Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
মার্কিন শুল্কের চাপ সামলাতে ভারতের বড় কর ছাড়: সস্তা হচ্ছে এসি-গাড়ি-টিভি, বাড়ছে তামাক ও বিলাসপণ্যের দাম

আন্তর্জাতিক

বিবিসি, পিআইবি ইন্ডিয়া
05 September, 2025, 02:25 pm
Last modified: 05 September, 2025, 02:25 pm

Related News

  • বাণিজ্য চুক্তি নিয়ে ‘টালবাহানা করা’ দেশগুলোকে ট্রাম্পের হুমকি
  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার
  • ট্রাম্পের শুল্কারোপের পর যুক্তরাষ্ট্রে কমেছে বাংলাদেশের পোশাক রপ্তানি
  • ট্রাম্পের ৫০% শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানিতে বড় ধস
  • ট্রাম্পের শুল্ক অবৈধ ঘোষণা হওয়ার পর কী হবে?

মার্কিন শুল্কের চাপ সামলাতে ভারতের বড় কর ছাড়: সস্তা হচ্ছে এসি-গাড়ি-টিভি, বাড়ছে তামাক ও বিলাসপণ্যের দাম

বিশেষজ্ঞরা মনে করছেন, এতে সরকারের বছরে প্রায় ৬০০ কোটি ডলার রাজস্ব ক্ষতি হতে পারে।
বিবিসি, পিআইবি ইন্ডিয়া
05 September, 2025, 02:25 pm
Last modified: 05 September, 2025, 02:25 pm
ছবি: রয়টার্স

ভোক্তা চাহিদা বাড়াতে এবং যুক্তরাষ্ট্রের শুল্ক-চাপ মোকাবিলা করতে বড় ধরনের কর ছাড় দিল ভারত। 

বুধবার (৫ সেপ্টেম্বর) দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, পণ্য ও পরিষেবা করের (জিএসটি) কাঠামো সহজ করে এখন থেকে দুটি হার বহাল থাকবে—৫ শতাংশ ও ১৮ শতাংশ। তবে সিগারেটের মতো 'ক্ষতিকর ও বিলাসপণ্য'-এর ওপর থাকবে ৪০ শতাংশ কর।

আগামী ২২ সেপ্টেম্বর থেকে নতুন এ করহার কার্যকর হবে। 

জিএসটি হার ২৮ থেকে ১৮ শতাংশে নেমে আসায়: ছোট গাড়ি, ৩৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেল, বড় টেলিভিশন, এয়ার কন্ডিশনার (এসি), ওয়াশিং মেশিন এবং সিমেন্টের মতো পণ্যের দাম কমবে। 

সেপ্টেম্বরে ভারতে উৎসব মৌসুম থাকে। এসময় ইলেকট্রনিকস ও গৃহস্থালি যন্ত্রপাতির কেনাবেচা হু হু করে বাড়ে। তাই কর ছাড়ের ফলে এসব খাতে বিক্রি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

হেয়ার অয়েল, সাবান, শ্যাম্পু, টুথপেস্টের মতো প্রসাধন সামগ্রী এবং কফি, মাখন, ঘি, পাস্তা ও নুডলসের মতো খাদ্যপণ্যের করও ১৮ ও ১২ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। 

এছাড়া পনির, ছানা, প্যাকেটজাত রুটিসহ জীবন রক্ষাকারী ৩৩টি ওষুধকে জিএসটির আওতামুক্ত করা হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন আনা হয়েছে জীবন ও স্বাস্থ্য বীমায়, যেখান থেকে ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি তুলে নেওয়া হয়েছে।

অপরদিকে তামাকজাতীয় ও বিলাসবহুল পণ্য হবে আরও দামী। এসবের ওপর ৪০ শতাংশ কর বসানো হয়েছে। 

ভারতের নতুন করের ঘোষণার পরপরই শেয়ারবাজারে বড় উল্লম্ফন দেখা যায়। যদিও বিশেষজ্ঞরা মনে করছেন, এতে সরকারের বছরে প্রায় ৬০০ কোটি ডলার রাজস্ব ক্ষতি হতে পারে।

এর আগে চলতি বছরের বাজেটে আয়করে ১২০০ কোটি ডলারের ছাড় দেওয়া হয়েছিল। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকও ঋণের সুদহার কমিয়েছে। 

কোঠাক সিকিউরিটিজের এমডি শ্রিপাল শাহ বলেন, 'ভারতের জিডিপির ৬০ শতাংশ আসে ভোগব্যয় থেকে। তাই কর ছাড় সরাসরি চাহিদা বাড়াবে, ব্যবসা-বাণিজ্যে গতি আসবে এবং করপোরেট আয়ের পরবর্তী প্রান্তিকেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। মুদ্রাস্ফীতিও কিছুটা কমতে পারে।'

তবে রাজস্ব আয়ের ওপর নির্ভরশীল রাজ্যগুলো আশঙ্কা করছে, এ সিদ্ধান্তে ঘাটতি বাড়তে পারে। যদিও অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন, বাড়তি ভোগব্যয় থেকেই ঘাটতি কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে।

বিশ্লেষকদের মতে, এ ছাড় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের বিরূপ প্রভাবও সামাল দিতে সহায়ক হতে পারে। ট্রাম্প সম্প্রতি রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনার কারণে ভারতের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক বসিয়েছেন—এর মধ্যে ২৫ শতাংশ সাধারণ শুল্ক ও ২৫ শতাংশ জরিমানা। তিনি সতর্ক করেছেন, ভারত রাশিয়া থেকে কেনাকাটা বন্ধ না করলে 'অতিরিক্ত শাস্তিমূলক ব্যবস্থা' নেওয়া হবে।

২০১৭ সালে ভারতে চালু হওয়া জিএসটি নানা ধরনের করপদ্ধতি একীভূত করলেও জটিল কাঠামো ও বহু ধাপ থাকার কারণে সমালোচিত ছিল। এবার সরলীকৃত কাঠামোর মাধ্যমে সেই জটিলতা কাটানোর চেষ্টা করা হয়েছে।

সম্প্রতি স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসার জন্য 'বড় কর ছাড়'-এর অঙ্গীকার করেছিলেন। বুধবারের এ ঘোষণা সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেখা হচ্ছে। 

মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, 'এ সংস্কার কৃষক, মধ্যবিত্ত, নারী ও তরুণদের উপকার করবে এবং ক্ষুদ্র ব্যবসার জন্য ব্যবসা সহজতর করবে।'

Related Topics

টপ নিউজ

কর ছাড় / জিএসটি / ট্রাম্পের শুল্ক আরোপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • বাণিজ্য চুক্তি নিয়ে ‘টালবাহানা করা’ দেশগুলোকে ট্রাম্পের হুমকি
  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার
  • ট্রাম্পের শুল্কারোপের পর যুক্তরাষ্ট্রে কমেছে বাংলাদেশের পোশাক রপ্তানি
  • ট্রাম্পের ৫০% শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানিতে বড় ধস
  • ট্রাম্পের শুল্ক অবৈধ ঘোষণা হওয়ার পর কী হবে?

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net