Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান, আরও হতাহতের আশঙ্কা

আন্তর্জাতিক

বিবিসি
03 September, 2025, 11:10 am
Last modified: 03 September, 2025, 11:18 am

Related News

  • বিবিসির এফএম রেডিওর সম্প্রচার বন্ধ করল আফগানিস্তান সরকার
  • ‘ইসলামে বিক্ষোভের অনুমতি নেই’: দেশজুড়ে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার
  • যুদ্ধ ভুলে নতুন সম্পর্ক চায় আফগানিস্তান, ১ ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদে মার্কিন বিনিয়োগের আহ্বান
  • বন্যার ক্ষয়ক্ষতি কাটাতে মোট অর্থনীতির এক-দশমাংশ অর্থের প্রয়োজন নেপালের
  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় ৯৫ জনের মৃত্যু, নিখোঁজ কয়েকশ পর্যটক

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান, আরও হতাহতের আশঙ্কা

এর আগে গত রোববার দেশটিতে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১হাজার ৪০০ জনেরও বেশি নিহত এবং ৩ হাজারের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান সরকার। এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বিবিসি
03 September, 2025, 11:10 am
Last modified: 03 September, 2025, 11:18 am
ছবি: সিএনবিসি

মাত্র দুই দিনের ব্যবধানে আবারও কেঁপে উঠল আফগানিস্তান। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে পূর্বাঞ্চলে আঘাত হানে ৫ দশমিক ২ মাত্রার আফটারশক। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জালালাবাদ শহর থেকে ৩৪ কিলোমিটার দূরে, মাত্র ১০ কিলোমিটার গভীরে। ফলে এর কম্পন ভূপৃষ্ঠে তীব্রভাবে অনুভূত হয়।

এর আগে গত রোববার দেশটিতে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এক হাজার চারশ' জনের বেশি নিহত এবং তিন হাজারের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান সরকার। ভয়াবহ ওই ভূমিকম্পের পর এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ভূমিকম্পের পর থেকে প্রত্যন্ত গ্রামগুলোতে উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ভূমিধসে সড়কপথ বন্ধ হয়ে যাওয়ায় ত্রাণ ও উদ্ধারকর্মীদের সেখানে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। দুর্গম এলাকায় আটকে পড়াদের উদ্ধারে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।

নতুন এই আফটারশকে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে উদ্ধার তৎপরতায় আরও জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, আন্তর্জাতিক মহলের কাছে সহায়তা চেয়েছে তালেবান সরকার, যাদেরকে এখন পর্যন্ত কেবল রাশিয়াই আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘ জরুরি তহবিল ঘোষণা করেছে। যুক্তরাজ্য এক মিলিয়ন পাউন্ড (প্রায় ১ দশমিক ৩ মিলিয়ন ডলার) সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। ভারত কাবুলে এক হাজার তাঁবু সরবরাহ করেছে এবং কুনার প্রদেশে ১৫ টন খাদ্যসামগ্রী পৌঁছাতে সহায়তা করছে। চীন ও সুইজারল্যান্ডও সাহায্যের ঘোষণা দিয়েছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানিয়েছেন, যুক্তরাজ্যের সহায়তা জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও আন্তর্জাতিক রেড ক্রসের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। তবে ক্ষয়ক্ষতির মাত্রার তুলনায় বর্তমান সহায়তা অপ্রতুল হওয়ায় বিপর্যস্ত মানুষের দুর্ভোগ আরও বাড়ছে।

ভূমিকম্পপ্রবণ দেশ আফগানিস্তানে ছোট-বড় কম্পন প্রায়ই আঘাত হানে। তবে রোববারের ভূমিকম্প সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী ছিল, যা ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে।

Related Topics

টপ নিউজ

আফগানিস্তান / ভূমিকম্প / আফটারশক / ভূমিকম্পে হতাহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • কোলাজ: টিবিএস
    ন্যাশনাল ব্যাংককে ৭,০০০ কোটি টাকা দিল সোনালী ব্যাংক, তিন দিনে আমানত তোলার আবেদন সাড়ে ৭ হাজার
  • ভারতের পাঠানো ট্রেনে কোচ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা চালু করল চট্টগ্রাম বন্দর  
  • জুবায়ের আহমদ। ছবি: সংগৃহীত
    প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক

Related News

  • বিবিসির এফএম রেডিওর সম্প্রচার বন্ধ করল আফগানিস্তান সরকার
  • ‘ইসলামে বিক্ষোভের অনুমতি নেই’: দেশজুড়ে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার
  • যুদ্ধ ভুলে নতুন সম্পর্ক চায় আফগানিস্তান, ১ ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদে মার্কিন বিনিয়োগের আহ্বান
  • বন্যার ক্ষয়ক্ষতি কাটাতে মোট অর্থনীতির এক-দশমাংশ অর্থের প্রয়োজন নেপালের
  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় ৯৫ জনের মৃত্যু, নিখোঁজ কয়েকশ পর্যটক

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

3
কোলাজ: টিবিএস
অর্থনীতি

ন্যাশনাল ব্যাংককে ৭,০০০ কোটি টাকা দিল সোনালী ব্যাংক, তিন দিনে আমানত তোলার আবেদন সাড়ে ৭ হাজার

4
ভারতের পাঠানো ট্রেনে কোচ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা

5
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা চালু করল চট্টগ্রাম বন্দর  

6
জুবায়ের আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net