Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
যাত্রীবাহী বিমানের চেয়েও উঁচুতে ওড়ে যেসব পাখি!

আন্তর্জাতিক

ফোর্বস
28 August, 2025, 07:10 pm
Last modified: 28 August, 2025, 07:10 pm

Related News

  • ‘অশুভ’ তকমা ঘুচিয়ে জাতীয় সম্পদ: যেভাবে নারী বাহিনীর হাত ধরে বিলুপ্তির মুখ থেকে ফিরল হাড়গিলা পাখি
  • সুন্দরী এক পাখির গল্প
  • ভরা মৌসুমেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কমেছে পরিযায়ী পাখির উপস্থিতি
  • অর্থনীতিতে বাংলার পাখিরা
  • কেমন আছে আমাদের ‘বনের কৃষক’, উপকারী ধনেশ পাখিরা?

যাত্রীবাহী বিমানের চেয়েও উঁচুতে ওড়ে যেসব পাখি!

জার্নাল অব এক্সপেরিমেন্টাল বায়োলজি-তে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, উঁচুতে ওড়ার ক্ষমতা থাকা পাখিদের শরীরে কিছু বিশেষ পরিবর্তন ঘটেছে। যেমন—তাদের ফুসফুস বড়, শ্বাস নেওয়ার পদ্ধতি আরও কার্যকর, আর রক্তে অক্সিজেন ধরে রাখার ক্ষমতাও বেশি।
ফোর্বস
28 August, 2025, 07:10 pm
Last modified: 28 August, 2025, 07:10 pm
রুপেলস গ্রিফন। ছবি: বার্ড স্পট

বেশিরভাগ পাখিই খুব বেশি উঁচুতে উড়তে পারে না। এমু বা ক্যাসোয়ারির মতো পাখিগুলো তো একেবারেই না। যদিও এদের ডানা আছে, কিন্তু সেগুলো আসলে কাজে লাগে না, শুধু পূর্বপুরুষদের উড়তে পারার চিহ্ন হিসেবেই রয়ে গেছে। নিউজিল্যান্ডের বিলুপ্ত মোয়া পাখির তো আবার ডানাই ছিল না।

তবে কিছু পাখি আছে যারা উড়তে পারে এবং অনেক উঁচু আকাশেও ভেসে থাকতে পারে। শুনতে বেশ সহজ লাগলেও, আকাশে এতটা উঁচুতে ওড়া মোটেও সহজ কাজ নয়। 

এ ধরনের পাখিদের শরীরকে হতে হয় খুবই দক্ষ—কম শক্তিতে বেশি দূর ওড়া, নিখুঁতভাবে ডানা মেলা আর বাতাসের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হয়।

জার্নাল অব এক্সপেরিমেন্টাল বায়োলজি-তে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, উঁচুতে ওড়ার ক্ষমতা থাকা পাখিদের শরীরে কিছু বিশেষ পরিবর্তন ঘটেছে। যেমন—তাদের ফুসফুস বড়, শ্বাস নেওয়ার পদ্ধতি আরও কার্যকর, আর রক্তে অক্সিজেন ধরে রাখার ক্ষমতাও বেশি।

গবেষকদের মতে, এসব শারীরিক পরিবর্তনের ফলে পাখিরা কম অক্সিজেনযুক্ত উচ্চতায়ও সহজে অক্সিজেন গ্রহণ করতে পারে, সারা শরীরে তা সঠিকভাবে পৌঁছে দিতে পারে এবং কার্যকরভাবে ব্যবহার করতে পারে।

উঁচুতে ওড়া পাখিদের ডানাও সাধারণত বড় হয়, যা তাদের তুলনামূলকভাবে কম শক্তি খরচ করে দীর্ঘ সময় আকাশে ভেসে থাকতে সাহায্য করে। বড় ডানার কারণে তারা বাতাসের স্রোত ব্যবহার করে সহজেই উঁচুতে উঠতে পারে।

গবেষণায় এমন কিছু পাখির কথা উল্লেখ করা হয়েছে, যারা ২০ হাজার ফুট বা তার চেয়েও বেশি উচ্চতায় উড়তে সক্ষম। 

রুপেলস গ্রিফন (৩৭,০০০ ফুটের বেশি)

