Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
মহাত্মা গান্ধীর বিরল তৈলচিত্র নিলামে বিক্রি ২ লাখ ডলারে

আন্তর্জাতিক

বিবিসি
17 July, 2025, 12:35 pm
Last modified: 17 July, 2025, 12:38 pm

Related News

  • নিলামে বব ডিলানের ‘মিস্টার ট্যাম্বরিন ম্যান’-এর লিরিক, নিজের আঁকা তৈলচিত্র
  • মাওরি বৃদ্ধের তৈলচিত্র নিউজিল্যান্ডে নিলামে রেকর্ড ২.২ মিলিয়ন ডলারে বিক্রি
  • যেভাবে টাটা পরিবারের এক কমিউনিস্ট সদস্য ব্রিটেনের প্রথম এশীয় এমপি হয়েছিলেন
  • দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা
  • জি-২০ নেতাদের কেন সুতি উত্তরীয় উপহার দিলেন মোদি?

মহাত্মা গান্ধীর বিরল তৈলচিত্র নিলামে বিক্রি ২ লাখ ডলারে

চিত্রকর্মটি আঁকেন ব্রিটিশ শিল্পী ক্লেয়ার লেইটন। এটি সম্ভবত একমাত্র তৈলচিত্র, যেটির জন্য মহাত্মা গান্ধী স্বেচ্ছায় রাজি হয়েছিলেন।
বিবিসি
17 July, 2025, 12:35 pm
Last modified: 17 July, 2025, 12:38 pm
১৯৩১ সালে যুক্তরাজ্যে আঁকা হয়েছিল মহাত্মা গান্ধীর এই তৈলচিত্র। ছবি: বোনহামস

ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর একটি বিরল তৈলচিত্র লন্ডনে নিলামে বিক্রি হয়েছে ১ লাখ ৫২ হাজার ৮০০ পাউন্ডে, যা বাংলাদেশি টাকায় প্রায় আড়াই কোটি টাকার সমান।

নিলামটি পরিচালনা করে ব্রিটেনভিত্তিক প্রতিষ্ঠান বোনহামস। নিলামের আগে চিত্রটির মূল্য ৫০ হাজার থেকে ৭০ হাজার পাউন্ডের মধ্যে হবে বলে ধারণা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত তা অনুমানের চেয়ে দ্বিগুণেরও বেশি দামে বিক্রি হয়েছে।

চিত্রকর্মটি আঁকেন ব্রিটিশ শিল্পী ক্লেয়ার লেইটন। ১৯৩১ সালে লন্ডনে ভারতের সাংবিধানিক সংস্কার ও স্বশাসনের দাবি নিয়ে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশ নিতে গিয়েছিলেন মহাত্মা গান্ধী। সেখানেই গান্ধীর উপস্থিতিতে এ চিত্র এঁকেছিলেন তিনি। 

বোনহামস এর মতে, এটি সম্ভবত একমাত্র তৈলচিত্র, যেটির জন্য মহাত্মা গান্ধী স্বেচ্ছায় রাজি হয়েছিলেন।

বোনহামস জানায়, খুবই অল্পসংখ্যক শিল্পী গান্ধীর কার্যালয়ে প্রবেশের সুযোগ পেয়েছিলেন। লেইটন ছিলেন তাদের একজন। একাধিকবার তার সঙ্গে দেখা করে সরাসরি স্কেচ ও তার প্রতিকৃতি আঁকার সুযোগ পান তিনি।

চিত্রকর্মটি শিল্পীর ব্যক্তিগত সংগ্রহে ছিল ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রে তাঁর মৃত্যুর আগপর্যন্ত। এরপর তা উত্তরাধিকার সূত্রে তাঁর পরিবারের কাছে যায়।

নিলামে চিত্রকর্মটি কে কিনেছেন, সে বিষয়ে কিছু জানায়নি বোনহামস। এটি জনসমক্ষে প্রদর্শন করা হবে কি না, তাও জানা যায়নি।

ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অহিংস আন্দোলনের নেতৃত্ব দিয়ে গান্ধী বিশ্বজুড়ে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছিলেন। ভারতীয়দের কাছে তিনি 'জাতির জনক' হিসেবে সর্বাধিক শ্রদ্ধেয়।

Related Topics

টপ নিউজ

মহাত্মা গান্ধী / তৈলচিত্র / ক্লেয়ার লেইটন / বোনহামস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • নিলামে বব ডিলানের ‘মিস্টার ট্যাম্বরিন ম্যান’-এর লিরিক, নিজের আঁকা তৈলচিত্র
  • মাওরি বৃদ্ধের তৈলচিত্র নিউজিল্যান্ডে নিলামে রেকর্ড ২.২ মিলিয়ন ডলারে বিক্রি
  • যেভাবে টাটা পরিবারের এক কমিউনিস্ট সদস্য ব্রিটেনের প্রথম এশীয় এমপি হয়েছিলেন
  • দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা
  • জি-২০ নেতাদের কেন সুতি উত্তরীয় উপহার দিলেন মোদি?

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net