Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
দক্ষিণ কোরিয়ায় শির সঙ্গে বৈঠকে বাণিজ্যযুদ্ধের অবসান ঘটাতে আশাবাদী ট্রাম্প

আন্তর্জাতিক

রয়টার্স
30 October, 2025, 09:50 am
Last modified: 30 October, 2025, 09:54 am

Related News

  • যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সংঘাত হতে পারে: ট্রাম্পকে সতর্ক করলেন শি
  • ‘প্রতিপক্ষ নয়, আমরা সহযোগী হতে চাই’: বেইজিংয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠকে শি জিনপিং
  • বিবিসির বিশ্লেষণ: এক দশক পর আরো শক্তিশালী ও আত্মবিশ্বাসী চীনে ফিরলেন ট্রাম্প
  • শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে চীনে ট্রাম্প

দক্ষিণ কোরিয়ায় শির সঙ্গে বৈঠকে বাণিজ্যযুদ্ধের অবসান ঘটাতে আশাবাদী ট্রাম্প

শি জিনপিংয়ের সঙ্গে করমর্দনের সময় ট্রাম্প বলেন, ‘আমাদের বৈঠকটি খুবই সফল হবে, এতে আমার কোনো সন্দেহ নেই। তবে তিনি একজন কঠিন দরকষাকষির মানুষ।’ শি নির্বিকারভাবে দাঁড়িয়ে ছিলেন, আর ট্রাম্প সাংবাদিকদের জানান— বৃহস্পতিবারই দুই দেশ একটি বাণিজ্য চুক্তিতে সই করতে পারে।
রয়টার্স
30 October, 2025, 09:50 am
Last modified: 30 October, 2025, 09:54 am
দ্বিপক্ষীয় বৈঠকের আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার গিমহে আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শুরু করেছেন। এই বৈঠকে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার দীর্ঘদিনের বাণিজ্যযুদ্ধের অবসান ঘটাতে আশাবাদ ব্যক্ত করেছেন ট্রাম্প।

দক্ষিণ কোরিয়ার বুসান শহরে অনুষ্ঠিত এই বৈঠক ছিল ২০১৯ সালের পর ট্রাম্প ও শির প্রথম মুখোমুখি সাক্ষাৎ। এটি ট্রাম্পের এশিয়া সফরের শেষ দিন। সফরে তিনি দক্ষিণ কোরিয়া, জাপান ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের সঙ্গে একাধিক বাণিজ্যিক অগ্রগতির ঘোষণা দিয়েছেন।

শি জিনপিংয়ের সঙ্গে করমর্দনের সময় ট্রাম্প বলেন, 'আমাদের বৈঠকটি খুবই সফল হবে, এতে আমার কোনো সন্দেহ নেই। তবে তিনি একজন কঠিন দরকষাকষির মানুষ।' শি নির্বিকারভাবে দাঁড়িয়ে ছিলেন, আর ট্রাম্প সাংবাদিকদের জানান— বৃহস্পতিবারই দুই দেশ একটি বাণিজ্য চুক্তিতে সই করতে পারে।

বৈঠকে বসার পর শি অনুবাদকের মাধ্যমে ট্রাম্পকে বলেন, 'বিশ্বের দুই শীর্ষ অর্থনীতির দেশের মধ্যে মাঝে মাঝে কিছু মতপার্থক্য থাকা স্বাভাবিক।' তিনি যোগ করেন, 'কয়েক দিন আগেই দুই দেশের বাণিজ্য আলোচকরা পারস্পরিক মূল উদ্বেগগুলো সমাধানে একটি মৌলিক ঐকমত্যে পৌঁছেছেন। চীন–যুক্তরাষ্ট্র সম্পর্কের ভিত্তি আরও মজবুত করতে আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ চালিয়ে যেতে আগ্রহী।'

