Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
গাজা অভিমুখী ফ্লোটিলা বহরের শেষ নৌযানও আটক করল ইসরায়েল

আন্তর্জাতিক

আল জাজিরা
03 October, 2025, 03:55 pm
Last modified: 03 October, 2025, 05:30 pm

Related News

  • সামরিক অভিযানে ছেলেকে বিশেষ সুরক্ষা দিতে নির্দেশ দিয়েছিলেন নেতানিয়াহু!
  • হ্যাঁ, ইসরায়েলিরা আমেরিকার রাজনীতিতে প্রভাব খাটায়: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স
  • ইসরায়েলি গোয়েন্দাদের সর্বোচ্চ মহলের সঙ্গে যৌন অপরাধী এপস্টিনের সম্পর্ক ছিল: মার্কিন ভাইস প্রেসিডেন্ট
  • ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে
  • ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস

গাজা অভিমুখী ফ্লোটিলা বহরের শেষ নৌযানও আটক করল ইসরায়েল

‘ম্যারিনেট’ নামের নৌযানটি পোল্যান্ডের পতাকাবাহী এবং এতে ছয়জন নাবিক ছিলেন বলে জানা গেছে।
আল জাজিরা
03 October, 2025, 03:55 pm
Last modified: 03 October, 2025, 05:30 pm

গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বহরের সবশেষ ত্রাণবাহী নৌযানটিও আটক করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (৩ অক্টোবর) সকালে ফিলিস্তিনি ভূখণ্ডের গাজা উপকূলের কাছে আসলে জাহাজটি আটক করে ইসরায়েল।

সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি সেনারা জোর করে নৌযানটিতে প্রবেশ করছে।

'ম্যারিনেট' নামের নৌযানটি পোল্যান্ডের পতাকাবাহী এবং এতে ছয়জন নাবিক ছিলেন বলে জানা গেছে। এটি ছিল 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা'র চলমান শেষ নৌযান।

এর আগে, বৃহস্পতিবার (২ অক্টোবর) ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অন্তত ৪০টি নৌযান আটক করা হয়েছে। যাত্রীদের সবাইকে হেফাজতে নেওয়া হয়েছে এবং একে একে তারা আশদোদ বন্দরে পৌঁছাবে। সেখান থেকে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আটক ব্যক্তিদের ইউরোপে ফেরত পাঠানো হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ফ্লোটিলার কোনো নৌযানই 'সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করা বা আইনত বৈধ নৌ-অবরোধ ভাঙার চেষ্টা' সফলভাবে সম্পন্ন করতে পারেনি।

বিবৃতিতে বলা হয়, 'সব যাত্রী নিরাপদ ও সুস্থ আছেন। তাদেরকে নিরাপদে ইসরায়েলেনিয়ে যাওয়া হচ্ছে, সেখান থেকেই তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে।'

তবে মন্ত্রণালয় জানিয়েছে, এখনো একটি নৌযান যাত্রাপথে আছে। সেটি যদি যুদ্ধক্ষেত্রের দিকে অগ্রসর হয়ে অবরোধ ভাঙার চেষ্টা করে, তবে সেটিকেও আটকানো হবে।

গাজামুখী নৌবহর আটকে দিল ইসরায়েল, গ্রেটা থুনবার্গসহ দুই শতাধিক অধিকারকর্মী আটক 

ফ্লোটিলা ট্র্যাকারের তথ্যমতে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় মোট ৪৪টি নৌযান ছিল।

এদিকে ইউরোপীয় গ্রীন পার্টি ফ্লোটিলা আটকের ঘটনাকে 'আন্তর্জাতিক আইন লঙ্ঘন' হিসেবে আখ্যায়িত করেছে। এক বিবৃতিতে দলের সহসভাপতি ভুলা তসেতসি বলেন, 'মানবিক সহায়তা আটকে দেওয়া এবং স্বাধীন পর্যবেক্ষকদের কণ্ঠরোধ করা অগ্রহণযোগ্য।'

তিনি আরও বলেন, 'এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠান ও সদস্য রাষ্ট্রগুলোর সরকারকে আহ্বান জানাচ্ছি, তারা যেন অবিলম্বে উদ্যোগ নিয়ে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে এবং তাদের মুক্তির ব্যবস্থা করে।'

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি নৌযান গাজার জলসীমায় প্রবেশ করে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, মিকেনো নামের নৌযানটি বর্তমানে গাজার আঞ্চলিক জলসীমায় অবস্থান করছে। তবে ইসরায়েলি বাহিনী সেটি আটক করেছে কি না, তা এখনও নিশ্চিত নয়।

এর আগে জানানো হয়েছিল, ইসরায়েলি নৌবাহিনীর বাধার পরও অন্তত ২৬টি নৌযান গাজার উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।

এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, ইসরায়েলি কমান্ডোরা অব্যাহতভাবে নৌযানগুলো আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ছবি: আল জাজিরা

এর আগে, গাজার উদ্দেশ্যে মানবিক সহায়তা বহনকারী বেশ কয়েকটি নৌযান এবং তাতে থাকা অধিকার কর্মীদের আটক করে ইসরায়েলের নৌবাহিনী। আটক দুই শতাধিক অধিকারকর্মীর মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। 

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার (জিএসএফ) মুখপাত্র সাইফ আবুকেশেক ইনস্টাগ্রামে এক পোস্টে জানান, ইসরায়েলি বাহিনী সমুদ্রে তাদের ১৩টি নৌকাযান আটক করেছে।আবুকেশেক জানান, আটক হওয়া নৌযানগুলোতে ৩৭টি দেশের ২০১ জনেরও বেশি মানুষ ছিলেন। এর মধ্যে ৩০ জন স্পেনের, ২২ জন ইতালির, ২১ জন তুরস্কের এবং ১২ জন মালয়েশিয়ার নাগরিক।

তিনি জানান, কর্মী ও নৌযান আটকের পরও তাদের 'মিশন চলছে' এবং বহরের বাকি নৌযানগুলো 'ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গাজার অবরোধ ভাঙার' চেষ্টা করছে।

এদিকে, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা (জিএসএফ)–এর কয়েকটি নৌযান 'নিরাপদভাবে থামানো' হয়েছে এবং এতে থাকা যাত্রীদের ইসরায়েলের একটি বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। 

বাধার দেওয়ার কারণ হিসেবে তারা জানায়, নৌযানগুলোকে দিক পরিবর্তনের নির্দেশ দিয়েছিল নৌবাহিনী, কারণ এগুলো 'সক্রিয় যুদ্ধক্ষেত্রের দিকে অগ্রসর হচ্ছিল'।
 

Related Topics

টপ নিউজ

গাজামুখী নৌবহর / গাজায় মানবিক সাহায্য / গাজা / ফিলিস্তিন / ইসরায়েল / গ্লোবাল সুমুদ ফ্লোটিলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

Related News

  • সামরিক অভিযানে ছেলেকে বিশেষ সুরক্ষা দিতে নির্দেশ দিয়েছিলেন নেতানিয়াহু!
  • হ্যাঁ, ইসরায়েলিরা আমেরিকার রাজনীতিতে প্রভাব খাটায়: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স
  • ইসরায়েলি গোয়েন্দাদের সর্বোচ্চ মহলের সঙ্গে যৌন অপরাধী এপস্টিনের সম্পর্ক ছিল: মার্কিন ভাইস প্রেসিডেন্ট
  • ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে
  • ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
ছবি: রয়টার্স
খেলা

‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net