Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 01, 2026
‘বাধা পেরোনোর এই তো শুরু’

খেলা

টিবিএস রিপোর্ট
21 September, 2022, 02:20 pm
Last modified: 22 September, 2022, 02:25 am

Related News

  • আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের হার
  • অধিনায়ক ছাড়াই নারী ফুটবল দল ঘোষণা
  • একুশে পদক পেলেন সাফজয়ী সাবিনারা
  • একাদশ নয়, সাফজয়ী পুরো দল পাবে একুশে পদক
  • অবশেষে বিদ্রোহ শেষ, অনুশীলনে ফিরতে রাজি নারী ফুটবলাররা

‘বাধা পেরোনোর এই তো শুরু’

"তারা আমাদের পথ দেখিয়েছে। আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করে দেশের জন্য আরও গৌরব ও সাফল্য আনতে চাই।"
টিবিএস রিপোর্ট
21 September, 2022, 02:20 pm
Last modified: 22 September, 2022, 02:25 am
ছবি-টিবিএস

বুধবার দুপুর ১টা ৪৫ মিনিটে ঢাকা এসে পৌঁছেছে সাফ চ্যাম্পিয়ন জয়ী নারী ফুটবল দলকে বহন করা বাংলাদেশ বিমানের ফ্লাইট।

তাদের স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে সকাল থেকেই জড়ো হতে থাকেন সর্বস্তরের মানুষ।

বিমানবন্দর এলাকায় দেখা মেলে বিকেএসপির একদল শিক্ষার্থীর।  

তাদের ব্যানারে লেখা ছিল, "সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলকে বিকেএসপি পরিবারের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন।"

তাদেরই একজন বলেন, "এখন কেবল শুরু। সমাজে মেয়েদের প্রতিবন্ধকতা ঠেলে এগিয়ে যাবার প্রেরণা যোগাবে এই জয়।" 

A grand welcome awaits SAFF champion girls#saffwomenschampionship #SAFFWomens2022 #saffwomenschampionship2022 #football #womenfootball pic.twitter.com/2F249oK6vI— The Business Standard (@tbsnewsdotnet) September 21, 2022

বিকেএসপির আরেকজন শিক্ষার্থী বলেন, "তারা আমাদের পথ দেখিয়েছে। আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করে দেশের জন্য আরও গৌরব ও সাফল্য আনতে চাই।"

কয়েক বছর ধরে ক্রিকেট স্টেডিয়ামের পরিচিত মুখ শোয়েব আলীকেও বিমানবন্দর এলাকায় দেখা যায় চ্যাম্পিয়নদের জন্য উচ্চস্বরে গলা ফাটিয়ে উল্লাস করতে। শোয়েব জানান, বাঘিনীদের সমর্থনে স্টেডিয়ামে না থাকার জন্য অপরাধ বোধ করেছেন তিনি।   

টিবিএসকে শোয়েব আলী বলেন, "তারা ফাইনালের জন্য যখন মাঠে নামল, আমি সেখানে থাকতে পারিনি। এর জন্য অনুতাপ বোধ করছি। আনন্দ ছড়িয়ে দিতে আমি এখানে এসেছি।" 

তিনি আরও বলেন, "আমরা এখন থেকে তাদের সব সময় সমর্থন করব এবং আশা করি বাংলাদেশ ফুটবলের প্রতিটি ম্যাচেই যাব। মেয়েরা ছেলেদের চেয়েও ভালো ফুটবল খেলেছে।"

A grand welcome awaits SAFF champion girls#saffwomenschampionship #SAFFWomens2022 #saffwomenschampionship2022 #football #womenfootball pic.twitter.com/TvZH5axLrO— The Business Standard (@tbsnewsdotnet) September 21, 2022

এরপরেই শোয়েব ক্রিকেট মাঠের মতো তার "বাংলাদেশ! বাংলাদেশ!" স্লোগান দিতে থাকেন; সঙ্গে গলা মেলায় উপস্থিত সবাই।

সাবিনা খাতুনের দলকে ফুল ও মিষ্টি দিয়ে বরণ করে নিতে বিমানবন্দরে করা হয়েছে আয়োজন। অভ্যর্থনা আয়োজনের অংশ হিসেবে চ্যাম্পিয়নদেরকে ছাদখোলা বাসে করে বাফুফে ভবনে নিয়ে যাওয়া হবে। 

বাংলাদেশের কোনো ক্রীড়া দলকে এবারই প্রথম ছাদখোলা বাসে করে সংবর্ধনা দেওয়া হচ্ছে। বিআরটিসি সূত্রে জানা গেছে, ফুটবলারদের সংবর্ধনা দিতে গতকালই বিআরটিসির মতিঝিল ডিপোর একটি ডাবল ডেকার বাসের ছাদ কাটা হয়।
 
 
 
 

Related Topics

টপ নিউজ

সাফ চ্যাম্পিয়নশিপ / জাতীয় নারী ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও
  • ছবি: সংগৃহীত
    শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
  • ২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
    ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে
  • ছবি: রাজীব ধর/ টিবিএস
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে মুসলিমদের দুই ঈদে আনুষ্ঠানিক ছুটির স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া
  • ছবি: রয়টার্স
    যুক্তরাজ্য কি আবার ইইউতে ফিরতে চায়? জনমত জরিপে উঠে এল যে চিত্র
  • ছবি: সংগৃহীত
    রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের সাথী, বহিষ্কার হন পদ বাণিজ্যের অভিযোগে

Related News

  • আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের হার
  • অধিনায়ক ছাড়াই নারী ফুটবল দল ঘোষণা
  • একুশে পদক পেলেন সাফজয়ী সাবিনারা
  • একাদশ নয়, সাফজয়ী পুরো দল পাবে একুশে পদক
  • অবশেষে বিদ্রোহ শেষ, অনুশীলনে ফিরতে রাজি নারী ফুটবলাররা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

3
২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে

4
ছবি: রাজীব ধর/ টিবিএস
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে মুসলিমদের দুই ঈদে আনুষ্ঠানিক ছুটির স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্য কি আবার ইইউতে ফিরতে চায়? জনমত জরিপে উঠে এল যে চিত্র

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের সাথী, বহিষ্কার হন পদ বাণিজ্যের অভিযোগে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net