চীনের মুদ্রা ইউয়ান বৃহস্পতিবার ডলারের বিপরীতে এক বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। বিনিয়োগকারীরা আশা করছেন, যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্য উত্তেজনা শিগগিরই প্রশমিত হবে। ইতোমধ্যে ওয়াল স্ট্রিট থেকে টোকিও পর্যন্ত বিশ্বের প্রধান শেয়ারবাজারগুলো সাম্প্রতিক দিনগুলোতে নতুন রেকর্ড গড়েছে।

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে এই বৈঠককে কেন্দ্র করে ট্রাম্প বারবার চুক্তির সম্ভাবনার কথা বলেছেন। এর আগে রোববার কুয়ালালামপুরে দুই দেশের আলোচকরা সমঝোতার ইঙ্গিত দেওয়ার পর থেকেই এ আশাবাদ জোরালো হয়।

তবে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার নানা ইস্যুতে দুই দেশই এখন আরও কঠোর অবস্থান নিচ্ছে। ফলে এই সম্ভাব্য বাণিজ্য সমঝোতা কতদিন টিকবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

চলতি মাসে দুই দেশের মধ্যে বাণিজ্যযুদ্ধের উত্তাপ আবারও বেড়েছে। বেইজিং উচ্চপ্রযুক্তি শিল্পে ব্যবহৃত বিরল খনিজ রপ্তানিতে নতুন করে কঠোর সীমাবদ্ধতার প্রস্তাব দেয়। এই খাতে চীনের প্রায় একচেটিয়া প্রভাব রয়েছে।

এর জবাবে ট্রাম্প ঘোষণা দেন, চীনা পণ্যে অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সফটওয়্যার ব্যবহার করে তৈরি পণ্যের চীনে রপ্তানিতেও নতুন বিধিনিষেধ আরোপের ইঙ্গিত দেন তিনি। এসব পদক্ষেপ কার্যকর হলে তা বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারত।

বুসানে নামার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লেখেন, 'জি-টু বৈঠক শিগগিরই শুরু হতে যাচ্ছে।' অন্য এক পোস্টে তিনি জানান, চীনের বাড়তে থাকা পারমাণবিক অস্ত্রভাণ্ডারের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র অবিলম্বে পারমাণবিক অস্ত্র পরীক্ষার কার্যক্রম জোরদার করবে। তবে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে তিনি অস্বীকৃতি জানান।

ট্রাম্প ও শি জিনপিং দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন। সঙ্গে আছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি: রয়টার্স

ওয়াশিংটন আশা করছে, বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ স্থগিত রাখবে বেইজিং

সপ্তাহান্তে শীর্ষ বাণিজ্যকর্মীদের ব্যস্ত আলোচনার পর যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, বেইজিং এক বছরের জন্য বিরল খনিজ রপ্তানিতে নিয়ন্ত্রণ বিলম্বিত করতে পারে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ সয়াবিন ক্রয়ও আবার শুরু করবে চীন। এসব পদক্ষেপ দুই দেশের নেতাদের আলোচনায় গৃহীত হতে যাওয়া একটি 'গুরুত্বপূর্ণ কাঠামোর' অংশ হিসেবে দেখা হচ্ছে।

সম্মেলনের আগেই চীন কয়েক মাস পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানি করেছে বলে জানিয়েছে রয়টার্স। হোয়াইট হাউস আশা করছে, ট্রাম্প ও শির এই বৈঠক আগামী বছরে আরও কয়েকটি শীর্ষ বৈঠকের সূচনা করবে। এতে দুই দেশের পারস্পরিক সফরের সম্ভাবনাও রয়েছে, যা দীর্ঘমেয়াদি আলোচনার ইঙ্গিত দেয়।

তবে ট্রাম্প দ্রুত কিছু অগ্রগতি চান। বিশ্বজুড়ে ব্যবসায়ী মহল নিবিড়ভাবে এই আলোচনার দিকে নজর রাখছে।

বুধবার ট্রাম্প বলেন, চীন ফেন্টানিল তৈরির রাসায়নিক উপাদান নিয়ন্ত্রণে পদক্ষেপ নিলে তিনি চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক কমানোর আশা করছেন। ফেন্টানিল নামের এই মারাত্মক কৃত্রিম মাদক যুক্তরাষ্ট্রে অতিমাত্রায় মৃত্যুর প্রধান কারণ।

