Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমাল সরকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 August, 2026, 09:25 pm
Last modified: 17 August, 2026, 09:36 pm

Related News

  • এলপিজি আমদানির কার্গো আটকে রেখে দাম বাড়ানোর অভিযোগ: তদন্ত চান ব্যবসায়ীরা
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • অপরাধীর রাজনৈতিক ছাড় নেই, জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহ্‌দী আমিন
  • প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিয়েছেন: মাহ্‌দী আমিন
  • চট্টগ্রামে মাল্টার কেজি ৫৫০ টাকা, আমদানি বাড়লেও সরবরাহে টান

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমাল সরকার

বাজারে এসব পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও দাম সহনীয় পর্যায়ে রাখতে নির্দিষ্ট সময়ের জন্য আমদানিতে শুল্ক-কর ছাড় দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট
17 August, 2026, 09:25 pm
Last modified: 17 August, 2026, 09:36 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

কাঁচা মরিচ ও টমেটোর দাম নিয়ন্ত্রণে রাখতে এ দুটি পণ্য আমদানিতে শুল্ক-কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ প্রস্তাবটি উত্থাপন করে।

আজ সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সভায় সিদ্ধান্ত হয়েছে, প্রজ্ঞাপন জারির পর প্রথম মাসে কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে ২০.৫০ শতাংশ এবং পরের মাসে ৩১ শতাংশ হারে শুল্ক নির্ধারণ করা হবে। বর্তমানে এ দুটি পণ্য আমদানিতে ৬১ শতাংশ কর বিদ্যমান রয়েছে। 

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, মৌসুমি উৎপাদন, প্রতিকূল আবহাওয়া, প্রাকৃতিক দুর্যোগ, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং উৎপাদন ঘাটতির কারণে কাঁচা মরিচ ও টমেটোর দাম অনেক সময় অস্বাভাবিকভাবে বেড়ে যায়। ফলে সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি চাপ তৈরি হয়। বাজারে এসব পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও দাম সহনীয় পর্যায়ে রাখতে নির্দিষ্ট সময়ের জন্য আমদানিতে শুল্ক-কর ছাড় দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

কাঁচা মরিচের দামে সাম্প্রতিক অস্থিরতা

সাম্প্রতিক সময়ে কাঁচা মরিচের দাম বেশ কয়েক দফা বেড়েছে। জুলাইয়ের শেষ দিকে রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ২৪০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। টানা বৃষ্টি ও দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে সরবরাহে বিঘ্ন ঘটাকে দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন ব্যবসায়ীরা। 

দাম নিয়ন্ত্রণে সরকার আগস্টের শুরুতে কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয়। এরপর ভারত থেকে আমদানিও শুরু হয়। হিলি স্থলবন্দরে আমদানি শুরুর দিনেই পাইকারি বাজারে কাঁচা মরিচের দাম ২৮০ টাকা থেকে কমে ২৫০ টাকা কেজিতে নেমে আসে। বেনাপোল দিয়েও আমদানি শুরু হয়।

তবে আমদানি শুরুর পরও রাজধানীর খুচরা বাজারে কাঁচা মরিচের দাম পুরোপুরি স্বস্তিদায়ক পর্যায়ে নামেনি। আজ খোঁজ নিয়ে দেখা গেছে, রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি কাঁচা মরিচ ১৫০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিন টমেটোর দাম ছিল ১০০ টাকা থেকে ১২০ টাকা প্রতি কেজি। 

সরকার মনে করছে, আমদানি পর্যায়ে করভার কমানো হলে বিদেশ থেকে পণ্য আনার খরচ কমবে এবং বাড়তি আমদানির মাধ্যমে অভ্যন্তরীণ বাজারে সরবরাহ বাড়ানো সম্ভব হবে। এর ফলে কাঁচা মরিচ ও টমেটোর দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার সুযোগ তৈরি হবে।

Related Topics

টপ নিউজ

কাঁচা মরিচ / টমেটো / শুল্ক / প্রধানমন্ত্রী / তারেক / মন্ত্রিপরিষদ / আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
    দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?
  • ছবি: সংগৃহীত
    ১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী
  • কোলাজ: টিবিএস
    জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • এলপিজি আমদানির কার্গো আটকে রেখে দাম বাড়ানোর অভিযোগ: তদন্ত চান ব্যবসায়ীরা
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • অপরাধীর রাজনৈতিক ছাড় নেই, জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহ্‌দী আমিন
  • প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিয়েছেন: মাহ্‌দী আমিন
  • চট্টগ্রামে মাল্টার কেজি ৫৫০ টাকা, আমদানি বাড়লেও সরবরাহে টান

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী

4
কোলাজ: টিবিএস
অর্থনীতি

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

5
ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন

6
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net