Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
জন্মসূত্রে নাগরিকত্বের বৈধতা নিয়ে মামলার শুনানিতে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 December, 2025, 09:40 am
Last modified: 06 December, 2025, 09:40 am

Related News

  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ন্যাটো মিত্ররা ‘কাপুরুষ’, হরমুজ প্রণালি খুলতে দেশগুলো সহায়তা করছে না: ট্রাম্প
  • ইরানের খার্গ দ্বীপ ট্রাম্পের কাছে আকর্ষণীয় লক্ষ্য, তবে ঝুঁকিও ব্যাপক
  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?
  • খুব শিগগিরই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আবার স্বাভাবিক হবে: ট্রাম্প

জন্মসূত্রে নাগরিকত্বের বৈধতা নিয়ে মামলার শুনানিতে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেন। এই আদেশের মূল লক্ষ্য ছিল—যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, তাদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল করা।
টিবিএস ডেস্ক
06 December, 2025, 09:40 am
Last modified: 06 December, 2025, 09:40 am
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী কিছু শিশুর নাগরিকত্বের সাংবিধানিক অধিকার আছে কি না, তা নিয়ে একটি মামলার শুনানি করতে সম্মত হয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। খবর বিবিসি'র।

চলতি বছরের জানুয়ারিতে আবারও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেন। এই আদেশের মূল লক্ষ্য ছিল—যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, তাদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল করা। তবে একাধিক নিম্ন আদালত ট্রাম্পের উদ্যোগে বাধা দেয়।

বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে শুনানির দিন এখনও নির্ধারিত হয়নি। চূড়ান্ত রায় আসতেও আরও কয়েক মাস লাগতে পারে। আদালত শেষ পর্যন্ত যে রায়ই দিক না কেন, তা ট্রাম্পের অভিবাসন নীতি এবং আমেরিকান নাগরিকত্বের সংজ্ঞার ওপর বড় ধরনের প্রভাব ফেলবে।

প্রায় ১৬০ বছর ধরে মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী একটি নীতি প্রতিষ্ঠিত—যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নিলে যে কেউ দেশটির নাগরিক হিসেবে গণ্য হবেন। কেবলমাত্র কূটনীতিকদের সন্তান এবং বিদেশি সামরিক বাহিনীর সদস্যদের সন্তানরা এর আওতার বাইরে।

সংবিধানের এই সংশোধনীতে বলা হয়েছে, 'যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী বা প্রাকৃতিকভাবে নাগরিকত্বপ্রাপ্ত এবং দেশটির এখতিয়ারভুক্ত সকল ব্যক্তিই যুক্তরাষ্ট্রের নাগরিক।'

ট্রাম্পের নির্বাহী আদেশের মাধ্যমে সেই সব শিশুদের নাগরিকত্ব অস্বীকারের চেষ্টা করা হচ্ছে, যাদের বাবা-মা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে আছেন অথবা অস্থায়ী ভিসায় অবস্থান করছেন। ট্রাম্প প্রশাসন একে 'জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার জন্য হুমকি' হিসেবে বিবেচনা করছে এবং অভিবাসন সংস্কারের অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে।

প্রশাসনের যুক্তি হলো—সংবিধানের ১৪তম সংশোধনীর 'এখতিয়ারভুক্ত' শব্দটি দিয়ে মূলত তাদেরই বোঝানো হয়েছে, যারা যুক্তরাষ্ট্রে স্থায়ী বা আইনতভাবে বসবাস করছেন। অবৈধ বা অস্থায়ী বাসিন্দাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।

আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ)-এর পরিচালক সিসিলিয়া ওয়াং বলেন, কোনো প্রেসিডেন্ট এককভাবে সংবিধানের নাগরিকত্ব প্রদানের মৌলিক প্রতিশ্রুতি পরিবর্তন করতে পারেন না। তিনি আরও বলেন, '১৫০ বছরেরও বেশি সময় ধরে এটি আমাদের আইন ও জাতীয় ঐতিহ্য যে, আমেরিকার মাটিতে জন্মানো প্রত্যেকেই জন্মসূত্রে নাগরিক।'

বিশ্বের প্রায় ৩০টি দেশে (যার অধিকাংশই আমেরিকা মহাদেশে) জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়ার বিধান রয়েছে; যুক্তরাষ্ট্র তাদের অন্যতম।

ট্রাম্পের এই আদেশের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ জানানোর পর বেশ কয়েকজন ফেডারেল বিচারক এটিকে সংবিধানবিরোধী বলে রায় দেন। আপিল আদালতও সেই নিষেধাজ্ঞা বহাল রাখে। পরে ট্রাম্প বিষয়টি সুপ্রিম কোর্টে নেন। গত জুনে সুপ্রিম কোর্ট এক রায়ে জানায়, নিম্ন আদালতগুলো ট্রাম্পের আদেশের ওপর নিষেধাজ্ঞা দিয়ে তাদের ক্ষমতার বাইরে গিয়ে সিদ্ধান্ত নিয়েছিল। এটি ট্রাম্পের জন্য একটি জয় হলেও, আদালত জন্মসূত্রে নাগরিকত্বের মূল প্রশ্নে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি।

যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের পর মূলত মুক্ত হওয়া ক্রীতদাস এবং আমেরিকায় জন্ম নেওয়া তাদের সন্তানদের নাগরিকত্ব নিশ্চিত করার জন্যই ১৪তম সংশোধনী পাস করা হয়।

যুক্তরাষ্ট্রের সলিসিটর জেনারেল ডি জন সাওয়ার যুক্তি দিয়েছেন, এই সংশোধনী আনা হয়েছিল সদ্য মুক্তিপ্রাপ্ত দাসদের নাগরিকত্ব দেওয়ার জন্য। যারা অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে আসছেন বা অবৈধভাবে বসবাস করছেন, তাদের সন্তানদের নাগরিকত্ব দেওয়া এই সংশোধনীর উদ্দেশ্য ছিল না। বর্তমান ব্যবস্থাকে তিনি একটি 'ভুল ধারণা' উল্লেখ করে বলেন, এর ফলে 'ধ্বংসাত্মক পরিণতি' তৈরি হয়েছে।

Related Topics

টপ নিউজ

জন্মসূত্রে নাগরিকত্ব / মার্কিন সুপ্রিম কোর্ট / ডোনাল্ড ট্রাম্প / মামলার শুনানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ন্যাটো মিত্ররা ‘কাপুরুষ’, হরমুজ প্রণালি খুলতে দেশগুলো সহায়তা করছে না: ট্রাম্প
  • ইরানের খার্গ দ্বীপ ট্রাম্পের কাছে আকর্ষণীয় লক্ষ্য, তবে ঝুঁকিও ব্যাপক
  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?
  • খুব শিগগিরই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আবার স্বাভাবিক হবে: ট্রাম্প

Most Read

1
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

2
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প

4
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net