Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
কর্ণাটকে লেপার্ড ধরার জন্য ২৭ দিন ধরে অভিযান চালাচ্ছে ৩০০ মানুষ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 September, 2022, 07:45 pm
Last modified: 02 September, 2022, 10:49 pm

Related News

  • রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধির অভিযোগে চট্টগ্রাম বন্দরে দুদকের অভিযান
  • কুমিল্লায় আইনজীবীর বাসায় অভিযান, অবৈধ বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২
  • মাদুরোকে আটকের গোয়েন্দা অভিযান: সব রহস্যের জট এখনো খোলেনি
  • নকল বাড়ি বানিয়ে মহড়া, ড্রোন, ব্লোটর্চ; যেভাবে মাদুরোকে তুলে নেয় যুক্তরাষ্ট্র
  • রাজধানীতে র‌্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩

কর্ণাটকে লেপার্ড ধরার জন্য ২৭ দিন ধরে অভিযান চালাচ্ছে ৩০০ মানুষ

এ ঘটনার রেশ লেগেছে কর্ণাটকের রাজনীতিতেও। বিজেপিশাসিত রাজ্যটির বনমন্ত্রী উমেশ কাট্টিকে পদত্যাগ করে আহ্বান জানিয়েছে বিরোধী দল। তবে কাট্টি জানিয়েছেন, যদি তিনি পদত্যাগ করলে 'লেপার্ডটি ধরা পড়ে', তাহলে তিনি তা করবেন।
টিবিএস ডেস্ক
02 September, 2022, 07:45 pm
Last modified: 02 September, 2022, 10:49 pm
একটি ক্যামেরা ফাঁদে ধরা পড়েছে লেপার্ডটি। ছবি: বিবিসি

ভারতের কর্ণাটকে একটি লেপার্ডকে ধরতে গত ২৭ দিন ধরে অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ।

কর্ণাটকের উত্তরে জনবহুল বেলগাওম শহরে এক শ্রমিকের ওপর হামলা চালিয়ে গত ৫ আগস্ট প্রথমবারের মতো খবরে আসে লেপার্ডটি। সে যাত্রায় আহত হলেও সৌভাগ্যক্রমে বেঁচে যায় লোকটি।

এরপর শহরের একটি গলফ কোর্সে বেশ কয়েকবার এটিকে দেখা যায়। বর্তমানে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

কর্ণাটকের বন বিভাগ লেপার্ডটি ধরে বনে ছাড়ার উদ্দেশ্যে জন্য ৩০০ মানুষকে নিয়োগ দিয়েছে। এদের মধ্যে আছে পশুচিকিৎসক, দক্ষ বন্দুকবাজ, ও অ্যানেসথেটিস্ট। কিন্তু এখন পর্যন্ত কোনো সাফল্য দেখা যায়নি।

গলফ কোর্সের আশেপাশে ২০টি ক্যামেরা ফাঁদ বসানো হয়েছে। কুকুর ও শূকরছানার টোপ ফেলে ১০টি লোহার খাঁচার ফাঁদও পাতা হয়েছে। খাঁচার ভেতরে মাদি লেপার্ডের বিষ্ঠা ও প্রস্রাব রাখা হয়েছে এটিকে আকর্ষণ করার জন্য।

৩০০ জনের ওই অনুসন্ধানী দল ৩০০ হেক্টর পরিমাণ জায়গা তিনবার পুঙ্খানুপুঙ্খভাবে খুঁজেও লেপার্ডটির টিকিটির দেখাও পায়নি।

তবে কর্ণাটকে ভারী বর্ষণের কারণেও অভিযানে বিঘ্ন ঘটেছে বলে জানিয়েছেন বেলগাওমের একজন বন কর্মকর্তা অ্যান্থনি এস মারিয়াপ্পা। ওই এলাকায় পর্যাপ্ত শিকার থাকায় লেপার্ডটি টোপের প্রতি আগ্রহ দেখায়নি।

এ ঘটনার রেশ লেগেছে কর্ণাটকের রাজনীতিতেও। বিজেপিশাসিত রাজ্যটির বনমন্ত্রী উমেশ কাট্টিকে পদত্যাগ করে আহ্বান জানিয়েছে বিরোধী দল। তবে কাট্টি জানিয়েছেন, যদি তিনি পদত্যাগ করলে 'লেপার্ডটি ধরা পড়ে', তাহলে তিনি তা করবেন।

তবে সংরক্ষণবাদীরা বলছেন, লেপার্ডটিকে ধরার জন্য এত বড় অভিযান ও গণমাধ্যমের এত মনোযোগেে কারণে পরিস্থিতি হিতে বিপরীতে গড়াতে পারে।

লেপার্ড লাজুক প্রাণী। তবে বাসস্থান কমে যাওয়ায় গত কয়েক বছর ধরে ভারতের গ্রাম ও শহরগুলোতে প্রাণীটির হানা দেওয়ার খবর পাওয়া যাচ্ছে।

কর্ণাটকে বনের পরিমাণ বিশাল, এছাড়া এখানে অনেকগুলো বণ্যপ্রাণী অভয়ারণ্যও রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, রাজ্যটিতে ১৭৮৩টি লেপার্ড রয়েছে।

সূত্র: বিবিসি

Related Topics

অফবিট / টপ নিউজ

কর্ণাটক / অভিযান / লেপার্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধির অভিযোগে চট্টগ্রাম বন্দরে দুদকের অভিযান
  • কুমিল্লায় আইনজীবীর বাসায় অভিযান, অবৈধ বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২
  • মাদুরোকে আটকের গোয়েন্দা অভিযান: সব রহস্যের জট এখনো খোলেনি
  • নকল বাড়ি বানিয়ে মহড়া, ড্রোন, ব্লোটর্চ; যেভাবে মাদুরোকে তুলে নেয় যুক্তরাষ্ট্র
  • রাজধানীতে র‌্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net