Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 19, 2026
গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ

বাংলাদেশ

বাসস
18 August, 2026, 08:40 pm
Last modified: 18 August, 2026, 08:49 pm

Related News

  • মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
  • ময়লার ভাগাড় থেকে দৃষ্টিনন্দন বাগান: ডিসি ফরিদার উদ্যোগের প্রশংসায় প্রধানমন্ত্রী
  • বেপজার প্রতি একর জমিতে ৩ মিলিয়ন ডলার বিনিয়োগ আকর্ষণ, ১৩.৮২ কোটি টাকার রিটার্ন
  • তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • ককরোচ পার্টির আন্দোলন কি পারবে ভারতের গণতন্ত্রের ক্ষয় রুখতে?

গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ

তিনি বলেন, বিরোধী দল দায় চাপিয়ে দেবেন, এটা তারা করবেই, কিন্তু ব্লেইম করা উচিত না। বিরোধী দল অপ্রয়োজনে সরকারের ওপর চাপ প্রয়োগ করলে, দুর্ভোগ সৃষ্টি করলে জনগণ তাদের প্রত্যাখান করবে। 
বাসস
18 August, 2026, 08:40 pm
Last modified: 18 August, 2026, 08:49 pm
ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি : বাসস

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল। জনগণের কষ্টের দায় স্বীকার করে সরকার এই সংকট নিরসনে কাজ করছে। 

ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহেদ উর রহমান আজ এ কথা বলেন।

ডা, জাহেদ বলেন, তবে সংকট পুরোপুরি নিরসন হতে কমপক্ষে আরও দুই বছর সময় লাগবে। সেই পরিকল্পনা অনুযায়ী সরকার এগোচ্ছে। সাময়িক সমস্যা যেন খুব বেশি না হয়, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।  

দেশব্যাপী প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভাগীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়। 

এ প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করতে হবে। বিপন্ন প্রায় সাংস্কৃতিক কর্মকাণ্ডে গতি আনতে হবে। 

এছাড়া, সাংস্কৃতিক কার্যক্রম বাড়াতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি।    

এ সময় গ্যাস সংকট নিয়ে বিরোধী দলের আন্দোলনের প্রশ্নে ডা. জাহেদ উর রহমান বলেন, বিরোধী দল দায় চাপিয়ে দেবেন, এটা তারা করবেই, কিন্তু ব্লেইম করা উচিত না। বিরোধী দল অপ্রয়োজনে সরকারের ওপর চাপ প্রয়োগ করলে, দুর্ভোগ সৃষ্টি করলে জনগণ তাদের প্রত্যাখান করবে। 

তিনি বলেন, রাজপথের চেয়ে ভালো জায়গা সংসদ, তারা সেখানে যাক, যুক্তি তুলে ধরুক। তারা অযৌক্তিক আন্দোলন করে জনগণের ভোগান্তি তৈরি করছে। 

তিনি বলেন, মানুষ একটু না, মানুষ আসলে যথেষ্ট কষ্ট পাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে দুঃখ প্রকাশ করেছেন। আমাদের বক্তব্যটা খুব স্পষ্ট। মানুষের কষ্টটা সত্য। কিন্তু এটার জন্য আমাদেরকে দোষ দেওয়াটা ঠিক না। বিরোধীদল আমাদের ওপর দায় চাপিয়ে দেবেন, দিয়ে তারা আন্দোলন করবেন, এটাও যৌক্তিক নয়। 

তথ্য উপদেষ্টা বলেন, তবে বাংলাদেশ এখন একটা জ্ঞানভিত্তিক সমাজের দিকে পৌঁছেছে বলে আমরা বিশ্বাস করি। যেখানে অহেতুক যদি কাউকে দায় দেওয়া হয়, সেটা মানুষ শুনবে বলে মনে হয় না। 

তিনি বলেন, আপনারা খুব ভালোভাবেই জানেন, জ্বালানির যে সংকটের মুখোমুখি এখন আমরা হচ্ছি, এটা দীর্ঘদিনের একটা পুঞ্জীভূত সমস্যা এবং একটা দুর্ঘটনা। সুতরাং দুর্ঘটনাটা যদি ঠিক হয়ে যায়, এটা ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গেরে, আমাদের গ্যাসের যে চাহিদা আছে, এই দুটো কারখানা কাজ করলেও আমাদের সরবরাহ তাও প্রায় একশ কোটি ঘনফুট কম থাকে। এটা তো আসলে বছরের পর বছর ধরে হয়েছে। এটার জন্য আমরা খুব দ্রুত স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিয়েছি।      

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ূন কবিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। 

এ সময় সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব দীপংকর বিশ্বাস, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

গ্যাস / সংকট / সংসদ / জনগণ / ভোগান্তি / নজরুল বর্ষ / ময়মনসিংহ / তারেক রহমান / প্রধানমন্ত্রী / ডা. জাহেদ উর রহমান / আন্দোলন / জ্বালানি / সংস্কৃতি মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল
  • শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
    শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ছবি: সংগৃহীত
    ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক
  • ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
    ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ
  • ছবি: টিবিএস
    মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

Related News

  • মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
  • ময়লার ভাগাড় থেকে দৃষ্টিনন্দন বাগান: ডিসি ফরিদার উদ্যোগের প্রশংসায় প্রধানমন্ত্রী
  • বেপজার প্রতি একর জমিতে ৩ মিলিয়ন ডলার বিনিয়োগ আকর্ষণ, ১৩.৮২ কোটি টাকার রিটার্ন
  • তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • ককরোচ পার্টির আন্দোলন কি পারবে ভারতের গণতন্ত্রের ক্ষয় রুখতে?

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল

2
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
বাংলাদেশ

শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক

4
ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
বাংলাদেশ

ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও

6
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net