রুপেলস গ্রিফন—যাকে পাখিদের জগতে 'চাক ইয়েগার'ও বলা যেতে পারে—মানব ইতিহাসে শব্দের গতি অতিক্রমকারী প্রথম বৈমানিক।

আফ্রিকার এই শকুনটিকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি উচ্চতায় উড়তে দেখা গেছে। একবার এই পাখি পশ্চিম আফ্রিকার আকাশে ৩৭,০০০ ফুট উঁচুতে একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে ধাক্কা খায়—যা অনেক বাণিজ্যিক বিমানের স্বাভাবিক ওড়ার উচ্চতার চেয়েও বেশি।

এই শকুনের শরীরের রক্তে এমন হিমোগ্লোবিন আছে, যা বেশিরভাগ পাখির তুলনায় বেশ ভালোভাবে অক্সিজেন ধরতে পারে। ফলে কম অক্সিজেনযুক্ত উচ্চ আকাশেও এটি অনায়াসে টিকে থাকতে পারে।

রুপেলস গ্রিফন বাতাসের উষ্ণ স্রোত ব্যবহার করে শক্তি না খরচ করেই অনেক উঁচুতে ভেসে থাকতে পারে। মৃত প্রাণীর খোঁজে এরা দিনে বহু কিলোমিটার উড়ে বেড়ায়, বড় বড় এলাকা পাড়ি দেয়, আর তাদের শক্তিশালী ও দীর্ঘ ডানা তাদের উড়তে সহায়তা করে।

বার-হেডেড গুজ। ছবি: বার্ড স্পট

বার-হেডেড গুজ (২৭,০০০ ফুটের বেশি)

এই পাখিটি সবচেয়ে বেশি পরিচিত এর কষ্টসাধ্য অভিবাসনের জন্য। প্রতিবছর এটি এমনকি মাউন্ট এভারেস্টের পাশ দিয়ে উড়ে যায়। মধ্য এশিয়া থেকে উপমহাদেশের দিকে যাওয়ার পথে বার-হেডেড গুজকে ২৭,০০০ ফুটেরও বেশি উচ্চতায় উড়তে দেখা গেছে।

এত উঁচুতে বাতাসে অক্সিজেন খুব কম থাকে। সেই পরিবেশে টিকে থাকতে বার-হেডেড গুজের শরীরে রয়েছে বড় ফুসফুস, আর এর পেশিগুলো অক্সিজেন খুব দক্ষভাবে ব্যবহার করতে পারে।

এই শারীরিক বৈশিষ্ট্যের কারণে তারা শুধু বাতাসে ভেসে না থেকে টানা ডানা ঝাপটাতে পারে, এমনকি যখন বাতাসে অক্সিজেন প্রায় নেই বললেই চলে—তখনও তারা ওড়ার শক্তি ধরে রাখতে পারে।

অ্যালপাইন চগ (২৫,০০০ ফুটের বেশি)

অ্যালপাইন চগ কাক গোত্রের একটি পাখি, যা ইউরোপ, উত্তর আফ্রিকা ও এশিয়ার পর্বত এলাকায় বাস করে। বার-হেডেড গুজের মতো দূরত্বে অভিবাসন না করলেও, তারা নিয়মিত খুব উঁচু পাহাড়ে ঘুরে বেড়ায় এবং বাসা বাঁধে।

এই পাখিগুলো ২৫,০০০ ফুটের বেশি উচ্চতায় উড়তে পারে। তাদের শক্তিশালী বাঁকা ডানা এবং আকর্ষণীয় উড়ানের ধরণের কারণে পাহাড়ি চড়াই-উৎরাইগুলোও তারা সহজে পাড়ি দিতে পারে। তারা পাহাড় থেকে ওঠা বাতাসের স্রোত ব্যবহার করে কম শক্তি খরচ করে উঁচুতে উঠে অনেকক্ষণ ভেসে থাকতে পারে।

অ্যালপাইন চগ। ছবি: বার্ড স্পট

হুপার সোয়ান (২৫,০০০ ফুটের বেশি)

