Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
ইসরায়েলের শীর্ষ মানবাধিকার সংস্থাই বলল, গাজায় গণহত্যা চলছে

আন্তর্জাতিক

বিবিসি
29 July, 2025, 10:25 am
Last modified: 29 July, 2025, 10:27 am

Related News

  • গাজায় গণহত্যা: নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের
  • কেন উইকিপিডিয়ার ‘গাজা গণহত্যা’ পাতায় সম্পাদনা বন্ধ করা হলো?
  • ‘খ্রিস্টান গণহত্যার’ অভিযোগে নাইজেরিয়ায় সামরিক অভিযানের হুমকি ট্রাম্পের; প্রকৃত পরিস্থিতি আসলে কী?
  • জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয়: নাহিদ
  • নোবেল না পেলেও গাজার 'শান্তি' উদযাপন করতে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন ট্রাম্প

ইসরায়েলের শীর্ষ মানবাধিকার সংস্থাই বলল, গাজায় গণহত্যা চলছে

প্রথমবারের মতো—ইসরায়েলের অভ্যন্তরীণ কোনো মানবাধিকার সংস্থা দেশটির সরকারকে গাজায় 'গণহত্যা' চালানোর অভিযোগে অভিযুক্ত করল।
বিবিসি
29 July, 2025, 10:25 am
Last modified: 29 July, 2025, 10:27 am
ছবি: রয়টার্স

ইসরায়েলের দুই প্রভাবশালী মানবাধিকার সংস্থা বলেছে, গাজায় চলমান যুদ্ধের মাধ্যমে ফিলিস্তিনিদের বিরুদ্ধে 'গণহত্যা' চালাচ্ছে ইসরায়েল।

সোমবার (২৮ জুলাই) জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে নিজেদের পৃথক গবেষণালব্ধ প্রতিবেদন প্রকাশ করে এই অভিযোগ তোলে বিখ্যাত মানবাধিকার সংগঠন বেতসেলেম এবং ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস-ইসরায়েল (পিএইচআরআই)।

দুই সংস্থার যৌথ বিবৃতিতে বলা হয়, 'এই অন্ধকার সময়ে সত্যকে সত্য বলা উচিত। আমরা এই অপরাধ অবিলম্বে বন্ধের দাবি জানাই।'

প্রসঙ্গত, এটি প্রথমবারের মতো—ইসরায়েলের অভ্যন্তরীণ কোনো মানবাধিকার সংস্থা দেশটির সরকারকে গাজায় 'গণহত্যা' চালানোর অভিযোগে অভিযুক্ত করল।

তবে ইসরায়েল সরকার এসব অভিযোগ 'সরাসরি ও কঠোরভাবে' প্রত্যাখ্যান করেছে। সরকারের মুখপাত্র ডেভিড মেনসার বলেন, 'আমাদের প্রতিরক্ষা বাহিনী কেবল সন্ত্রাসীদেরই টার্গেট করে, বেসামরিকদের নয়। গাজার দুর্দশার জন্য দায়ী হামাস।'

সংবাদ সম্মেলনে বেতসেলেমের নির্বাহী পরিচালক ইউলি নভাক বলেন, 'এমন একটি প্রতিবেদন আমাদের লিখতে হবে, তা কখনো ভাবিনি।'

বেতসেলেমের ৮৮ পৃষ্ঠার প্রতিবেদন বলছে, 'গাজায় ইসরায়েলের নীতিমালা, তার ভয়াবহ পরিণতি এবং এই হামলার লক্ষ্যবস্তু নিয়ে দেশটির শীর্ষ পর্যায়ের রাজনৈতিক ও সামরিক নেতাদের বক্তব্য পর্যালোচনায় দেখা গেছে—ফিলিস্তিনি সমাজকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়ার জন্যই সমন্বিত পদক্ষেপ নেওয়া হয়েছে।'

অন্যদিকে, পিএইচআরআই তাদের ৬৫ পৃষ্ঠার প্রতিবেদনে গাজায় স্বাস্থ্যখাতে 'পদ্ধতিগত ও পরিকল্পিত হামলার' অভিযোগ আনে। তারা বলেছে, 'হাসপাতাল ধ্বংস, চিকিৎসা সরঞ্জাম আটকে দেওয়া, রোগী ও চিকিৎসাকর্মীদের টার্গেট করা—এসবের মাধ্যমে গাজার জীবন রক্ষাকারী ব্যবস্থাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে।'

সংস্থাটির নির্বাহী পরিচালক ড. গাই শালেভ বলেন, 'গণহত্যার মুখে চুপ করে থাকা চলে না। আমরা জোর দিয়ে বলতে চাই—এটা শুধু রাজনৈতিক বা আইনি প্রতিষ্ঠানগুলোর কাজ নয়। বৈশ্বিক স্বাস্থ্যখাতেরও এখনই পদক্ষেপ নেওয়া উচিত।'

প্রতিবেদনগুলোতে ৭ অক্টোবর ২০২৩ সালে হামাসের 'ভয়াবহ ও অপরাধমূলক হামলা'কে গাজায় চলমান পরিস্থিতির একটি 'ট্রিগারিং ইভেন্ট' হিসেবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ওই হামলা ইসরায়েলিদের মধ্যে আতঙ্ক ও সম্মিলিত ট্রমার জন্ম দেয়।

কিন্তু এর প্রতিক্রিয়ায় ইসরায়েল সরকার একটি চরমপন্থাপূর্ণ, মানবতা-বিরোধী কর্মসূচি গ্রহণ করে। যার মধ্যে ছিল—গাজাবাসীদের সামগ্রিকভাবে 'শত্রু' হিসেবে চিহ্নিত করা, রাজনৈতিক-সামরিক নেতাদের বক্তব্যে ফিলিস্তিনিদের 'অমানবিক' আখ্যা দেওয়া এবং মাটিতে লড়াইরত সেনাদের মধ্যে সেই বর্ণনা ছড়িয়ে দেওয়া।

পিএইচআরআই জানায়, ইসরায়েল যে কার্যক্রম পরিচালনা করছে তা যুদ্ধের আবর্তে ঘটে যাওয়া বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সুপরিকল্পিতভাবে ফিলিস্তিনিদের একটি জাতিগোষ্ঠী হিসেবে ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যেই করা হয়েছে।

তারা আরও বলেছে, ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনে গণহত্যার যে সংজ্ঞা দেওয়া হয়েছে, তার অন্তত তিনটি দিক এই ঘটনাগুলো পূরণ করে। উল্লেখ্য, ইসরায়েল নিজেই ওই চুক্তির একজন স্বাক্ষরকারী দেশ।

Related Topics

টপ নিউজ

ইসরায়েল-গাজা / গণহত্যা / মানবাধিকার গোষ্ঠী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • গাজায় গণহত্যা: নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের
  • কেন উইকিপিডিয়ার ‘গাজা গণহত্যা’ পাতায় সম্পাদনা বন্ধ করা হলো?
  • ‘খ্রিস্টান গণহত্যার’ অভিযোগে নাইজেরিয়ায় সামরিক অভিযানের হুমকি ট্রাম্পের; প্রকৃত পরিস্থিতি আসলে কী?
  • জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয়: নাহিদ
  • নোবেল না পেলেও গাজার 'শান্তি' উদযাপন করতে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন ট্রাম্প

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net