Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 15, 2026
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ছাড়া পেলেন কুষ্টিয়ার সেই শিক্ষক

বাংলাদেশ

ইউএনবি
01 October, 2026, 08:50 am
Last modified: 01 October, 2026, 08:51 am

Related News

  • আমাদের সংস্কৃতি হাজার বছরের, কিন্তু তরুণদের কাছে তা হয়তো যথাযথভাবে তুলে ধরতে পারছি না: প্রধানমন্ত্রী
  • নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া নারী আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা
  • ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ছাড়া পেলেন কুষ্টিয়ার সেই শিক্ষক

গোলাম কিবরিয়া লালন দৌলতপুর উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক। তিনি প্রাগপুর পশ্চিমপাড়ার বাসিন্দা।
ইউএনবি
01 October, 2026, 08:50 am
Last modified: 01 October, 2026, 08:51 am
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে 'অবমাননাকর মন্তব্যের' অভিযোগে কুষ্টিয়ায় আটক স্কুলশিক্ষক গোলাম কিবরিয়া লালনকে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিয়েছে পুলিশ। বুধবার রাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

গোলাম কিবরিয়া লালন দৌলতপুর উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক। তিনি প্রাগপুর পশ্চিমপাড়ার বাসিন্দা।

মাহদী আমিনের পোস্ট অনুযায়ী, শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ওই শিক্ষকের 'অবমাননাকর ও আপত্তিকর মন্তব্যকে' কেন্দ্র করে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ হলে পুলিশ ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।

বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট থানাকে ওই শিক্ষককে সম্মানের সঙ্গে ছেড়ে দেওয়ার পাশাপাশি নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন বলে জানান মাহদী আমিন। পরে পুলিশ তাকে বাড়িতে পৌঁছে দেয়।

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর বিশ্বাস, মানুষের মতের ভিন্নতা থাকতে পারে এবং প্রত্যেকেরই নিজস্ব দৃষ্টিভঙ্গি ও মত প্রকাশের অধিকার রয়েছে।

প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে তিনি বলেন, "কারও মতের সঙ্গে দ্বিমত থাকলেও তার মত প্রকাশের অধিকারকে সম্মান করা উচিত।"

মাহদী আমিন আরও বলেন, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি। ইতিবাচক আচরণ, পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের সংস্কৃতি সমাজকে আরও শক্তিশালী করবে বলেও মনে করেন প্রধানমন্ত্রী।

Related Topics

টপ নিউজ

কুষ্টিয়া / প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি / তারেক রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার
  • প্রতীকী ছবি: মিনা ডে লা ও
    ‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
    না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

Related News

  • আমাদের সংস্কৃতি হাজার বছরের, কিন্তু তরুণদের কাছে তা হয়তো যথাযথভাবে তুলে ধরতে পারছি না: প্রধানমন্ত্রী
  • নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া নারী আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা
  • ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

Most Read

1
গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার

2
প্রতীকী ছবি: মিনা ডে লা ও
আন্তর্জাতিক

‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

4
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
বাংলাদেশ

না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net