Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
পরিস্থিতি এখন শান্ত, তবে অনিশ্চয়তা কাটেনি: কাঠমান্ডুতে আটকে পড়া বাংলাদেশি পর্যটক

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
10 September, 2025, 05:40 pm
Last modified: 10 September, 2025, 05:58 pm

Related News

  • নেপালের সেই ‘নেপো কিডস’রা এখন কোথায়?
  • ইরানে 'জয়ী' হতে চান ট্রাম্প; রাজনৈতিক অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল তেহরান
  • জুলাই অভ্যুত্থান নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না, একে অবজ্ঞা করা ধৃষ্টতা: চিফ প্রসিকিউটর
  • রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলে পোশাক খাতে গতি আসবে: বিশেষজ্ঞরা
  • উত্তপ্ত লাদাখ: রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই জেলায় কারফিউ জারি

পরিস্থিতি এখন শান্ত, তবে অনিশ্চয়তা কাটেনি: কাঠমান্ডুতে আটকে পড়া বাংলাদেশি পর্যটক

সামিয়া তাবাসসুম জানান, তাদের বাংলাদেশ বিমানের ফিরতি ফ্লাইট নির্ধারিত ছিল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টায়। তবে ফ্লাইটটি নিশ্চিত হয়নি। সন্ধ্যার পর বা রাতের দিকে হয়তো জানা যাবে আগামীকালের অবস্থা কী হয়।
টিবিএস রিপোর্ট
10 September, 2025, 05:40 pm
Last modified: 10 September, 2025, 05:58 pm
নেপালে বিক্ষোভরত জনতা। ছবি: রয়টার্স

নেপালের রাজনৈতিক অস্থিরতা ও কারফিউর মধ্যে পর্যটন নগরী পোখারায় অবস্থানরত একজন বাংলাদেশি পর্যটক জানিয়েছেন, তারা আপাতত নিরাপদে থাকলেও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) ইন্ডিপেনডেন্ট টিভির প্রোডাকশন ইন্টার্ন সামিয়া তাবাসসুম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডেকে তার অভিজ্ঞতা জানান।

তিনি টিবিএসকে বলেন, 'আজ আমরা হোটেলেই অবস্থান করছি। বাইরে দোকানপাট বন্ধ, কারণ সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ চলছে বলে শুনেছি।'

তিনি আরও জানান, তাদের বাংলাদেশ বিমানের ফিরতি ফ্লাইট নির্ধারিত ছিল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টায়। তবে ফ্লাইটটি নিশ্চিত হয়নি। সন্ধ্যার পর বা রাতের দিকে হয়তো জানা যাবে আগামীকালের অবস্থা কী হয়।

খাবারের বিষয়ে সামিয়া বলেন, 'হোটেলে থাকা-খাওয়ার সবকিছুই এখন পর্যন্ত ঠিক আছে। কোনো সমস্যা হয়নি। আমরা সকালে রেস্টুরেন্টে অর্ডার দিয়ে রাখি। পরে দোকান বন্ধ হয়ে গেলেও আমাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়।'

রাস্তাঘাটের পরিস্থিতি বর্ণনা করে তিনি বলেন, 'রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে দেখেছি বেশিরভাগ মানুষই পর্যটক। ভারত ও বাংলাদেশের অনেক পর্যটক এখানে আছেন।'

বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, 'আজকে পরিবেশ শান্ত। আতঙ্ক নেই। সব কিছু আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছে বলে মনে হচ্ছে।'

আন্দোলনের শুরুতে কোথায় ছিলেন জানতে চাইলে তিনি বলেন, 'আমরা শনিবার (৬ সেপ্টেম্বর) ১৪ জন মিলে একটা ট্যুর গ্রুপের সাথে নেপালে ঘুরতে আসছি। যখন আসছি তখন শুনলাম ফেসবুক বন্ধ করা হয়েছে। কিন্তু এটা নিয়ে কোনো ঝামেলা বা আন্দোলন হবে, সেটা জানতাম না।'

তিনি আরও বলেন, 'আমরা যেদিন আসি ওইদিন কিছু হয়নি। সোমবার (৮ সেপ্টেম্বর) আমরা পোখারা আসি। নয় ঘণ্টার জার্নি শেষে আসার সময় শুনলাম আন্দোলন হচ্ছে এবং মানুষ মারা গেছে। তখন একটু চিন্তিত হয়ে যাই। তবে পোখারায় পৌঁছানোর পর সবকিছু স্বাভাবিক ছিল। আমরা শপিং করেছি, খাওয়া-দাওয়া করেছি- কোনো সমস্যা হয়নি।'

মঙ্গলবারের (৯ সেপ্টেম্বর) অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, 'সকালে মোটামুটি স্বাভাবিক ছিল। আমরা বাইরে বসে ছিলাম, সব দোকান খোলা ছিল। কিন্তু দুপুরের পর থেকে সব দোকানপাট বন্ধ হয়ে যায় এবং আন্দোলন শুরু হয়। বিকেলে আমাদের কাছের একটা ভবনে আগুন দেওয়া হয়। তখন আমরা একটু ভয় পাই, সাথে যারা ছিল সবাই আতঙ্কিত হয়ে পড়ে। মাঝখানে বৃষ্টি হওয়ায় আগুন নিভে যায়, এতে আমরা অনেকটা স্বস্তি পাই। আগুন নেভানোর কোনো ব্যবস্থা আমরা দেখতে পাইনি।

 

Related Topics

টপ নিউজ

নেপাল আন্দোলন / কাঠমান্ডু / পর্যটক আটকা / কারফিউ / রাজনৈতিক অস্থিরতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • নেপালের সেই ‘নেপো কিডস’রা এখন কোথায়?
  • ইরানে 'জয়ী' হতে চান ট্রাম্প; রাজনৈতিক অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল তেহরান
  • জুলাই অভ্যুত্থান নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না, একে অবজ্ঞা করা ধৃষ্টতা: চিফ প্রসিকিউটর
  • রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলে পোশাক খাতে গতি আসবে: বিশেষজ্ঞরা
  • উত্তপ্ত লাদাখ: রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই জেলায় কারফিউ জারি

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net