Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
করোনাভাইরাস চিকিৎসায় ইথানল বিতর্ক

বাংলাদেশ

ময়মনসিংহ প্রতিনিধি
12 April, 2020, 06:40 pm
Last modified: 12 April, 2020, 06:45 pm

Related News

  • গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৯ শিক্ষক
  • উপকূলীয় এলাকার লবণাক্ত পানি বাড়াচ্ছে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি: গবেষণা
  • দিনে ৩৩৮ শব্দ কম বলছি আমরা, মানুষ কি তবে চিরতরে নিশ্চুপ হয়ে যাবে?
  • গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ
  • ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

করোনাভাইরাস চিকিৎসায় ইথানল বিতর্ক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের গবেষক অধ্যাপক ড. আলিমুল ইসলাম জানান, তিনি কোভিড-১৯ নিয়ে কোনো গবেষণা করেননি। কিছু কিছু গণমাধ্যমে ভুলভাবে তার বক্তব্য উপস্থাপন করা হচ্ছে।
ময়মনসিংহ প্রতিনিধি
12 April, 2020, 06:40 pm
Last modified: 12 April, 2020, 06:45 pm
গবেষক অধ্যাপক ড. আলিমুল ইসলাম। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

প্রাণঘাতী করোনাভাইরাস থেকে বাঁচতে সারা বিশ্বে বিজ্ঞানীরা নানা পর্যায়ে গবেষণা করছেন। এসব গবেষণা নিয়ে নানা ধরনের খবর দিচ্ছে গণমাধ্যম। আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও। 

এরইমধ্যে সম্প্রতি দেশের কিছু গণমাধ্যমে খবর আসে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক গবেষক নাকি দাবি করেছেন, ইথানলে সারবে কোভিড-১৯! খবরে বলা হয়, 'শরীরের ভেতরে করোনা ধ্বংসের পদ্ধতিও উদ্ভাবন হয়েছে।'

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় খবরটি। এ বিষয়ে সত্যতা জানতে সংশ্লিষ্ট গবেষকের সঙ্গে যোগাযোগ করে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। বেরিয়ে আসে চমকপ্রদ তথ্য।

গবেষক অধ্যাপক ড. আলিমুল ইসলাম জানান, তিনি কোভিড-১৯ নিয়ে কোনো গবেষণা করেননি। কিছু কিছু গণমাধ্যমে ভুলভাবে তার বক্তব্য উপস্থাপন করা হচ্ছে। জ্বর, সর্দি কাশি ও গলাব্যথা হলে সহজে আরাম পাওয়ার উপায় জানিয়ে পরামর্শ দিয়েছিলেন তিনি। তবে যে পরামর্শ তিনি দিয়েছেন, সেটি নিয়ে এখনো ল্যাবরেটরিতে গবেষণার কাজ বাকি।

করোনাভাইরাসসহ সাধারণ ফ্লুর আক্রমনে জ্বর, সর্দি কাশি ও গলাব্যথা হয় মানুষের। এসব শারীরিক কষ্ট থেকে পরিত্রাণ পেতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের গবেষক অধ্যাপক ড. আলিমুল ইসলামের পরামর্শ, ইথানল-মিশ্রিত কুসুম গরম পানির কুলকুচি করা বা ভাপ নেওয়া। প্রথমে ফেসবুকে স্টেটাস দিয়ে পরামর্শটি দেন তিনি। পরে কিছু গণমাধ্যমে এটি ফলাও করে প্রচার করা হয়।

এই গবেষক দাবি করেন, তার বক্তব্য বিভিন্ন মিডিয়ায় ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি জানান, কোভিড-১৯-এর কোনো প্রতিষেধক বা প্রতিরোধক উদ্ভাবনের দাবি তিনি করেননি। সাধারণ মানুষ বিভ্রান্ত হয়- এমন তথ্য প্রচারণা না করার অনুরোধ জানিয়েছেন আন্তর্জাতিক পর্যায়ে স্বনামধন্য এই গবেষক।

তিনি জানান, মুরগির করোনাভাইরাস নিয়ে গবেষণা করেছিলেন তিনি। আর অন্যদিকে মানুষকে আক্রমণ করা করোনাভাইরাসটি ভিন্ন প্রকৃতির।

এদিকে ইথানল-মিশ্রিত দ্রবণ দিয়ে ভাপ নেওয়ার যে পরামর্শ গবেষক ড. আলিমুল ইসলাম দিয়েছেন, তার স্বাস্থ্যগত দিক যাচাই করেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। জানা গেছে, এই প্রক্রিয়াটি মানুষের জন্য বিপজ্জনক।

ইউনিভারসিটি অব টেক্সাসের অ্যাসোসিয়েট প্রফেসর এবং আন্তর্জাতিক জার্নাল 'জার্নাল অব হ্যাজার্ডাস ম্যাটেরিয়ালস'-এর সম্পাদক নাভিদ সালেহ জানিয়েছেন, যদি ইথানল বাষ্প সেবন করা হয়, তাহলে সেই বাষ্প ফুসফুসে গিয়ে কখনোই ভাইরাস খুঁজে পাবে না। বরং ফুসফুসের কোষকে আক্রান্ত করবে এবং রক্তেও মিশে যাবে। এটি এখন অজানা কিছু নয়। গবেষণায় প্রমাণিত হয়েই আছে। তাই ইথানলের এমন ব্যবহার খুবই বিপজ্জনক।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় / ময়মনসিংহ / বাংলাদেশে করোনাভাইরাস / গবেষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
  • বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
    বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
  • ছবি: জুমাপ্রেস
    পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য
  • প্রতীকী ছবি
    ছয় মাসে ২.২৩ কোটি গাছ রোপণ করেছে সরকার, বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৩% অর্জন

Related News

  • গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৯ শিক্ষক
  • উপকূলীয় এলাকার লবণাক্ত পানি বাড়াচ্ছে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি: গবেষণা
  • দিনে ৩৩৮ শব্দ কম বলছি আমরা, মানুষ কি তবে চিরতরে নিশ্চুপ হয়ে যাবে?
  • গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ
  • ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

Most Read

1
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

4
বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
অর্থনীতি

বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর

5
ছবি: জুমাপ্রেস
আন্তর্জাতিক

পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

ছয় মাসে ২.২৩ কোটি গাছ রোপণ করেছে সরকার, বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৩% অর্জন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net