Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 August, 2026, 09:45 pm
Last modified: 17 August, 2026, 10:08 pm

Related News

  • ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
  • কারিগরি সমীক্ষা শেষ হলে আগামী অর্থবছর থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে: ত্রাণমন্ত্রী
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ছাড়া পেলেন কুষ্টিয়ার সেই শিক্ষক

জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

বিদ্যমান জুলাই-জুনের পরিবর্তে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত সময়কে অর্থবছর হিসেবে নির্ধারণ করা হবে।
টিবিএস রিপোর্ট
17 August, 2026, 09:45 pm
Last modified: 17 August, 2026, 10:08 pm
ছবি: এআই

বর্ষাকালে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতি, কাজের মান ক্ষতিগ্রস্ত হওয়া ও জনদুর্ভোগ কমাতে দেশের অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যমান জুলাই-জুনের পরিবর্তে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত সময়কে অর্থবছর হিসেবে নির্ধারণ করা হবে।

আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০২৭-২৮ অর্থবছরকে অন্তর্বর্তীকালীন (ট্রানজিশনাল) অর্থবছর হিসেবে বিবেচনা করা হবে। ওই অর্থবছর নয় মাসের—জুলাই ২০২৭ থেকে মার্চ ২০২৮ পর্যন্ত—হবে। এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন নিয়মে এপ্রিল-মার্চ অর্থবছর কার্যকর হবে।

অর্থ বিভাগের প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশে বর্তমানে ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত অর্থবছর হিসাব করা হয়। এর ফলে অর্থবছরের শেষ দিকে, বিশেষ করে জুলাই-আগস্টের বর্ষা মৌসুমে, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বিভিন্ন অবকাঠামো উন্নয়নকাজ চলমান থাকে। বর্ষার কারণে এসব কাজ দীর্ঘায়িত হয়, কাজের গুণগত মান ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জনদুর্ভোগও বাড়ে। এপ্রিল-মার্চ অর্থবছর চালু হলে বর্ষা শুরুর আগেই অবকাঠামোগত উন্নয়নকাজ শেষ করার সুযোগ তৈরি হবে বলে মনে করছে সরকার।

তবে অর্থবছরের সময়কাল পরিবর্তন শুধু বাজেটের হিসাবের সময় বদলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এর সঙ্গে সরকারের আর্থিক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত বিভিন্ন সিস্টেমেও বড় ধরনের প্রযুক্তিগত পরিবর্তন আনতে হবে। এ ছাড়া সংবিধান ও জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭-এ প্রয়োজনীয় সংশোধন করতে হবে।

এ জন্য মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ এবং অর্থ বিভাগসহ সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি কমিটি গঠন করে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে। অর্থবছর পরিবর্তনের আইনগত, প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতিও এই প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হবে।

অর্থবছর বদলের আলোচনা আগে থেকেই

বাংলাদেশে জুলাই-জুন অর্থবছর চালুর কারণে বছরের শেষ দিকে সরকারি ব্যয়, বিশেষ করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তাড়াহুড়োর বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচিত। চলতি বছরের জুনে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানও অর্থবছর পরিবর্তনের প্রস্তাব দেন। তিনি জুলাই-জুনের পরিবর্তে জানুয়ারি-ডিসেম্বর অর্থবছর করার পক্ষে মত দিয়ে বলেন, অর্থবছরের শেষ দিকে বর্ষা ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এডিপির বড় অংশ বাস্তবায়নের চেষ্টা করতে গিয়ে অনিয়ম ও অপচয়ের সুযোগ তৈরি হয়।

এর আগে বিভিন্ন মহল থেকেও বাংলাদেশের অর্থবছর পরিবর্তনের দাবি উঠেছে। প্রতিবেশী ভারতসহ বেশ কয়েকটি দেশে এপ্রিল-মার্চ অর্থবছর চালু রয়েছে। অর্থবছরের সময়কাল পরিবর্তনের পক্ষে যুক্তি হিসেবে বর্ষা মৌসুমে উন্নয়নকাজের বাস্তবায়ন-জটিলতার পাশাপাশি অর্থবছরের শেষ দিকে সরকারি অর্থ ব্যয়ের প্রবণতাকেও সামনে আনা হয়েছে।

বর্তমানে অর্থবছরের শেষ মাস জুনে সরকারের রাজস্ব আদায় ও উন্নয়ন ব্যয়—দুই ক্ষেত্রেই বড় ধরনের চাপ তৈরি হয়। যেমন, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে এনবিআর ৩৬ হাজার ৬৪২ কোটি টাকা রাজস্ব আদায় করলেও সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি ছিল ৮১ হাজার ৪৪২ কোটি টাকা।

অন্যদিকে, অর্থবছরের শেষ প্রান্তে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানোর চাপও থাকে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের আকার ৯.৩৮ লাখ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যার বড় একটি অংশ উন্নয়ন ও পরিচালন ব্যয়ে বরাদ্দ রয়েছে।

সরকারের নতুন সিদ্ধান্ত কার্যকর হলে বাজেট প্রণয়ন, রাজস্ব আদায়, সরকারি ব্যয়, ব্যাংকিং কার্যক্রম, হিসাবরক্ষণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বার্ষিক চক্রে বড় পরিবর্তন আসবে। তবে নয় মাসের ট্রানজিশনাল অর্থবছরের মাধ্যমে ধাপে ধাপে এই পরিবর্তন বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

অর্থবছর / জুলাই / জুন / মার্চ / এপ্রিল / প্রধানমন্ত্রী / তারেক রহমান / মন্ত্রিপরিষদ / অবকাঠামো / উন্নয়ন / এডিপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
    ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
    দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: টিবিএস
    প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

Related News

  • ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
  • কারিগরি সমীক্ষা শেষ হলে আগামী অর্থবছর থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে: ত্রাণমন্ত্রী
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ছাড়া পেলেন কুষ্টিয়ার সেই শিক্ষক

Most Read

1
ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
ফিচার

ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা

2
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

3
নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

5
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net