Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
যে বছরগুলোতে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়নি

আন্তর্জাতিক

আল জাজিরা
11 October, 2025, 05:05 pm
Last modified: 11 October, 2025, 05:16 pm

Related News

  • নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প
  • নোবেল না পাওয়ার প্রসঙ্গ টেনে গ্রিনল্যান্ড নিয়ে নরওয়েকে হুমকি ট্রাম্পের
  • ট্রাম্পকে মাচাদোর নোবেল উপহার: ‘মেডেলের মালিকানা বদলালেও বিজয়ীর নাম বদলায় না’ বলছে কমিটি
  • ট্রাম্পের হাতে নিজের নোবেল তুলে দিয়েও মেলেনি সমর্থনের আশ্বাস, জুটল শুধুই ট্রাম্পের নাম লেখা উপহারের ব্যাগ
  • মাচাদোর নোবেল ভাগাভাগির প্রস্তাবে রাজি ট্রাম্প, বললেন এটি গ্রহণ করা হবে ‘বিরাট সম্মানের’

যে বছরগুলোতে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়নি

বিধি অনুযায়ী, কোনো বছরে যদি মনোনীতদের মধ্যে কারও কাজকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে বিবেচনা না করা হয়, তবে পুরস্কার স্থগিত রেখে অর্থ পরের বছরে স্থানান্তর করা হয়।
আল জাজিরা
11 October, 2025, 05:05 pm
Last modified: 11 October, 2025, 05:16 pm
প্রতীকী ছবি: রয়টার্স

নোবেল পুরস্কার প্রবর্তিত হয়েছে সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল (১৮৩৩–১৮৯৬)-এর নামে। এই রসায়নবিদ, প্রকৌশলী ও শিল্পপতি মূলত ডিনামাইট আবিষ্কারের জন্যই সর্বাধিক পরিচিত। তার এই আবিষ্কার নির্মাণ ও খননক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনলেও যুদ্ধের ময়দানে এটি বহু মানুষের মৃত্যুর কারণ হয়েছিল।

নিজের সম্পদ মানবকল্যাণে ব্যবহারের ইচ্ছা থেকেই নোবেল তার সম্পত্তি উইল করে যান এমনভাবে যাতে প্রতিবছর মানবজাতির কল্যাণে অসামান্য অবদান রাখা ব্যক্তিদের নোবেল পুরস্কার প্রদান করা যায়।

শান্তি পুরস্কার যখন দেওয়া হয়নি

নোবেল শান্তি পুরস্কার প্রতি বছর দেওয়া হয়নি। মোট ১৯ বার পুরস্কারটি স্থগিত ছিল—বিশেষ করে ১৯১৪–১৯১৬, ১৯১৮, ১৯২৩, ১৯২৪, ১৯২৮, ১৯৩২, ১৯৩৯–১৯৪৩, ১৯৪৮, ১৯৫৫–১৯৫৬, ১৯৬৬–১৯৬৭ এবং ১৯৭২ সালে। অধিকাংশ ক্ষেত্রেই এর কারণ ছিল যুদ্ধ বা উপযুক্ত প্রার্থী না থাকা।

নোবেল ফাউন্ডেশনের বিধি অনুযায়ী, কোনো বছরে যদি মনোনীতদের মধ্যে কারও কাজকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে বিবেচনা না করা হয়, তবে পুরস্কার স্থগিত রেখে অর্থ পরের বছরে স্থানান্তর করা হয়। পরের বছরও উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে অর্থটি ফাউন্ডেশনের সংরক্ষিত তহবিলে যোগ করা হয়।

উল্লেখযোগ্য একটি ঘটনা ঘটে ১৯৪৮ সালে, যেই বছর মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়। ভারতের স্বাধীনতা আন্দোলনে তার অহিংস নেতৃত্বের জন্য গান্ধীকে ১৯৩৭, ১৯৩৮, ১৯৩৯, ১৯৪৭ এবং ১৯৪৮ সালে একাধিকবার মনোনীত করা হয়েছিল। কিন্তু ওই বছর নোবেল কমিটি 'উপযুক্ত জীবিত প্রার্থী না থাকার' অজুহাতে পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নেয়—যা অনেকের কাছে গান্ধীর প্রতি এক প্রকার নীরব শ্রদ্ধা হিসেবে বিবেচিত।

যে কয়বার শান্তি পুরস্কার একাধিক ব্যক্তি পেয়েছেন

বেশ কয়েকবারই একাধিক ব্যক্তি পুরস্কার ভাগাভাগি করেছেন। এখন পর্যন্ত প্রদত্ত ১০৫টি শান্তি পুরস্কারের মধ্যে—

৭১টি পুরস্কার একজন ব্যক্তি পেয়েছেন, ৩১টি পুরস্কার দুইজন শেয়ার করেছেন এবং ৩টি পুরস্কার তিনজন শেয়ার করেছেন।

নোবেল ফাউন্ডেশনের নিয়ম অনুযায়ী, কোনো পুরস্কার সমানভাবে দুইজনের মধ্যে বা সর্বাধিক তিনজনের মধ্যে ভাগ করা যেতে পারে যদি তাঁদের কাজ যৌথভাবে পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়। তবে তিনজনের বেশি প্রাপকের মধ্যে পুরস্কার ভাগ করা যায় না।

Related Topics

টপ নিউজ

নোবেল / শান্তিতে নোবেল / নোবেল পুরষ্কার / নোবেল পুরস্কার ২০২৫

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প
  • নোবেল না পাওয়ার প্রসঙ্গ টেনে গ্রিনল্যান্ড নিয়ে নরওয়েকে হুমকি ট্রাম্পের
  • ট্রাম্পকে মাচাদোর নোবেল উপহার: ‘মেডেলের মালিকানা বদলালেও বিজয়ীর নাম বদলায় না’ বলছে কমিটি
  • ট্রাম্পের হাতে নিজের নোবেল তুলে দিয়েও মেলেনি সমর্থনের আশ্বাস, জুটল শুধুই ট্রাম্পের নাম লেখা উপহারের ব্যাগ
  • মাচাদোর নোবেল ভাগাভাগির প্রস্তাবে রাজি ট্রাম্প, বললেন এটি গ্রহণ করা হবে ‘বিরাট সম্মানের’

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net