Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
গৃহবন্দী মুশফিকের অন্যরকম মিশন

খেলা

টিবিএস রিপোর্ট
22 March, 2020, 07:00 pm
Last modified: 22 March, 2020, 07:09 pm

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • আবারও বাড়ছে করোনা, সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের ১১ পরামর্শ
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী

গৃহবন্দী মুশফিকের অন্যরকম মিশন

ছুটি পেয়ে সবাই যখন পরিবারের সঙ্গে সময় কাটান, মুশফিক তখনও নিজেকে সপে দেন অনুশীলনে। ক্রিকেটের প্রতি একাগ্রতা ও খেলাটির জন্য নিজেকে ফিট রাখার তাড়না অভিজ্ঞ এই উইকেটরক্ষকের মধ্যে সবচেয়ে বেশি। 
টিবিএস রিপোর্ট
22 March, 2020, 07:00 pm
Last modified: 22 March, 2020, 07:09 pm

মাঠে নেই কোনো খেলা, এমনকি নেই অনুশীলনও। এমন অবস্থায়ও মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে বহুবার দেখা মিলেছে মুশফিকুর রহিমের। ছুটি পেয়ে সবাই যখন পরিবারের সঙ্গে সময় কাটান, মুশফিক তখনও নিজেকে সপে দেন অনুশীলনে। ক্রিকেটের প্রতি একাগ্রতা ও খেলাটির জন্য নিজেকে ফিট রাখার তাড়না অভিজ্ঞ এই উইকেটরক্ষকের মধ্যে সবচেয়ে বেশি। 

আরও একবার সেটার প্রমাণ মিলল। করোনাভাইরাস সতর্কতায় গৃহবন্দী হয়ে থাকলেও বসে নেই মুশফিক। বাসায় অনুশীলন করে যাচ্ছেন তিনি। নিজেকে ফিট রাখতে ট্রেডমিলে দৌড়াচ্ছেন জাতীয় দলের সিনিয়র এই ক্রিকেটার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে নিজেই এই খবর জানিয়েছেন মুশফিক।

প্রাণঘাতী করনোভাইরাসের বিস্তার এড়াতে বন্ধ হয়ে গেছে দেশের সব খেলাধুলা। বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের খেলা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। স্থগিত হয়ে গেছে তৃতীয় দফার পাকিস্তান সফর। মাঝে সময় থাকলেও বাংলাদেশের আগামী মে মাসের আয়ারল্যান্ড সফরও স্থগিত করা হয়েছে। আপাতত তাই বাধ্যতামূলক ছুটিতে আছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

ছুটিতে থাকলেও ফিটনেস নিয়ে কাজ করার কথা জানিয়েছিলেন বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটার। মুশফিক সেই কাজটা শুরু করে দিয়েছেন। রোববার নিজের ভেরিফাইড পেজে একটি ভিডিও পোস্ট করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ভিডিওতে মুশফিককে ট্রেডমিলে দৌড়াতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে মুশফিক লিখেছেন, 'মিশন সম্পন্ন, আলহামুলিল্লাহ।'

বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো করোনা সতর্কতায় বিশ্বের সব খেলাধুলাই বন্ধ হয়ে গেছে। বিশেষ কাজ না থাকলে কেউই বাসার বাইরে যাচ্ছেন না। একেকজন একেকভাবে সময় পার করছেন। লিওনেল মেসি, সার্জিও রামোস, মার্সেলো, বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ারা টয়লেট রোল জাগল করার চ্যালেঞ্জ দিচ্ছেন। 

সেস ফ্যাব্রিগাস টিভি সিরিজ দেখে সময় কাটাচ্ছেন। হোম কোয়ারেন্টিনে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদো বার্তা দিচ্ছেন, কেউ যেন বাসার বাইরে না যান। দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রে নিজে থেকেই হোটেলবন্দী হয়ে আছেন। তবে একটা বিষয় নিয়ে সবাই সচেতন, সেটা ফিটনেস। খেলা না থাকলেও ফিটনেসে সবাই নজর রাখছেন।

Related Topics

মুশফিকুর রহিম / অনুশীলন / করোনা প্রতিরোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
    দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • ইনফোগ্রাফ: টিবিএস
    পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 
  • বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
    স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • আবারও বাড়ছে করোনা, সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের ১১ পরামর্শ
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী

Most Read

1
২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও

2
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

3
ইনফোগ্রাফ: টিবিএস
বাংলাদেশ

পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 

4
বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net