Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 25, 2026
ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনে যোগ দেবেন ফিনল্যান্ডের পর্যবেক্ষকরা: রাষ্ট্রদূত

বাংলাদেশ

বাসস
14 January, 2026, 05:55 pm
Last modified: 14 January, 2026, 05:59 pm

Related News

  • ‘নৌকা’ প্রতীক স্থগিত করল ইসি, একক প্রার্থীর ক্ষেত্রে যুক্ত হলো ‘না’ প্রতীক
  • ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন রাষ্ট্রপতির ভাই মির্জা ফয়সল আমিন  
  • পূর্ব জার্মানির নির্বাচনে বড় ব্যবধানে জিতল অভিবাসন-বিরোধী কট্টর ডানপন্থি দল, ধন্যবাদ দিল মাস্ককে
  • ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে: ইসি আনোয়ারুল
  • তৃণমূলের শক্তি যাচাই করতে স্থানীয় নির্বাচন এককভাবে করতে চায় জামায়াত 

ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনে যোগ দেবেন ফিনল্যান্ডের পর্যবেক্ষকরা: রাষ্ট্রদূত

বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে ফিনল্যান্ডের সমর্থনকে সাধুবাদ জানিয়ে ড. নজরুল ইসলাম ফিনল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নকে নির্বাচনে বৃহৎ পর্যবেক্ষক মিশন নিযুক্ত করায় প্রশংসা করেন।
বাসস
14 January, 2026, 05:55 pm
Last modified: 14 January, 2026, 05:59 pm
ফাইল ছবি: বাসস

ফিনল্যান্ডের নির্বাচন পর্যবেক্ষকরা শিগগিরই বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনে (ইইউ ইওএম) যোগ দেবেন বলে জানিয়েছেন দেশটির অনাবাসিক রাষ্ট্রদূত কিম্মো লাহদেভিরতা।

বুধবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কিম্মো লাহদেভিরতা পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মু. নজরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানান।

সাক্ষাৎকালে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বাণিজ্য, বিনিয়োগ, পরিচ্ছন্ন জ্বালানি, ডিজিটাল সেবা ও টেক্সটাইল খাতে সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ড. নজরুল ইসলাম ফিনিশ রাষ্ট্রদূতকে বাংলাদেশের চলমান সংস্কার কর্মসূচি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের (১২ ফেব্রুয়ারি) প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।

একইসঙ্গে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে জাতীয় গণভোটের প্রস্তুতির কথাও তুলে ধরেন।

বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে ফিনল্যান্ডের সমর্থনকে সাধুবাদ জানিয়ে ড. নজরুল ইসলাম ফিনল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নকে নির্বাচনে বৃহৎ পর্যবেক্ষক মিশন নিযুক্ত করায় প্রশংসা করেন।

ড. নজরুল ইসলাম শ্রম অধিকার এবং কর্মক্ষেত্রের নিরাপত্তার প্রতি দেশের অঙ্গীকার তুলে ধরে বাংলাদেশের এলডিসি-পরবর্তী উত্তরণ এবং জিএসপি প্লাস আকাঙ্ক্ষার জন্য ফিনল্যান্ডের সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রদূত উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়নের রূপান্তরকালীন ছাড়ের মেয়াদ শেষে নতুন বাণিজ্যিক ব্যবস্থা প্রয়োজন হবে এবং তিনি সম্ভাব্য বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির প্রতি ফিনল্যান্ডের সমর্থন ব্যক্ত করেন।

বাংলাদেশের রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোতে (ইপিজেড) বিনিয়োগের সুযোগের কথা উল্লেখ করে ড. নজরুল ইসলাম রাষ্ট্রদূতকে ইপিজেড পরিদর্শনের আমন্ত্রণ জানান এবং ঢাকায় আসন্ন ব্যবসায়িক ইভেন্টগুলোতে ফিনল্যান্ডের অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন।

জবাবে রাষ্ট্রদূত ইপিজেডগুলো পরিদর্শনে আগ্রহ প্রকাশ করেন এবং বলেন, ফিনিশ ব্যবসায়ীরা ভবিষ্যতে বাংলাদেশে ইইউ ব্যবসার উদ্যোগে অংশ নিতে আগ্রহী।

উভয় পক্ষই ২০২৫ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ প্রাইভেট কেবল সিস্টেম (বিপিসিএস) এবং নকিয়ার মধ্যে স্বাক্ষরিত চুক্তিকে স্বাগত জানায়। এ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে প্রথম বেসরকারি সাবমেরিন কেবল স্থাপন করা হবে, যা সিঙ্গাপুরকে কক্সবাজারের সঙ্গে যুক্ত করবে।

Related Topics

টপ নিউজ

ফিনল্যান্ড / ইইউ পর্যবেক্ষক দল / পররাষ্ট্র মন্ত্রণালয় / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন
  • ছবি: টিবিএস
    বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ
  • জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 
  • ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই। ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা মেনে ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি ইরানের

Related News

  • ‘নৌকা’ প্রতীক স্থগিত করল ইসি, একক প্রার্থীর ক্ষেত্রে যুক্ত হলো ‘না’ প্রতীক
  • ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন রাষ্ট্রপতির ভাই মির্জা ফয়সল আমিন  
  • পূর্ব জার্মানির নির্বাচনে বড় ব্যবধানে জিতল অভিবাসন-বিরোধী কট্টর ডানপন্থি দল, ধন্যবাদ দিল মাস্ককে
  • ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে: ইসি আনোয়ারুল
  • তৃণমূলের শক্তি যাচাই করতে স্থানীয় নির্বাচন এককভাবে করতে চায় জামায়াত 

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ

4
জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 

5
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা মেনে ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net