Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 13, 2026
দাফনের মাটি ‘না পেয়ে’ ভেলায় ভাসছে মরদেহ, ভিডিও ভাইরাল; ইউএনও বললেন ‘ভিউ ব্যবসা’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 July, 2026, 12:20 pm
Last modified: 12 July, 2026, 01:49 pm

Related News

  • চট্টগ্রামে বন্যায় ১ লাখ ১২ হাজারের বেশি গবাদিপশু ও হাঁস-মুরগির মৃত্যু, ক্ষতি ৩০ কোটি টাকা
  • বাংলাদেশে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক 
  • দেশে বন্যায় মৃত্যু বেড়ে ৫১, সাত জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ
  • সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন
  • প্রশাসনের অবহেলায় চট্টগ্রাম-কক্সবাজারের বন্যাকবলিতরা সহায়তা বঞ্চিত: নাহিদ ইসলাম

দাফনের মাটি ‘না পেয়ে’ ভেলায় ভাসছে মরদেহ, ভিডিও ভাইরাল; ইউএনও বললেন ‘ভিউ ব্যবসা’

টিবিএস রিপোর্ট
12 July, 2026, 12:20 pm
Last modified: 12 July, 2026, 01:49 pm
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বন্যার পানির মধ্যে ভেলায় একটি মরদেহ ভাসিয়ে নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে দাবি করা হচ্ছে, বন্যার কারণে দাফন করার মতো শুকনো মাটি না পাওয়ায় মরদেহ ভেলায় ভাসিয়ে দেওয়া হয়েছে। তবে স্থানীয় প্রশাসন বলছে, ভেলায় মরদেহ বহনের ঘটনাটি সত্য হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যটি সম্পূর্ণ বিভ্রান্তিকর ও বিকৃত।

স্থানীয়দের তথ্যমতে, মৃত ব্যক্তি হলেন কেঁওচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ ফোরকান (ড্রাইভার)। গত শুক্রবার ভোরে তার মৃত্যু হয়। স্বজনদের দাবি, মৃত্যুর পর মরদেহ দাফন করাই তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বাড়ির চারপাশসহ পুরো এলাকা বন্যার পানিতে প্লাবিত থাকায় কবরস্থানে মরদেহ নেওয়ার স্বাভাবিক কোনো ব্যবস্থা ছিল না। আশপাশে দাফনের উপযোগী শুকনো জায়গাও পাওয়া যায়নি। পরে স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় কয়েকটি কলাগাছ দিয়ে একটি অস্থায়ী ভেলা তৈরি করা হয়। সেই ভেলায় মরদেহটি কবরস্থানে নেওয়া হয়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেখানে জানাজা শেষে মরদেহ দাফন করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান শনিবার (১১ জুলাই) দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ঘটনাটি সত্য, তবে ভিডিওটি ভুল ব্যাখ্যা দিয়ে প্রচার করা হয়েছে। ওই ব্যক্তি মাছ ধরতে গিয়ে স্ট্রোক করে মারা যান। তখন সেখানে কোনো নৌকা ছিল না। তারা যে ভেলায় মাছ ধরছিলেন, সেই ভেলাতেই মরদেহটি বাড়িতে নিয়ে যান। পরে জানাজা শেষে স্বাভাবিক নিয়মে তার দাফন সম্পন্ন করা হয়েছে।'

ইউএনও বলেন, 'ভিডিওটি এমনভাবে প্রচার করা হয়েছে, যেন বন্যার কারণে মাটি না পেয়ে মরদেহ ভেলায় ভাসিয়ে দেওয়া হয়েছে বা প্রশাসনের কোনো সহযোগিতা ছিল না। প্রকৃতপক্ষে এমন কিছু ঘটেনি। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে "ভিউ ব্যবসা" বাড়ানোর উদ্দেশে ঘটনাটিকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।'

তিনি জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি অলরেডি ফ্যাক্ট-চেক করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো তথ্য প্রচারের আগে যাচাই-বাছাই করে নেওয়ার আহ্বান জানান।

এর আগে ছড়ানো ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি কলাগাছের তৈরি একটি অস্থায়ী ভেলায় সাদা কাফনে জড়ানো একটি মরদেহ বহন করে নিয়ে যাচ্ছেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হলে সেটিকে বন্যাকবলিত এলাকায় দাফনের সংকটের চিত্র হিসেবে প্রচার করা শুরু হয়।

এদিকে, সাতকানিয়ায় বন্যাকে কেন্দ্র করে আরও তিনটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন। ইউএনও জানান, উপজেলার বাজালিয়া ইউনিয়নে বন্যার পানির প্রবল স্রোতে একটি কবরস্থানের কয়েকটি কবর ক্ষতিগ্রস্ত হয়। পরে সেখান থেকে সরে যাওয়া তিনটি মরদেহ উদ্ধার করে স্থানীয়রা অন্য একটি নিরাপদ কবরস্থানে পুনরায় দাফন করেন।

Related Topics

টপ নিউজ

বন্যা / বন্যা পরিস্থিতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
  • ছবি: সংগৃহীত
    দাফনের মাটি ‘না পেয়ে’ ভেলায় ভাসছে মরদেহ, ভিডিও ভাইরাল; ইউএনও বললেন ‘ভিউ ব্যবসা’
  • ফাইল ছবি: সংগৃহীত
    আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বনের রানি বনে ফিরে গেল
  • ছবি: সংগৃহীত
    ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

Related News

  • চট্টগ্রামে বন্যায় ১ লাখ ১২ হাজারের বেশি গবাদিপশু ও হাঁস-মুরগির মৃত্যু, ক্ষতি ৩০ কোটি টাকা
  • বাংলাদেশে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক 
  • দেশে বন্যায় মৃত্যু বেড়ে ৫১, সাত জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ
  • সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন
  • প্রশাসনের অবহেলায় চট্টগ্রাম-কক্সবাজারের বন্যাকবলিতরা সহায়তা বঞ্চিত: নাহিদ ইসলাম

Most Read

1
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দাফনের মাটি ‘না পেয়ে’ ভেলায় ভাসছে মরদেহ, ভিডিও ভাইরাল; ইউএনও বললেন ‘ভিউ ব্যবসা’

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

5
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

বনের রানি বনে ফিরে গেল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net