Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
কোভিডের পর মানসিক স্বাস্থ্য সমস্যা বাড়লেও চিকিৎসা অপ্রতুল

বাংলাদেশ

তাওছিয়া তাজমিম
10 September, 2022, 10:50 am
Last modified: 10 September, 2022, 01:05 pm

Related News

  • যুদ্ধ শুরুর পর থেকে ইরানে স্বাস্থ্যসেবা কেন্দ্রে ২০ বারের বেশি হামলা হয়েছে: ডব্লিউএইচও
  • শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি: যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হারল মেটা ও গুগল 
  • যুদ্ধ, সংঘাত ও ট্রমাটিক ঘটনা: শিশুদের সঙ্গে কথা বলবেন যেভাবে
  • নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত না হলে জবাবদিহি করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • ইরানে ১৩ স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, নিহত ৩ চিকিৎসক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কোভিডের পর মানসিক স্বাস্থ্য সমস্যা বাড়লেও চিকিৎসা অপ্রতুল

স্বাস্থ্য নীতি অনুসারে, দেশে মানসিক স্বাস্থ্যের জন্য বরাদ্দ মোট স্বাস্থ্য বাজেটের মাত্র ০.৫০ শতাংশ। 
তাওছিয়া তাজমিম
10 September, 2022, 10:50 am
Last modified: 10 September, 2022, 01:05 pm

 

কোভিড-১৯ মহামারির পর সারাবিশ্বের মতো বাংলাদেশেও মানসিক স্বাস্থ্য সমস্যা বেড়েছে। তবে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থার অভাবে দেশে এখনও অবহেলিত মানসিক স্বাস্থ্যসেবা। 

দেশের প্রায় এক-তৃতীয়াংশ মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এখন পর্যন্ত দেশের জেলা ও উপজেলা পর্যায়ে মানসিক স্বাস্থ্য চিকিৎসার কোনো ব্যবস্থা নেই; রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক সংকটও। 

তবে চলতে বছর জাতীয় মানসিক স্বাস্থ্য নীতি-২০২২ পাশ হওয়ায় মানসিক স্বাস্থ্য উন্নয়নে উদ্যোগ বাড়বে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

জাতীয় মানসিক স্বাস্থ্য নীতি ২০২২-এর তথ্য বলছে, দেশে মানসিক স্বাস্থ্য সমস্যার তুলনায় মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সংখ্যা খুবই কম। বাংলাদেশে প্রতি এক লাখ মানুষের জন্য মানসিক স্বাস্থ্য কর্মীর সংখ্যা মাত্র ১.১৭ জন। এরমধ্যে ০.১৩ জন মনোরোগ বিশেষজ্ঞ, ০.০১ জন অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসক, ০.৮৭ জন মানসিক স্বাস্থ্যবিষয়ক সেবিকা এবং ০.১২ জন মনোবিজ্ঞানী ও অন্যান্য পেশাদার মানসিক স্বাস্থ্যকর্মী।  

রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আউটডোর ও ইনডোর সেবা দেওয়া হয়। এ হাসপাতালের বেড সংখ্যা এখন ৪০০। এছাড়া, ৫০০ বেডের মাত্র একটি মানসিক হাসপাতাল রয়েছে পাবনায়।  

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও কয়েকটি মেডিকেল কলেজ হাসপাতালে মানসিক রোগের চিকিৎসা দেওয়া হয়। দেশে প্রতি এক লাখ জনসংখ্যার মানসিক রোগীর জন্য শয্যা সংখ্যা ০.৪ টি। মানসিক স্বাস্থ্যে 'দিবাযত্ন' (ডে কেয়ার) চিকিৎসা-সুবিধা এখনও এদেশে প্রতিষ্ঠিত হয়নি।

স্বাস্থ্য নীতি অনুসারে, দেশে মানসিক স্বাস্থ্যের জন্য বরাদ্দ মোট স্বাস্থ্য বাজেটের মাত্র ০.৫০ শতাংশ। 

মানসিক হাসপাতাল পাবনার সাবেক পরিচালক অধ্যাপক ডাঃ মোহাম্মদ আহসানুল হাবীব দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমাদের দেশে ১৬ কোটি মানুষের জন্য সাইক্রিটিস্ট ৩৫০ ও সাইকোথেরাপিস্ট ১০০ এর নিচে। এই চিকিৎসকেরা ঢাকা, রাজশাহী বা বিভিন্ন বিভাগীয় শহরে থাকেন। জেলা-উপজেলা পর্যায়ে চিকিৎসা একেবারে অপ্রতুল।" 

রাতারাতি বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বাড়ানো সম্ভব না হলেও জেলা হাসপাতালগুলোতে একটি করে সাইক্রাটিস্ট পদ রাখলে অন্তত ডাক্তারের সংখ্যা বাড়বে এবং রোগীরাও সেবা পাবে বলে মত দেন তিনি।
ডাঃ আহসানুল হাবীব বর্তমানে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের প্রধান। তিনি আরও বলেন, "করোনার পর বয়স অনুসারে বিভিন্ন ধরনের মানসিক সমস্যা বেড়েছে। করোনা মানসিক স্বাস্থ্য জগতে বেশ বড় ধরনের আঘাত করেছে। এখন বিচিত্র ধরনের রোগী আমরা পাচ্ছি, যা আগে পাইনি। করোনায় মানসিক স্বাস্থের ওপর যে আঘাত করেছে, তার প্রভাব আরো ৫ থেকে ৭ বছর পরেও পাওয়া যাবে।"

