Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, স্ত্রী বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক

রয়টার্স
20 December, 2025, 03:00 pm
Last modified: 20 December, 2025, 03:01 pm

Related News

  • দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
  • পাকিস্তানের কারাগারে ইমরান খানের স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ, দেখা করতে ভিসা চান দুই ছেলে
  • পাকিস্তানে ইমরান খান ছাড়াও যাদের ভিন্নমত দমন করছে সেনাবাহিনী
  • ঢামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, ৩ জনের কারাদণ্ড
  • সামরিক আইন জারির চেষ্টার দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড

দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, স্ত্রী বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি থাকা ইমরান খানের জন্য এই রায় নতুন করে বড় আইনি ধাক্কা হয়ে এলো। বর্তমানে তিনি জমি সংক্রান্ত দুর্নীতির আরেকটি মামলায় ১৪ বছরের সাজা ভোগ করছেন।
রয়টার্স
20 December, 2025, 03:00 pm
Last modified: 20 December, 2025, 03:01 pm
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। ছবি: এএফপি

তোশাখানার রাষ্ট্রীয় উপহার কম দামে কেনার অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে পৃথকভাবে ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। শনিবার এই রায় ঘোষণা করা হয় বলে আদালত সূত্র ও ইমরান খানের আইনজীবীরা নিশ্চিত করেছেন।

২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি থাকা ইমরান খানের জন্য এই রায় নতুন করে বড় আইনি ধাক্কা হয়ে এলো। বর্তমানে তিনি জমি সংক্রান্ত দুর্নীতির আরেকটি মামলায় ১৪ বছরের সাজা ভোগ করছেন। ২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তার বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাসবাদ এবং রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসসহ কয়েক ডজন মামলা দায়ের করা হয়েছে। এসব অভিযোগ তিনি বরাবরই অস্বীকার করে আসছেন। তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দাবি করছে, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

ইমরান খানের পারিবারিক আইনজীবী রানা মুদাসসর উমর রয়টার্সকে বলেন, 'আদালত আত্মপক্ষের কোনো বক্তব্য না শুনেই রায় ঘোষণা করেছেন এবং ইমরান খান ও বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ডের পাশাপাশি বড় অঙ্কের জরিমানা করেছেন।'

পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) বিশেষ আদালত রায়ে উল্লেখ করেন, দণ্ডবিধির অধীনে 'বিশ্বাসভঙ্গের' অপরাধে তাদের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্নীতি দমন আইনের আওতায় আরও সাত বছরের সাজা দেওয়া হয়েছে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, বর্তমানে ইমরান খানের যে ১৪ বছরের সাজা চলছে, তা শেষ হওয়ার পরই শনিবার ঘোষিত নতুন ১৭ বছরের কারাদণ্ড কার্যকর হবে।

এই মামলার সূত্রপাত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দেওয়া একটি দামি হাতঘড়িকে ঘিরে। প্রসিকিউশনের দাবি, ইমরান খান ও তার স্ত্রী রাষ্ট্রীয় বিধি লঙ্ঘন করে তোশাখানা থেকে এসব উপহার অত্যন্ত কম দামে কিনেছিলেন। তথ্যমন্ত্রী বলেন, এতে রাষ্ট্রের কয়েক মিলিয়ন রুপি ক্ষতি হয়েছে।

ইমরান খানের মুখপাত্র জুলফি বুখারি বলেন, এই রায় 'বিচারের মৌলিক নীতিগুলোকে উপেক্ষা করেছে' এবং এটি মূলত 'রাজনৈতিক প্রতিহিংসার' হাতিয়ার। ইমরানের আরেক আইনজীবী সালমান সফদর সাংবাদিকদের জানান, এই রায়ের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করার নির্দেশ দিয়েছেন ইমরান খান।

উল্লেখ্য, এই মামলাটি আগের একটি তোশাখানা মামলার থেকে আলাদা। গত বছরের আগস্টে অন্য একটি উপহার সংক্রান্ত মামলায় ইমরান খানকে ১৪ বছর এবং বুশরা বিবিকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে আপিলের পর সেই সাজা স্থগিত করা হয়। পাকিস্তানে রাষ্ট্রীয় কর্মকর্তাদের পাওয়া উপহার সংরক্ষণের জন্য নির্ধারিত ভাণ্ডারকেই 'তোশাখানা' বলা হয়।

রায় ঘোষণার পরপরই ইমরান খানের দল পিটিআই রবিবার পাঞ্জাবজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে। দলটির অভিযোগ, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও সম্প্রতি ইমরান খানের সঙ্গে তাঁর পরিবার কিংবা আইনজীবীদের দেখা করতে দেওয়া হচ্ছে না। তবে কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, বন্দি হিসেবে তিনি সব ধরনের সুযোগ-সুবিধাই পাচ্ছেন।

ক্রিকেট তারকা থেকে রাজনীতিবিদে রূপ নেওয়া ইমরান খান এখনও পাকিস্তানের অন্যতম জনপ্রিয় ও আলোচিত ব্যক্তিত্ব। তার দল বর্তমানে ক্ষমতার বাইরে থাকলেও, তাঁকে ঘিরে চলমান এই আইনি লড়াই দেশটির রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলছে।

Related Topics

টপ নিউজ

ইমরান খান / বুশরা বিবি / দুর্নীতি মামলা / কারাদণ্ড / তোশাখানা মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
  • পাকিস্তানের কারাগারে ইমরান খানের স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ, দেখা করতে ভিসা চান দুই ছেলে
  • পাকিস্তানে ইমরান খান ছাড়াও যাদের ভিন্নমত দমন করছে সেনাবাহিনী
  • ঢামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, ৩ জনের কারাদণ্ড
  • সামরিক আইন জারির চেষ্টার দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net