Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
ফোনের ডেলিভারি না পাওয়ায় যেভাবে মিলল কোটি ডলারের ব্যবসার আইডিয়া

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 July, 2022, 10:30 pm
Last modified: 17 July, 2022, 10:47 pm

Related News

  • ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনে যোগ দেবেন ফিনল্যান্ডের পর্যবেক্ষকরা: রাষ্ট্রদূত
  • রাজধানীতে আইফোন তৈরির ‘মিনি কারখানা’: ৩ চীনা নাগরিক কারাগারে
  • ফটকাবাজির আদ্যোপান্ত
  • অ্যাপল কি তবে প্লাস্টিকের সিমকে বিদায় জানাল?
  • স্থবির স্মার্টফোন বাজার, পুরনো উন্মাদনা ফেরাতে অ্যাপলের নতুন কৌশল এবার ‘আইফোন এয়ার’

ফোনের ডেলিভারি না পাওয়ায় যেভাবে মিলল কোটি ডলারের ব্যবসার আইডিয়া

পুরোনো আইফোন কিনে সংস্কারের পর তা সফলভাবে বিক্রি করছে ফিনল্যান্ডের কোম্পানি- সোয়াপি
টিবিএস ডেস্ক
17 July, 2022, 10:30 pm
Last modified: 17 July, 2022, 10:47 pm
সোয়াপির সংস্কার করা আইফোন। ছবি: এল পাইস

স্যামি মার্টিনেন কিনতে চেয়েছিলেন সেকেন্ড হ্যাড মোবাইল ফোন। বছর সাতেক আগে তিনি অনলাইনে অর্ডারও করেন সংস্কার করা পুরোনো একটি আইফোন-৬। পণ্যের দামও মিটিয়েছিলেন, কিন্তু ডেলিভারি আর পাননি। 

খোঁজ নিয়ে জানলেন তিনি একা নন, এমন প্রতারণার শিকার হয়েছেন আরও অনেকে। খানিকটা অনুসন্ধানী গবেষণা করে স্যামি জানতে পারলেন, স্মার্টফোন যতটা দূষণ করে- তার ৮৩ শতাংশ হয় পণ্যটির উৎপাদন ও বিতরণ প্রক্রিয়ায়। প্রাকৃতিক পরিবেশের ওপর স্মার্টফোনের নেতিবাচক প্রভাব সম্পর্কে সম্প্রতি এ তথ্য জানিয়েছে বাণিজ্যিক পরামর্শক ও অডিট সংস্থা ডেলইট্ট এর গবেষণা। অথচ, এনিয়ে খুব কম মানুষই ভাবছে। বেশিরভাগই ছুটছেন নিত্যনতুন মডেলের স্মার্টফোন কিনতে।

বাজার গবেষণা তাকে জানালো, বিশ্বের মাত্র ৫ শতাংশ মানুষ সংস্কারকৃত পুরোনো মোবাইল ডিভাইস কিনছে। অনলাইন জালিয়াতদের দৌরাত্ম কমিয়ে কীভাবে এই বিক্রি বাড়ানো যায় ভাবতে শুরু করেন মার্টিনেন। এই ভাবনা থেকেই ২০১৬ সালে ব্যবসায়ীক অংশীদার জিরি হেইনোন-কে সাথে নিয়ে প্রতিষ্ঠা করলেন সোয়াপি। পুরোনো আইফোন সংস্কার ও বিক্রির লক্ষ্যে ব্যবসাটি যাত্রা শুরু করে।

সোয়াপি যখন যাত্রা শুরু করে তখন ইউরোপে সেকেন্ড হ্যান্ড স্মার্টফোনের বাজার ছিল মাত্র ৫ শতাংশ (মোট স্মার্টফোন বাজারের)। বর্তমানে বাজার দখল তিনগুণ বেড়েছে বলে জানাচ্ছে গ্লোবাল রিফ্রাব্রিশড স্মার্টফোন মার্কেট রিপোর্ট।    