"ক্লাস করার জন্য অনলাইনে দীর্ঘক্ষণ থাকার পর শিশুদের ইন্টারনেট আসক্তির অনেক বেড়ে গেছে। শিশুদেরকে পড়াশুনায় অমনোযোগী, গেম আসক্তি বেশি পাচ্ছি। তরুণেরা বাইরে কম যাওয়ায় তাদেরও গেমস খেলায় আসক্তি বেড়েছে এবং হতাশা থেকে নেশায় আসক্ত হয়েছে অনেকে। মধ্য বয়স্ক যারা কোভিড পজিটিভ ছিলেন, তাদের অনেকের মধ্যে ডিপ্রেশন দেখা দিয়েছে। ডমিস্টিক ভায়ালেন্স বেড়ে গেছে অনেক," যোগ করেন তিনি।

দেশে আত্মহত্যার হার বাড়ছে। আত্মহত্যা প্রতিরোধে মানসিক স্বাস্থ্যের ওপর জোর দেওয়ারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা। 

জাতীয় মানসিক স্বাস্থ্য সমীক্ষা ২০১৮-১৯ অনুসারে, দেশের প্রায় ১৭ শতাংশ প্রাপ্তবয়স্ক এবং ১৪ শতাংশ শিশুর কোনো না কোনো ধরনের মানসিক ব্যাধি রয়েছে।

জরিপ অনুসারে, মানসিক রোগে আক্রান্ত ২৪.২ শতাংশ মানুষ চিকিৎসা পান সরকারি হাসপাতালে, ৫.৫ শতাংশ প্রাইভেট প্র্যাকটিশনার সাইকিয়াট্রিস্টদের কাছ থেকে, ৩৩ শতাংশ অন্যান্য ডাক্তারদের কাছ থেকে এবং ২.২ শতাংশ হোমিওপ্যাথি এবং ইউনানি ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা নিয়ে থাকেন, যারা পারসো-অ্যারাবিক ঐতিহ্যবাহী ওষুধ অনুশীলন করেন।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডাঃ ফখরুল আলম বলেন, মানসিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা না থাকায় অনেকেই মানসিক স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না।

"সমস্যার সমাধানের জন্য প্রতিটি জেলায় মানসিক ইউনিট তৈরি করা উচিত এবং সারা দেশের মেডিকেল কলেজগুলোতে বিদ্যমান ইউনিটগুলোকে সেই অনুযায়ী আপগ্রেড করা উচিত," বলেন তিনি। 

স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডিসি) বিভাগের লাইন ডিরেক্টর প্রফেসর ডক্টর রোবেদ আমিন টিবিএসকে বলেন, "দেশে মানসিক স্বাস্থ্যের বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব রয়েছে। তবে বিশেষজ্ঞ ছাড়াও আমরা যতটা সম্ভব হয়, সেবা দেওয়ার চেষ্টা করছি।"

"টেলিহেলথের সাপোর্ট নিয়ে কীভাবে টেলিমেডিসিনের মাধ্যমে বিশেষজ্ঞদের সংযুক্ত করে মানুষের সেবা দেওয়া যায়, সেজন্য আমাদের একটি পাইলট প্রোজেক্ট চলছে দুই উপজেলায়। ওই দুই উপজেলার প্রতিবেদন দেখে আমরা পরবর্তী পদক্ষেপ নেবো। এনসিডিসি মেন্টাল হেলথের ইস্যুগুলো চিহ্নিত করে চিকিৎসা দেওয়ার জন্য প্রতি বছর ডাক্তারদের ট্রেনিং দেয়," যোগ করেন তিনি।

প্রফেসর রোবেদ আমিন আরও বলেন, "কীভাবে প্রান্তিক পর্যায় থেকে রোগী স্ক্রিনিং করে চিকিৎসার আওতায় আনা যায়, সে ব্যাপারে কুমিল্লাসহ কয়েকটি জেলা সরকারের সঙ্গে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক।" 

তিনি বলেন, "কমিউনিটি ক্লিনিক, উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে রোগীকে স্ক্রিনিং করে সেখানে চিকিৎসা দেওয়া বা প্রয়োজনে রেফার করা হচ্ছে। পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্পেশাল ইনিসিয়েটিভ মেন্টাল হেলথের আওতায়ও চারটি জেলাকে টার্গেট করে কাজ করা হচ্ছে।" 

"এখন যেহেতু মানসিক স্বাস্থ্যনীতি হয়েছে, স্ট্র্যাটেজিক প্ল্যান হয়েছে, মেন্টাল হেলথ নিয়ে আরও কাজ হবে। এটি যেহেতু একটি বড় বিষয়, ভবিষ্যতে হয়তো আলাদা একটি অপারেশনাল প্ল্যান হতে পারে এটি নিয়ে," যোগ করেন তিনি। 

 

Related Topics

টপ নিউজ

মানসিক স্বাস্থ্য / কোভিড পরবর্তী জটিলতা / স্বাস্থ্যসেবা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান
  • বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
    বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

Related News

  • যুদ্ধ শুরুর পর থেকে ইরানে স্বাস্থ্যসেবা কেন্দ্রে ২০ বারের বেশি হামলা হয়েছে: ডব্লিউএইচও
  • শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি: যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হারল মেটা ও গুগল 
  • যুদ্ধ, সংঘাত ও ট্রমাটিক ঘটনা: শিশুদের সঙ্গে কথা বলবেন যেভাবে
  • নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত না হলে জবাবদিহি করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • ইরানে ১৩ স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, নিহত ৩ চিকিৎসক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Most Read

1
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

2
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান

4
বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
বাংলাদেশ

বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা

5
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

6
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net