সহকর্মীকে অফিসের কাজে বিরক্ত করলে ১ লাখ রুপি জরিমানা দিতে হবে কর্মীকে

২০০৮ সালে প্রতিষ্ঠিত হওয়া ড্রিম১১ এর কর্মীদের জন্য বার্ষিক কমপক্ষে এক সপ্তাহ ছুটি নেওয়া বাধ্যতামূলক করেছে।
টিবিএস ডেস্ক
10 January, 2023, 11:00 pm
Last modified: 10 January, 2023, 11:04 pm
প্রতীকী ছবি। সংগৃহীত।

অফিসের কাজ থেকে একরত্তি বিশ্রামের জন্য মানুষ ছুটি নেয়। ছুটিতে কোথাও বেড়াতে গেলে হঠাৎ অফিস থেকে কেউ ফোন করে কাজের কথা পাড়লে কার-ই-বা ভালো লাগে!

কিন্তু ছুটির মাঝে অফিসের ফোন অনেকেই পান। জরুরি কাজের ফোন এলে তখন বিশ্রাম আর ছুটি কাটানো মাথায় ওঠে। এর ফলে অনেক সময় মনোমালিন্য হয় ছুটির সঙ্গী প্রিয়জনদের সঙ্গে।

তবে এ সমস্যার সমাধান নিয়ে এসেছে ভারতীয় একটি প্রতিষ্ঠান। আর সে সমাধানের কথা শুনলে অনেকেই ভ্রু কোঁচকাবেন হয়তো।

মুম্বাইভিত্তিক কোম্পানি ড্রিম১১-এর কোনো কর্মী যদি ছুটিতে থাকা তার কোনো সহকর্মীর সঙ্গে অফিসের কাজের ব্যাপারে যোগাযোগ করেন, তাহলে ওই কর্মীকে এক লাখ রুপি (প্রায় ১,২০০ ডলার) জরিমানা দিতে হবে।

ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম পরিচালনাকারী এ কোম্পানিটির সহপ্রতিষ্ঠাতা ভাবিত শেঠ সম্প্রতি সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন নিয়মের কথা জানিয়েছেন।

২০০৮ সালে প্রতিষ্ঠিত হওয়া ড্রিম১১ এর কর্মীদের জন্য বার্ষিক কমপক্ষে এক সপ্তাহ ছুটি নেওয়া বাধ্যতামূলক করেছে।

'বছরে একবার এক সপ্তাহের জন্য আপনাকে অফিস থেকে বিচ্ছিন্ন করে দেওয় হবে। আপনি কোনো মেসেজ, ইমেইল, বা কল পাবেন না। কারণ এতে ওই সপ্তাহটা আপনার ভালো কাটবে। আর এর ফলে প্রতিষ্ঠানও জানতে পারবে এটি আপনার ওপর নির্ভরশীল কিনা,' শেঠ বলেন।

এখন পর্যন্ত এ ব্যবস্থা কার্যকরী হিসেবেই প্রমাণিত হয়েছে বলে ৩৬ বছর বয়সী শেঠ জানান।

'ড্রিম১১ বিশ্বাস করে, এ নির্ভেজাল সময়টুকু কর্মীদের আরাম করতে, পুনরায় শক্তি ফিরে পেতে, ও কাজে ফিরে তাদের সর্বোচ্চটুকু দেওয়ার প্রস্তুতিতে সহায়তা করে,' এক বিবৃতিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মেধাবী কর্মীদের ধরে রাখতে গোল্ডম্যান স্যাকস-এর মতো অনেক প্রতিষ্ঠান তাদের কর্মীদেরকে অসীম ছুটি নেওয়ার অনুমতি দিচ্ছে। কিন্তু এতে অনেক সময় কর্মীরা কত দিন ছুটি কাটাবেন তার ঔচিত্যবোধ নিয়ে বিবেকের দংশনে ভুগতে থাকেন বলেও জানা গেছে।

সূত্র: ব্লুমবার্গ

Related Topics

টপ নিউজ

কর্মী / অফিস / ছুটি / জরিমানা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
    সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

Related News

  • ঈদুল আজহায় টানা ৭ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
  • চট্টগ্রামে বিপন্ন প্রজাতির মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা
  • ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে মজুত করা ১০,১০০ লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা
  • চট্টগ্রামে বন্ধ ফিলিং স্টেশনে মিলল ৮ হাজার লিটার জ্বালানি তেলের মজুত, ১ লাখ টাকা জরিমানা
  • শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি: যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হারল মেটা ও গুগল 

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

3
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

4
যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net