মার্টিনেন বলেন, '১৯৯০ এর দশকে সেকেন্ড- হ্যান্ড গাড়ির বাজার যেভাবে বিকশিত হয় সংস্কার করা স্মার্ট মুঠোফোনের বাজারেও তা ঘটেছে। যেমন ৯০ এর দশকে মোট গাড়ি বিক্রির মাত্র ১০ শতাংশ ছিল ব্যবহৃত গাড়ি, কিন্তু বর্তমানে ৫০ শতাংশ বা অর্ধেক বাজার নিয়ন্ত্রণ এ ধরনের গাড়ির বিকিকিনি। আশা করি, মুঠোফোনের ক্ষেত্রেও তেমনটাই হবে'।  

সোয়াপির সদর দপ্তর ফিনল্যান্ডের হেলসিঙ্কি-তে। গত পাঁচ বছরে তাদের সেকেন্ড-হ্যান্ড মুঠোফোন বিক্রিতে হয়েছে শক্তিশালী প্রবৃদ্ধি। ২০১৭ সালে কোম্পানির আয় ৫ লাখ ডলার হলেও, ২০২০ সালে তা বেড়ে দাঁড়ায় ৯ কোটি ৭০ লাখে।

১০ বছর ধরে জমানো ব্যক্তিগত সঞ্চয় লগ্নী করে স্টার্টআপটি প্রতিষ্ঠা করেছিলেন মার্টিনেন। ২০২০ সালে ভেঞ্চার ক্যাপিটাল বা নতুন উদ্যোগে বিনিয়োগকারী সংস্থা- ভারডান, লাইফলাইন ভেঞ্চার্স-সহ অন্যান্য পরিবেশবাদী বিনিয়োগকারীদের থেকে তিনি ১৫ কোটি ডলারের বিনিয়োগ লাভ করেন।

সোয়াপির দুই প্রতিষ্ঠাতা লক্ষ করেছেন যে, নতুন স্মার্টফোনের দাম এখন ক্রমাগত বাড়ছে। অথচ ১০ বছর আগের স্মার্টফোনে যে মৌলিক উদ্ভাবনগুলি ছিল- তার চেয়ে সাম্প্রতিক মডেলে খুব বেশি উল্লেখযোগ্য রদবদল হচ্ছে না। মূল আপগ্রেড আসছে সফটওয়্যার।

মার্টিনেন বলেন, 'এখন ডিভাইস আপগ্রেডের চক্র বেশ দীর্ঘ। ভোক্তাদের অনেকে প্রতিবছর তাদের মুঠোফোন বদলান না। টাকা বাঁচাতে তারা পুরোনো মডেলের ফোন কিনতেও এখন আগ্রহ দেখাচ্ছেন।' 

পরামর্শক সংস্থা ক্যান্টার- এর এক প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের মার্চে স্পেন, ইতালি, গ্রেট ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের ভোক্তারা ২০১৯ সালের মার্চের তুলনায় গড়ে তিন মাস বেশি সময় ধরে ব্যবহার করেছেন তাদের মুঠোফোন ডিভাইস।

ভোক্তাপণ্যের পরিবেশগত প্রভাব নিয়ে ইউরোপে সচেতনতা বাড়ছে। সেকারণে ভোক্তাদের ক্রয় সিদ্ধান্তেও পড়ছে এর প্রভাব। বিশেষ করে, তরুণরা বেশি আগ্রহী হচ্ছেন। বিশেষত, মিলেনিয়ালরা এখন সংস্কার করা ডিভাইসে ঝুঁকছেন, পণ্যের টেকসইতার বিচারে। 

সোয়াপির অপারেশন সেন্টারে ব্যবহৃত আইফোন মেরামত করছেন একজন টেকনিশিয়ান। ছবি: এল পাইস