ট্রাম্প আরও জানান, টিকটক নিয়ে চীনা প্রেসিডেন্ট শির সঙ্গে চূড়ান্ত সমঝোতা হতে পারে। যুক্তরাষ্ট্রে চীনা মালিকানা না বদলালে এই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটি নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে।

শুল্ক ও বিরল খনিজ বিষয়ক আগের চুক্তির মেয়াদ শেষের পথে

আগের চুক্তিগুলোর মেয়াদ ১০ নভেম্বর শেষ হবে। এসব চুক্তির ফলে পাল্টা শুল্ক যুক্তরাষ্ট্রে ৫৫ শতাংশ ও চীনে ১০ শতাংশে নেমে এসেছিল এবং চীন থেকে বিরল খনিজ চুম্বক রপ্তানিও আবার শুরু হয়।

বেসেন্ট জানিয়েছেন, চীন ফেন্টানিলের উপাদান রপ্তানি কমাতে সহযোগিতা করতে রাজি হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এর বিনিময়ে কী ছাড় দেবে, তা তিনি জানাননি।

বেইজিং ২০ শতাংশ ফেন্টানিল শুল্ক প্রত্যাহার, সংবেদনশীল মার্কিন প্রযুক্তি রপ্তানিতে শিথিলতা এবং যুক্তরাষ্ট্রের নতুন বন্দর ফি বাতিলের দাবি জানিয়ে আসছে। এসব ফি চীনের জাহাজ নির্মাণ ও পণ্য পরিবহন খাতে প্রভাব কমাতে আরোপ করা হয়েছিল।

ট্রাম্পের এশিয়া সফরের শেষ পর্যায়ে শির সঙ্গে এই বৈঠক হচ্ছে। সফরে তিনি জাপান ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বিরল খনিজ বিষয়ক চুক্তি করেছেন, যাতে এই খনিজের ওপর চীনের প্রভাব কমানো যায়।

তাইওয়ান ইস্যুতে উত্তেজনা

আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে তাইওয়ানকে ঘিরে উত্তেজনা দুই নেতার বৈঠকের পটভূমিকে আরও জটিল করে তুলেছে। বেইজিং তাইওয়ানকে নিজের ভূখণ্ড বলে দাবি করে। দ্বীপটি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অংশীদার এবং প্রযুক্তি শিল্পের অন্যতম কেন্দ্র।

চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সম্প্রতি চীনা এইচ–৬কে বোমারু বিমান তাইওয়ানের কাছে 'সামরিক মহড়া' চালিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র–চীন বৈঠক নিয়ে তাইওয়ানের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। যদিও কিছু বিশেষজ্ঞের আশঙ্কা, ট্রাম্প দ্বীপটি নিয়ে চীনের প্রতি ছাড় দিতে পারেন। যুক্তরাষ্ট্রের আইনে তাইওয়ানের আত্মরক্ষার জন্য সহায়তা দেওয়া বাধ্যতামূলক।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / শি জিনপিং / ট্রাম্প-শি বৈঠক / যুক্তরাষ্ট্র-চীন / বাণিজ্য যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার
  • ছবি: এক্স থেকে নেওয়া
    ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা
  • ফাইল ছবি: বাসস
    কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

Related News

  • যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সংঘাত হতে পারে: ট্রাম্পকে সতর্ক করলেন শি
  • ‘প্রতিপক্ষ নয়, আমরা সহযোগী হতে চাই’: বেইজিংয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠকে শি জিনপিং
  • বিবিসির বিশ্লেষণ: এক দশক পর আরো শক্তিশালী ও আত্মবিশ্বাসী চীনে ফিরলেন ট্রাম্প
  • শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে চীনে ট্রাম্প

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

3
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

4
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

5
ছবি: এক্স থেকে নেওয়া
আন্তর্জাতিক

ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা

6
ফাইল ছবি: বাসস
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net