Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
গাজায় গণহত্যা: নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
08 November, 2025, 12:00 pm
Last modified: 08 November, 2025, 12:04 pm

Related News

  • ইরানের পর ইসরায়েলের পরবর্তী নিশানায় কি তুরস্ক?
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত: দাবি যুক্তরাষ্ট্রের; ইরাকে মার্কিন বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৬
  • নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা
  • গণপিটুনিতে তোফাজ্জল হত্যা: ২৮ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ন্যাটোর ‘যৌথ প্রতিরক্ষা ধারা’ কার্যকর হওয়ার সম্ভাবনা নেই: হেগসেথ

গাজায় গণহত্যা: নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের

তুরস্ক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ তার নেতৃত্বাধীন সরকারের ৩৭ জন কর্মকর্তার বিরুদ্ধে গাজায় ‘পদ্ধতিগতভাবে চালানো গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ’-এর অভিযোগ এনেছে।
দ্য গার্ডিয়ান
08 November, 2025, 12:00 pm
Last modified: 08 November, 2025, 12:04 pm
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ তার নেতৃত্বাধীন সরকারের ৩৭ জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক।

ইস্তাম্বুলের প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, ৩৭ জন সন্দেহভাজনের তালিকায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির রয়েছেন। তবে কার্যালয় সম্পূর্ণ তালিকাটি প্রকাশ করেনি।

তুরস্ক এই কর্মকর্তাদের বিরুদ্ধে গাজায় 'পদ্ধতিগতভাবে চালানো গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ'-এর অভিযোগ এনেছে। বিবৃতিতে গাজা উপত্যকায় তুরস্কের নির্মিত 'তুর্কি–ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতাল'-এর কথাও উল্লেখ করা হয়েছে, যেখানে মার্চে ইসরায়েল বোমা হামলা চালিয়েছিল।

ইসরায়েল এই পরোয়ানাকে একটি 'প্রচার কৌশল' (পিআর স্টান্ট) আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, 'ইসরায়েল স্বৈরশাসক প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের এই সর্বশেষ প্রচার কৌশলকে ঘৃণাভরে এবং দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে।'

গত বছর তুরস্ক আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকায় দায়ের করা গণহত্যা মামলায় যোগ দিয়েছিল। বিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে ডোনাল্ড ট্রাম্পের আঞ্চলিক শান্তি পরিকল্পনার অংশ হিসেবে ১০ অক্টোবর থেকে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

Related Topics

টপ নিউজ

তুরস্ক / বেনিয়ামিন নেতানিয়াহু / গণহত্যা / মানবতাবিরোধী অপরাধ / গ্রেপ্তারি পরোয়ানা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • ইরানের পর ইসরায়েলের পরবর্তী নিশানায় কি তুরস্ক?
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত: দাবি যুক্তরাষ্ট্রের; ইরাকে মার্কিন বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৬
  • নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা
  • গণপিটুনিতে তোফাজ্জল হত্যা: ২৮ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ন্যাটোর ‘যৌথ প্রতিরক্ষা ধারা’ কার্যকর হওয়ার সম্ভাবনা নেই: হেগসেথ

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net