এই ব্যবসার একটি বড় সমস্যা অবশ্য ব্যবহারকারীরাই। মাত্র ২৫ শতাংশ ব্যবহারকারী তাদের ফোন পুরোনো হলে- সেটিকে সংস্কারের জন্য বিক্রি করেন। অর্থাৎ, তারা বাজারে পুরোনো পণ্য ছাড়তে নারাজ–কারণ তারা অন্যের হাতে কম মানসম্পন্ন যাক সেটি চান না। এক কথায় আস্থায় একটি বড় ঘাটতি আছে, যা কাটিয়ে উঠতে পুরোনো স্মার্টফোন কেনাবেচাকারী ব্যবসায়কে এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে।

টেকসই ভোক্তাপণ্য

পুরোনো ফোন ব্যবহার করায় নতুন ফোন উৎপাদন ও বিপণনের দূষণ কমছে। ফলে পুরোনো ফোনই পরিবেশগত দিক থেকে সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে টেকসই পণ্য হয়ে উঠেছে। 

বর্তমানে ১৫টি দেশে চলছে সোয়াপির কার্যক্রম। সবচেয়ে বড় বাজার- ফিনল্যান্ড, সুইডেন ও ইতালি। বড় দুটি বাজারই উত্তর দিকে হওয়ার কারণ, দক্ষিণ ইউরোপের দেশগুলির তুলনায় নরডিক অঞ্চলের দেশগুলি পণ্যের পুনর্ব্যবহারে অনেক বেশি সচেষ্ট। সে তুলনায় দক্ষিণ ইউরোপীয়রা এখনও সেকেন্ড হ্যান্ড পণ্য কিনতে দ্বিধা করেন। এমনটাই জানান সোয়াপির স্পেন শাখার নির্বাহী পরিচালক ফ্যানি নিম্যান।

কোম্পানিটির সাম্প্রতিকতম জরিপ অনুসারে, ৭০ শতাংশ স্পেনিয় ভোক্তা সংস্কারকৃত পুরোনো পণ্য কেনার কথা ভাবলেও, কেনার সময় তাদের মাত্র এক-তৃতীয়াংশ সংস্কারকৃত পণ্য কেনেন।

সোয়াপি তাদের পুরোনো আইফোনেও দেয় দুই বছরের ওয়ারেন্টি। কিন্তু, দক্ষিণ ইউরোপীয় বেশিরভাগ ভোক্তাই এসব বিষয়ে সচেতন নন।

ফ্যানি নিম্যান বলেন, 'সংস্কারকৃত পণ্য কেনার আগ্রহ ও প্রকৃত ক্রয়ের মধ্যে পার্থক্য উল্লেখযোগ্য। অনেক ভোক্তাই জানেন না, সেকেন্ড হ্যান্ড ডিভাইস খুঁটিনাটি পরীক্ষার পর তাদের হাতে তুলে দেওয়া হয়। কারিগরি যেকোনো ত্রুটি দেখা দিলে তার জন্য থাকে ওয়ারেন্টির ব্যবস্থা। সেজন্য এখন ব্রান্ডিং ও প্রচারণায় মনোযোগ দিচ্ছি আমরা। ইতালির বাজারে নতুন কৌশলের সাফল্যও মিলছে'। 


  • সূত্র: এল পাইস 
     

 

Related Topics

টপ নিউজ

সোয়াপি / পুরোনো ফোন / আইফোন / ফিনল্যান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
    বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
  • ছবি: পিটিআই
    থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
    শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি
  • মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
    নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

Related News

  • ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনে যোগ দেবেন ফিনল্যান্ডের পর্যবেক্ষকরা: রাষ্ট্রদূত
  • রাজধানীতে আইফোন তৈরির ‘মিনি কারখানা’: ৩ চীনা নাগরিক কারাগারে
  • ফটকাবাজির আদ্যোপান্ত
  • অ্যাপল কি তবে প্লাস্টিকের সিমকে বিদায় জানাল?
  • স্থবির স্মার্টফোন বাজার, পুরনো উন্মাদনা ফেরাতে অ্যাপলের নতুন কৌশল এবার ‘আইফোন এয়ার’

Most Read

1
বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
অর্থনীতি

বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

6
মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net