হুপার সোয়ান তাদের ট্রাম্পেটের মতো জোরালো কণ্ঠস্বরের জন্য পরিচিত। এরা দূরদূরান্ত থেকে উড়ে বেড়ানো পাখি। ইউরোপ থেকে এশিয়ায় যাত্রার সময় পাইলটরা অনেকবার এই সোয়ানগুলোকে ২৫ হাজার ফুটের বেশি উচ্চতায় উড়তে দেখেছে।

বিশাল দেহ হলেও, তাদের মজবুত ডানার কারণে তারা দীর্ঘ সময় আকাশে থাকতে পারে। এরা সাধারণত ভি-আকৃতির দলে উড়ে, যা তাদের শক্তি সাশ্রয় করে এবং আরও সহজে উড়তে সাহায্য করে।

হুপার সোয়ান। ছবি: বার্ড স্পট

স্টেপ ইগল (২৪,০০০ ফুটের বেশি)

স্টেপ ইগল হলো একধরণের শিকারি পাখি, যাদের সাধারণত মধ্য এশিয়ায় দেখা যায়। এরা উষ্ণ বাতাসের স্রোত ধরে বেশ দক্ষভাবেই অনেক উঁচুতে উঠে যেতে পারে।

তাদের বড় ডানা আর তীক্ষ্ণ দৃষ্টি শিকার ধরতে এবং মৃত প্রাণীর সন্ধান দিতে সাহায্য করে। দীর্ঘ অভিবাসনের সময় এরা পর্বত অঞ্চল পাড়ি দেয়, যেখানে উচ্চতা বজায় রাখা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ল্যামারগিয়ার (২৪,০০০ ফুটের বেশি)

ল্যামারগিয়ার বা দাড়িওয়ালা শকুনটি ইউরোপ থেকে হিমালয় পর্যন্ত পর্বত অঞ্চলে বাস করে। এটি প্রায় ২৪,০০০ ফুট পর্যন্ত উচ্চতায় উড়তে পারে।

অন্যান্য শকুন থেকে আলাদা, ল্যামারগিয়ার মূলত হাড়ের মজ্জা খায়। বড় হাড়গুলি অনেক উঁচু থেকে পাথরে ফেলে দেয়, যাতে তা ভেঙে যায় এবং মজ্জা খাওয়া সহজ হয়। এদের দীর্ঘ, সরু ডানা এবং হালকা দেহ তাদের বাতাসে নিখুঁতভাবে উড়ে বেড়াতে করতে সাহায্য করে।

ডেমোইজেল ক্রেন (২৪,০০০ ফুটের বেশি)

ডেমোইজেল ক্রেন পৃথিবীর অন্যতম শক্তিশালী অভিবাসী পাখি। প্রতিবছর তারা হিমালয় পার হয়ে ভারতে শীতকালীন আবাসে যায়।

২৪,০০০ ফুট পর্যন্ত উচ্চতায় উড়ার সময় তারা তীব্র ঠাণ্ডা, ঝড়ো বাতাস এবং কম অক্সিজেনের সঙ্গে লড়াই করে। এই পাখিগুলো ধৈর্যশীল এবং পরিবারের প্রতি দৃঢ় বন্ধনের জন্য পরিচিত। সাধারণত তারা দলবদ্ধভাবে থাকে , যেখানে অভিজ্ঞ পাখিরা তরুণ পাখিদের নেতৃত্ব দেয়।

 

Related Topics

টপ নিউজ

পাখি / জার্নাল অব এক্সপেরিমেন্টাল বায়োলজি / রুপেলস গ্রিফন / বার-হেডেড গুজ / অ্যালপাইন চক / হুপার সোয়ান / স্টেপ ইগল / ল্যামারগিয়ার / ডেমোইজেল ক্রেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
    উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

Related News

  • ‘অশুভ’ তকমা ঘুচিয়ে জাতীয় সম্পদ: যেভাবে নারী বাহিনীর হাত ধরে বিলুপ্তির মুখ থেকে ফিরল হাড়গিলা পাখি
  • সুন্দরী এক পাখির গল্প
  • ভরা মৌসুমেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কমেছে পরিযায়ী পাখির উপস্থিতি
  • অর্থনীতিতে বাংলার পাখিরা
  • কেমন আছে আমাদের ‘বনের কৃষক’, উপকারী ধনেশ পাখিরা?

Most Read

1
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
মতামত

সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!

3
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

5
বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

6
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net