Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
রাশিয়ার ক্যান্সারের টিকা 'ব্যবহারের জন্য প্রস্তুত': রুশ স্বাস্থ্য কর্মকর্তা

আন্তর্জাতিক

আরটি
08 September, 2025, 09:25 am
Last modified: 08 September, 2025, 09:25 am

Related News

  • ইরানকে ড্রোন প্রযুক্তি ও স্যাটেলাইট ইমেজ দিয়ে সাহায্য করছে রাশিয়া
  • রাশিয়ায় মোজতবা খামেনির চিকিৎসা নেওয়ার খবর নাকচ ইরানের রাষ্ট্রদূতের
  • পুতিন হয়তো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন: ট্রাম্প
  • সমুদ্রপথে রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র
  • সংকেতের লড়াই: যেভাবে রাশিয়া ও চীনের গোয়েন্দা তথ্যে সুবিধা পাচ্ছে ইরান

রাশিয়ার ক্যান্সারের টিকা 'ব্যবহারের জন্য প্রস্তুত': রুশ স্বাস্থ্য কর্মকর্তা

রুশ ফেডারেল মেডিকেল-বায়োলজিক্যাল এজেন্সির প্রধান ভেরোনিকা স্কভোরৎসোভা জানান, এ যুগান্তকারী ওষুধটি রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
আরটি
08 September, 2025, 09:25 am
Last modified: 08 September, 2025, 09:25 am
প্রতীকী ছবি: সংগৃহীত

রাশিয়ার নতুন ক্যান্সার টিকা প্রাক-ক্লিনিকাল পরীক্ষায় উচ্চ কার্যকারিতা দেখিয়েছে। টিকাটি এখন প্রয়োগের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন রুশ ফেডারেল মেডিকেল-বায়োলজিক্যাল এজেন্সির প্রধান ভেরোনিকা স্কভোরৎসোভা।

তিনি জানান, এ যুগান্তকারী ওষুধটি রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ভ্লাদিভোস্তকে 'ইস্টার্ন ইকোনমিক ফোরাম'-এর সাইডলাইনে শুক্রবার ইজভেস্তিয়া-কে দেওয়া সাক্ষাৎকারে স্কভোরৎসোভা বলেন, তিন বছর ধরে চলা প্রাক-ক্লিনিক্যাল পরীক্ষায় টিকাটি অসাধারণ ফল দেখিয়েছে।

তিনি বলেন, 'পরীক্ষায় প্রমাণিত হয়েছে টিকার নিরাপত্তা, বারবার প্রয়োগের সামর্থ্য এবং উচ্চ কার্যকারিতা। এটি টিউমারের আকার কমিয়েছে এবং বৃদ্ধিকে ধীর করেছে।'

তিনি আরও জানান, কিছু ক্যান্সারে কার্যকারিতা ৬০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। তিনি বিলেন, 'গবেষণায় দেখা গেছে, রোগীদের বেঁচে থাকার হার বেড়েছে। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

স্কভোরৎসোভা জানান, গ্রীষ্মের শেষে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে নথিপত্র জমা দিয়েছেন, যাতে ক্লিনিক্যাল ব্যবহারের অনুমতি পাওয়া যায়।

প্রথম পর্যায়ে কোলোরেক্টাল ক্যান্সারের (অন্ত্র ও বৃহদান্ত্রের ক্যান্সার) জন্য টিকা চালুর পরিকল্পনা রয়েছে। এরপর পর্যায়ক্রমে গ্লিওব্লাস্টোমা (মস্তিষ্কের ক্যান্সার) ও মেলানোমার (ত্বকের ক্যান্সার) জন্য টিকা আনা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

টিকাটি তৈরি করেছে গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি। প্রতিষ্ঠানটির মতে, এটি একটি এমআরএনএ-ভিত্তিক টিকা, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে রোগীর রোগপ্রতিরোধ ক্ষমতাকে ক্যান্সার কোষ আক্রমণ করতে প্রশিক্ষণ দেওয়া হয়।

গামালেয়া ইনস্টিটিউটের প্রধান আলেকজান্ডার গিনৎসবুর্গ আগেই বলেছিলেন, টিকার নিবন্ধন প্রক্রিয়া একেবারেই আলাদা ধরণের। তিনি বলেন, 'এটি প্রচলিত ওষুধ নিবন্ধনের থেকে একেবারেই ভিন্ন একটি প্রক্রিয়া।'

উল্লেখ্য, একই প্রতিষ্ঠানই রাশিয়ার স্পুটনিক ভি কোভিড-১৯ টিকা তৈরি করেছিল। বর্তমানে তারা একই এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে এইচআইভি টিকা তৈরির কাজও করছে।
 
Related Topics

টপ নিউজ

ক্যান্সারের টিকা / রাশিয়া / টিকা আবিষ্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • ইরানকে ড্রোন প্রযুক্তি ও স্যাটেলাইট ইমেজ দিয়ে সাহায্য করছে রাশিয়া
  • রাশিয়ায় মোজতবা খামেনির চিকিৎসা নেওয়ার খবর নাকচ ইরানের রাষ্ট্রদূতের
  • পুতিন হয়তো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন: ট্রাম্প
  • সমুদ্রপথে রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র
  • সংকেতের লড়াই: যেভাবে রাশিয়া ও চীনের গোয়েন্দা তথ্যে সুবিধা পাচ্ছে ইরান

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net