Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
নববর্ষের ভাষণে ইউক্রেন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রুশ প্রেসিডেন্ট পুতিন

আন্তর্জাতিক

রয়টার্স
01 January, 2026, 11:15 am
Last modified: 01 January, 2026, 11:16 am

Related News

  • পুতিন হয়তো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন: ট্রাম্প
  • ইরান ও ইউক্রেন যুদ্ধ শেষ করতে ট্রাম্প-পুতিনের ফোনালাপ
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে “অবিচল সমর্থন” পুতিনের
  • এপস্টাইন বিতর্কে ক্ষমা চাইলেন বিল গেটস; দুই রুশ নারীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার
  • আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি: প্রধান উপদেষ্টা

নববর্ষের ভাষণে ইউক্রেন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রুশ প্রেসিডেন্ট পুতিন

পুতিন এই যুদ্ধকে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার অস্তিত্বগত লড়াইয়ের অংশ হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, এই ঐক্যই ‘মাতৃভূমি’র সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করবে।
রয়টার্স
01 January, 2026, 11:15 am
Last modified: 01 January, 2026, 11:16 am
নববর্ষের ভাষণ দেওয়ার সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

নববর্ষে ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনাদের উজ্জীবিত করতে টেলিভিশনে ভাষণ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, তিনি এই যুদ্ধ জয়ে তাদের ওপর বিশ্বাস রাখেন। পুতিন এই যুদ্ধকে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার অস্তিত্বগত লড়াইয়ের অংশ হিসেবে তুলে ধরেন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় চার বছর ধরে চলা এই সংঘাতের অবসান ঘটাতে মধ্যস্থতার চেষ্টা করছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী এই যুদ্ধের ক্ষেত্রে দুই পক্ষের আলোচনার অবস্থান এখনও একে অপরের থেকে অনেক দূরে রয়েছে।

কালো কোট পরিহিত অবস্থায় ভ্লাদিমির পুতিন রাশিয়ার নিয়তি এবং জনগণের ঐক্য নিয়ে কথা বলেন। তিনি বলেন, এই ঐক্যই 'মাতৃভূমি'র সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করবে।

বিশেষ করে ইউক্রেনে যুদ্ধরত রুশ বাহিনীর প্রতি তিনি শ্রদ্ধা জানান এবং তাদের 'নায়ক' হিসেবে অভিহিত করেন।

পুতিন বলেন, 'নববর্ষের এই সন্ধ্যায় রাশিয়া জুড়ে লাখো মানুষ—আমি আপনাদের আশ্বস্ত করছি—আপনাদের সঙ্গে রয়েছে।'

পুতিন বলেন, 'মানুষ আপনাদের কথা ভাবছে, আপনাদের কষ্ট অনুভব করছে এবং আপনাদের জন্য আশা করছে। আমাদের সব সৈনিক ও কমান্ডারকে আসন্ন নববর্ষের শুভেচ্ছা! আমরা আপনাদের ওপর এবং আমাদের বিজয় হবেই বলে বিশ্বাস করি।'

রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলে প্রথম সম্প্রচারিত এই ভাষণটি আসে এমন এক সময়ে, যখন রাশিয়া একটি ভূপাতিত ড্রোনের ভিডিও ফুটেজ প্রকাশ করে। রাশিয়ার দাবি, এটি প্রমাণ করে যে ইউক্রেন চলতি সপ্তাহে একটি প্রেসিডেনশিয়াল বাসভবনে হামলার চেষ্টা করেছিল। তবে কিয়েভ এই অভিযোগকে শান্তি আলোচনা ভণ্ডুল করার উদ্দেশ্যে সাজানো মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে।

বুধবার প্রকাশিত আরেকটি ভিডিওতে রাশিয়ার শীর্ষ সেনা কর্মকর্তা ইউক্রেনের সুমি ও খারকিভ অঞ্চলে বাফার জোন গড়ে তোলার কাজ অব্যাহত রাখতে সেনাদের নির্দেশ দেন। তিনি দাবি করেন, ২০২৫ সালের অন্য যেকোনো মাসের তুলনায় ডিসেম্বরে মস্কোর বাহিনী সবচেয়ে দ্রুত অগ্রসর হয়েছে।

তবে রয়টার্স জানায়, যুদ্ধক্ষেত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই দাবি তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

Related Topics

টপ নিউজ

ভ্লাদিমির পুতিন / নববর্ষ / ভাষণ / আত্মবিশ্বাসী / ইউক্রেন জয় / রাশিয়া ইউক্রেন যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • পুতিন হয়তো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন: ট্রাম্প
  • ইরান ও ইউক্রেন যুদ্ধ শেষ করতে ট্রাম্প-পুতিনের ফোনালাপ
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে “অবিচল সমর্থন” পুতিনের
  • এপস্টাইন বিতর্কে ক্ষমা চাইলেন বিল গেটস; দুই রুশ নারীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার
  • আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি: প্রধান উপদেষ্টা

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net