Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 13, 2026
একুশে পদক পেলেন সাফজয়ী সাবিনারা

খেলা

টিবিএস রিপোর্ট
20 February, 2025, 02:25 pm
Last modified: 20 February, 2025, 02:32 pm

Related News

  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন
  • ব্যান্ড দল ও ৯ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান প্রধানমন্ত্রীর 
  • ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • ইতিহাস গড়ল ‘ওয়ারফেজ’: প্রথম রক ব্যান্ড হিসেবে পাচ্ছে একুশে পদক
  • ববিতা-আইয়ুব বাচ্চুসহ ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান একুশে পদকের জন্য মনোনীত

একুশে পদক পেলেন সাফজয়ী সাবিনারা

দেশের ইতিহাসের প্রথম দল হিসেবে একুশে পদক পেল সাফজয়ী নারী ফুটবল দল। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সাফ জয়ী দলকে মর্যাদার এই পুরস্কার বুঝিয়ে দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
টিবিএস রিপোর্ট
20 February, 2025, 02:25 pm
Last modified: 20 February, 2025, 02:32 pm

ঘোষণা আগেই দেওয়া হয়, এবার পদক বুঝিয়ে দেওয়া হলো পদক। দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক দেওয়া হয়েছে ২০২৩ সাফজয়ী বাংলাদেশ নারী দলকে। বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সাফ জয়ী দলকে মর্যাদার এই পুরস্কার বুঝিয়ে দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার কাছ থেকে পদক গ্রহণ করেন জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন ও সহ-অধিনায়ক মারিয়া মান্দা। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সর্বশেষ সাফজয়ী বাংলাদেশ নারী দলের অন্য ফুটবলাররাও। ২৩ ফুটবলার ছাড়াও অনুষ্ঠানে যোগ আমন্ত্রিত ছিলেন কোচ-কর্মাকর্তাসহ আরও ৯ জন। 

গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত সাফের ফাইনালে নেপালকে হারানোর মিশনে সেরা একাদশে থাকা ১১ জনকে একুশে পদক দেওয়ার পরিকল্পনা ছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের। কিন্তু বাফুফের পক্ষ থেকে খেলোয়াড়, কোচ, কোচিং স্টাফসহ ৩২ জনের নাম পাঠানো হয়। অনেক চিঠি চালাচালির পর সাফজয়ী পুরো দলকে পদক দেওয়ার সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।

দেশের ইতিহাসের প্রথম দল হিসেবে একুশে পদক পেল জাতীয় নারী ফুটবল দল। ক্রীড়া ফেডারেশন বা সংস্থা হিসেবে ২০০১ সালে স্বাধীনতা পদক পায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই পদকটির জন্য স্বাধীন বাংলা ফুটবল দল অনেকবারই আবেদন করেছে। কিন্তু ফুটবল খেলে দেশের স্বাধীনতায় অবদান রাখা দলটিকে পুরস্কারটি দেওয়া হয়নি। 

নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফের শিরোপা জেতে বাংলাদেশের মেয়েরা। এই সাফের মিশনে বাংলাদেশের স্কোয়াডে ছিলেন রুপনা চাকমা, ইয়ারজান বেগম, মিলি আক্তার, মাসুরা পারভীন, কোহাতি কিসকু, আফিদা খন্দকার, নিলুফা ইয়াসমিন, শামসুন্নাহার সিনিয়র, শিউলি আজিম, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, মুনকি আক্তার, স্বপ্না রানী, আইরিন আক্তার, মাতসুশিমা সুমাইয়া, শাহেদা আক্তার রিপা, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও মোসাম্মৎ সাগরিকা।

Related Topics

টপ নিউজ

একুশে পদক / সাফজয়ী নারী দল / জাতীয় নারী ফুটবল দল / নারী ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
    স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
  • ছবি: সারা রুয়ান/ফিল্ড মিউজিয়াম
    বিরল ভাইপার সাপের লেজে গজানো 'মাকড়সার' অভ্যন্তরীণ গঠন পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা
  • ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
    ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
  • ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। ছবি: সংগৃহীত
    এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
    পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

Related News

  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন
  • ব্যান্ড দল ও ৯ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান প্রধানমন্ত্রীর 
  • ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • ইতিহাস গড়ল ‘ওয়ারফেজ’: প্রথম রক ব্যান্ড হিসেবে পাচ্ছে একুশে পদক
  • ববিতা-আইয়ুব বাচ্চুসহ ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান একুশে পদকের জন্য মনোনীত

Most Read

1
স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
অর্থনীতি

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা

2
ছবি: সারা রুয়ান/ফিল্ড মিউজিয়াম
আন্তর্জাতিক

বিরল ভাইপার সাপের লেজে গজানো 'মাকড়সার' অভ্যন্তরীণ গঠন পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা

3
ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
অর্থনীতি

ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ

4
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের

5
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
বাংলাদেশ

পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net