Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
হামলার ঝুঁকি ছাড়াই হরমুজ প্রণালির ওমান অংশে জাহাজ চলাচলের সুযোগ দিতে পারে ইরান

আন্তর্জাতিক

রয়টার্স 
16 April, 2026, 09:45 am
Last modified: 16 April, 2026, 09:49 am

Related News

  • কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • রাশিয়া ও ইরানের অন্যতম সামরিক ‘লাইফলাইন’ এখন কাস্পিয়ান সাগর
  • ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • হরমুজ প্রণালির কাছে ইরানের হামলায় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের গুঞ্জন, নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র
  • ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে, মিত্ররা ‘হয় আমাদের সঙ্গে, অথবা আমাদের বিপক্ষে থাকবে’: যুক্তরাষ্ট্র

হামলার ঝুঁকি ছাড়াই হরমুজ প্রণালির ওমান অংশে জাহাজ চলাচলের সুযোগ দিতে পারে ইরান

নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সংকীর্ণ হরমুজ প্রণালির অন্য পাশ, অর্থাৎ ওমানের জলসীমা দিয়ে জাহাজ চলাচলে তেহরান কোনো বাধা নাও দিতে পারে।
রয়টার্স 
16 April, 2026, 09:45 am
Last modified: 16 April, 2026, 09:49 am
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স

নতুন করে সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চায় ইরান। চুক্তিটি হলে হরমুজ প্রণালির ওমান অংশ দিয়ে কোনো রকম হামলার ঝুঁকি ছাড়াই জাহাজ চলাচলের সুযোগ দিতে পারে তারা। তেহরানের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

বিষয়টি স্পর্শকাতর হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র জানিয়েছে, সংকীর্ণ এই প্রণালির অন্য পাশ, অর্থাৎ ওমানের জলসীমা দিয়ে জাহাজ চলাচলে তেহরান কোনো বাধা নাও দিতে পারে।

তবে ইরান ওই জলসীমায় কোনো মাইন পুঁতে থাকলে তা সরাবে কি না, সংশ্লিষ্ট সূত্র তা পরিষ্কার করেনি। এছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত জাহাজগুলোসহ সব নৌযান সেখানে অবাধে চলতে পারবে কি না, সে বিষয়েও কিছু জানানো হয়নি।    

ইরান বনাম যুক্তরাষ্ট্র-ইসরায়েলের এই যুদ্ধের কারণে বিশ্বব্যাপী তেল ও গ্যাস সরবরাহে স্মরণকালের সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে। কারণ, যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি দিয়ে নৌ চলাচল কার্যত বন্ধ করে দেয় ইরান। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ২০ শতাংশই এই পথ দিয়ে সরবরাহ করা হয়। 

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর উপসাগরীয় অঞ্চলে আটকা পড়েছে কয়েক শ জাহাজ। এসব জাহাজে অন্তত ২০ হাজার নাবিক রয়েছেন। গত ৮ এপ্রিল দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুদ্ধ প্রায় শেষের পথে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণের বিষয়টি এখনও একটি বড় ইস্যু হয়ে আছে। 

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে প্রস্তাব

সূত্রের বরাতে রয়টার্স আরও জানায়, ইরানের এই প্রস্তাব মূলত যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে। ওয়াশিংটন তেহরানের দাবিগুলো মানতে প্রস্তুত কি না, সেটাই এখন বড় প্রশ্ন। হরমুজ প্রণালি নিয়ে যেকোনো সমাধানের ক্ষেত্রে এটিই প্রধান শর্ত। 

এ বিষয়ে হোয়াইট হাউসের কাছে মন্তব্য জানতে চাওয়া হলেও তারা তাৎক্ষণিক কোনো সাড়া দেয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো বক্তব্যও পাওয়া যায়নি।

পশ্চিমা একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, ওমানের জলসীমা দিয়ে নির্বিঘ্নে জাহাজ চলাচলের প্রস্তাবটি নিয়ে কাজ চলছে। তবে ওয়াশিংটন এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানিয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

হরমুজ প্রণালির গুরুত্ব

ইরান ও ওমানের মধ্যবর্তী এই প্রণালি মাত্র ৩৪ কিলোমিটার (২১ মাইল) চওড়া। মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ এবং সারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্য পরিবহনের অন্যতম প্রধান রুট এই হরমুজ প্রণালি।

সম্প্রতি তেহরানের পক্ষ থেকে বেশ কিছু আক্রমণাত্মক পদক্ষেপের কথা শোনা যাচ্ছিল। আন্তর্জাতিক নৌপথ ব্যবহারের জন্য জাহাজের কাছ থেকে মাশুল আদায় এবং প্রণালিতে নিজেদের সার্বভৌমত্ব জারির মতো কথা বলেছিল তারা। তবে বর্তমান প্রস্তাবটি সেসব আক্রমণাত্মক অবস্থান থেকে ইরানের সরে আসার প্রথম দৃশ্যমান পদক্ষেপ হতে পারে।  

চলতি সপ্তাহে লন্ডনে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) সদস্য দেশগুলোর একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে হরমুজ প্রণালি ব্যবহারের জন্য ইরানের মাশুল বসানোর ধারণার তীব্র বিরোধিতা করা হয়। আইএমও বলেছে, এমন কিছু হলে তা একটি ভয়ংকর নজির স্থাপন করবে। 

পুরোনো ব্যবস্থা ফেরানোর ইঙ্গিত 

এই প্রণালি দিয়ে জাহাজ চলাচলে কয়েক দশক ধরে একটি স্থিতিশীল অবস্থা বজায় ছিল। যদিও ইরান মাঝে মাঝেই এখান দিয়ে যাওয়া জাহাজ জব্দ করত। তবে ইরানের নতুন প্রস্তাবের ফলে সেই পুরোনো স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনার পথ খুলতে পারে।

১৯৬৮ সালে জাতিসংঘের সহায়তায় এবং আঞ্চলিক দেশগুলোর সম্মতিতে এই অঞ্চলে দ্বিমুখী নৌ চলাচল ব্যবস্থা চালু হয়। এর ফলেই জাহাজ চলাচলের পথটি ইরান ও ওমানের জলসীমার মধ্যে বিভক্ত হয়ে যায়। 

এদিকে, গত সোমবার ইরানের বন্দরগুলো ছেড়ে যাওয়া তেলের জাহাজগুলোর ওপর অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

Related Topics

টপ নিউজ

হরমুজ প্রণালি / ইরান / জাহাজ চলাচল / হামলার ঝুঁকি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
    মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: আল আরাবিয়া
    কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
    দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • রাশিয়া ও ইরানের অন্যতম সামরিক ‘লাইফলাইন’ এখন কাস্পিয়ান সাগর
  • ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • হরমুজ প্রণালির কাছে ইরানের হামলায় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের গুঞ্জন, নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র
  • ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে, মিত্ররা ‘হয় আমাদের সঙ্গে, অথবা আমাদের বিপক্ষে থাকবে’: যুক্তরাষ্ট্র

Most Read

1
ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
আন্তর্জাতিক

মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

2
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

5
ছবি: আল আরাবিয়া
আন্তর্জাতিক

কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

6
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ

দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net