এক মাসে ৩৪৭ কোটি ৮১ লাখ টাকার চোরাচালান জব্দ করল বিজিবি
সীমান্ত এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে গত আগস্ট মাসে অভিযান চালিয়ে ৩৪৭ কোটি ৮১ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া একই সময়ে ১৪টি দেশী-বিদেশী পিস্তল, ১০টি ম্যাগাজিন ও ৭৪ রাউন্ড গোলাবারুদ এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
বিজিবি জানায়, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে—৮ কেজি ৫৫৪ গ্রাম স্বর্ণ, ২১ হাজার ৬৪৬ পিস শাড়ী, ৩ হাজার ৯৬২টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ৫ হাজার ১৫৪টি তৈরি পোশাক, ১ হাজার ৮৮৭ মিটার থান কাপড়, ৫ হাজার ৮৫১টি ইমিটেশন গহনা, ৬ লাখ ৬ হাজার ২৪১টি কসমেটিক্স সামগ্রী, ১০ লাখ ৪০ হাজার ১৯৬ পিস আতশবাজি, ৪ হাজার ৭১১ ঘনফুট কাঠ, ১ লাখ ৪ হাজার ৪৯৪ কেজি কয়লা, ৬১০ ঘনফুট পাথর, ৮ হাজার ৬২৮ ঘনফুট বালু, ১৭ হাজার ১৩০ কেজি চা পাতা, ৮ হাজার ৭১৫ কেজি সুপারি, ৪১৮টি মোবাইল, ৭ হাজার ৮৪৮পিস মোবাইলের ডিসপ্লে, ৩৪ হাজার ১১১পিস মোবাইলের যন্ত্রাংশ, ১৮ হাজার ৫০০ পিস জিলেট ব্লেড, ১১ হাজার ৭৫৮টি চশমা, ৩ লাখ ৭৮ হাজার ২৩২ প্যাকেট চকলেট, ৭ হাজার ৬৩৭ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ৫৬ হাজার ৬২২ কেজি জিরা, ১৮ হাজার ৯৬০ কেজি রসুন, ১৩১ কেজি এলাচ, ৭ হাজার ৯৭২ কেজি চিনি, ৩৪ হাজার ৫৭ কেজি সার, ১ লক্ষ ৮০ হাজার পিস চিংড়ি মাছের পোনা, ১১ হাজার ৪৫১ কেজি কারেন্ট জাল, ৭৪৩ লিটার ভোজ্য ও জ্বালানি তেল, ৫৬০ প্যাকেট কীটনাশক, ৬ লাখ ৪ হাজার ৭৮৮ পিস বিভিন্ন প্রকার ঔষুধ, ৫ কেজি ৭০০ গ্রাম সাপের বিষ, ৯টি কষ্টি/বেলে পাথর, ১৪টি ট্রাক/কাভার্ড ভ্যান, ১০টি পিকআপ, ৬টি প্রাইভেটকার, ৩টি ট্রলি, ৬১টি সিএনজি/ইজিবাইক/অটোরিক্সা/ঠেলাগারি, ৯১টি মোটরসাইকেল এবং ৮৩টি বাইসাইকেল/ভ্যান ও ৯৭টি নৌকা।
এছাড়াও গত মাসে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে—৪৫ লাখ ৯৩ হাজার ৮৬৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ১ হাজার ৩৭১ বোতল ফেনসিডিল, ৭ হাজার ৬৩৬ বোতল বিদেশী মদ, ৩৪৫ লিটার বাংলা মদ, ১ হাজার ৭৫৬ ক্যান বিয়ার, ১ হাজার ৮৬৩ কেজি ৬৮০ গ্রাম গাঁজা, ২ লাখ ২৮ হাজার ৩৯টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ২২ হাজার ৬ বোতল বিভিন্ন প্রকার সিরাপ, ১০ হাজার ৬৪৩ পিস অন্যান্য ট্যাবলেট এবং ১ লাখ ২৬ হাজার ৬৬১ প্যাকেট বিড়ি ও সিগারেট।
সীমান্তে বিজিবি'র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে আগস্ট মাসে ২২০ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩৭ জন বাংলাদেশী নাগরিক, ৬ জন ভারতীয় নাগরিক ও ১৮৮ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
