Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক কীভাবে পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতিতে জড়িয়ে পড়ে দোষী সাব্যস্ত হলেন

বাংলাদেশ

টিবিএসি রিপোর্ট
01 December, 2025, 04:25 pm
Last modified: 01 December, 2025, 05:25 pm

Related News

  • বিধিবহির্ভূতভাবে রাজউকের প্লট গ্রহণের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন
  • টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ
  • গুলশানে ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • প্লট দুর্নীতি: দুই মামলায় হাসিনার ১০, টিউলিপের ৪, রাদওয়ান ও আজমিনার ৭ বছর করে কারাদণ্ড
  • ঢামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, ৩ জনের কারাদণ্ড

ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক কীভাবে পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতিতে জড়িয়ে পড়ে দোষী সাব্যস্ত হলেন

মামলার নথি অনুসারে, টিউলিপ ব্রিটিশ এমপি হিসেবে বিশেষ ক্ষমতা ব্যবহার করে মা শেখ রেহানা, বোন আজমিনা সিদ্দিক ও ভাই রাদওয়ান মুজিবের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে প্লট বরাদ্দের জন্য শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ ও প্রভাব বিস্তার করেন।
টিবিএসি রিপোর্ট
01 December, 2025, 04:25 pm
Last modified: 01 December, 2025, 05:25 pm

ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির মামলার অন্যতম কেন্দ্রীয় ব্যক্তিত্ব। এই মামলায় আজ সোমবার (১ ডিসেম্বর) তিনি, তার মা শেখ রেহানা এবং তার খালা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়েছেন।

রাজউকের পূর্বাচল নিউ মডেল টাউন প্রকল্পে ক্ষমতার অপব্যবহার এবং বেশ কয়েকটি ১০ কাঠা প্লট দখলে অনিয়মের অভিযোগে ঢাকার একটি আদালত এই মামলার প্রধান অভিযুক্ত রেহানাকে সাত বছরের কারাদণ্ড, টিউলিপকে দুই বছরের এবং হাসিনাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। কারাদণ্ডের পাশাপাশি তাদের অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

গত ১৩ জানুয়ারি শেখ রেহানাকে প্রধান আসামি, টিউলিপ সিদ্দিককে দ্বিতীয় আসামি এবং শেখ হাসিনাকে তৃতীয় আসামি করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে এ মামলা করা হয়।

মামলার নথি অনুসারে, টিউলিপ জানতে পারেন তার খালা শেখ হাসিনা নিজের নামে এবং ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে প্লট নিচ্ছেন। এটি জানার পর তিনি ব্রিটিশ এমপি হিসেবে বিশেষ ক্ষমতা ব্যবহার করে মা শেখ রেহানা, বোন আজমিনা সিদ্দিক ও ভাই রাদওয়ান মুজিবের নামে ওই প্রকল্পে প্লট বরাদ্দের জন্য শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ ও প্রভাব বিস্তার করেন।

রাজউকের প্লট দুর্নীতি: শেখ হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

মামলায় প্রথমে ১৫ জনের নাম উল্লেখ করা হয়। পরবর্তীতে গত ১০ মার্চ এই মামলায় আরও দুজনের নাম উল্লেখ করে চার্জশিট দাখিল করে দুদক। ৩১ জুলাই অভিযোগ গঠন করা হয় এবং ১৩ আগস্ট থেকে ১৮ নভেম্বরের মধ্যে ৩২ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।

প্লট কেলেঙ্কারির ঘটনায় দায়ের করা আরেকটি মামলায়ও টিউলিপকে অভিযুক্ত করা হয়েছে, ওই মামলায় তার বোন আজমিনা প্রধান আসামি।

২০২৪ সালের জুলাইয়ে শেখ হাসিনা পদচ্যুত হওয়ার পর তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়। প্লট কেলেঙ্কারির মামলাটি টিউলিপের বিরুদ্ধে করা কয়েকটি মামলার একটি। এছাড়া তার বিরুদ্ধে নয়টি উন্নয়ন প্রকল্প থেকে ৮০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগেও মামলা করা হয়েছে। এ মামলায় চলতি বছরের ১৩ এপ্রিল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

পূর্বাচলে শেখ রেহানার নামে ১০ কাঠা প্লট বরাদ্দ বাতিলের নির্দেশ

গত ১৫ এপ্রিল দুদক তার বিরুদ্ধে ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে টাকা না দিয়ে গুলশানে একটি ফ্ল্যাট অবৈধভাবে গ্রহণের অভিযোগে আরেকটি মামলা করে।

২০১৫ সাল থেকে ব্রিটেনের হ্যাম্পস্টেড ও হাইগেটের এমপি টিউলিপ ২০২৫ সালের জানুয়ারিতে দেশটির অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করেন। তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এবং বাংলাদেশের ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন ওঠে।

২০২৪ সালের ডিসেম্বরে তার বিরুদ্ধে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিদের মালিকানাধীন সম্পত্তি থেকে সুবিধা নেওয়ার অভিযোগ ওঠে।

তিনি যদিও এসব অভিযোগ অস্বীকার করেন এবং বিষয়টি যুক্তরাজ্যের একটি নজরদারি সংস্থার কাছে তদন্তের জন্য পাঠান।

সাবেক প্রশাসনের সঙ্গে জড়িত দুর্নীতির অভিযোগে বাংলাদেশের তদন্ত চলতে থাকায় এসব আইনি প্রক্রিয়া এখনও অব্যাহত।

Related Topics

টপ নিউজ

টিউলিপ সিদ্দিক / ব্রিটিশ এমপি / রাজউক / প্লট বরাদ্দে দুর্নীতি / কারাদণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা
  • দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
    ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

Related News

  • বিধিবহির্ভূতভাবে রাজউকের প্লট গ্রহণের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন
  • টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ
  • গুলশানে ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • প্লট দুর্নীতি: দুই মামলায় হাসিনার ১০, টিউলিপের ৪, রাদওয়ান ও আজমিনার ৭ বছর করে কারাদণ্ড
  • ঢামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, ৩ জনের কারাদণ্ড

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

3
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

4
যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা

5
দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net