Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 27, 2026
মাওরি বৃদ্ধের তৈলচিত্র নিউজিল্যান্ডে নিলামে রেকর্ড ২.২ মিলিয়ন ডলারে বিক্রি

আন্তর্জাতিক

বিবিসি
12 December, 2024, 10:55 am
Last modified: 12 December, 2024, 10:57 am

Related News

  • মানুষের মডেলের বদলে কেন ফুল আঁকতেন ভ্যান গঘ?
  • নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার ‘রিভেঞ্জ ড্রেস’
  • ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল নিলামে বিক্রি হলো ৩.৩৫ মিলিয়ন ডলারে
  • নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল, দাম উঠতে পারে ১০ মিলিয়ন ডলার

মাওরি বৃদ্ধের তৈলচিত্র নিউজিল্যান্ডে নিলামে রেকর্ড ২.২ মিলিয়ন ডলারে বিক্রি

"থটস অব এ তোহুঙ্গা" নামে পরিচিত এই তৈলচিত্র নিউজিল্যান্ডের ইতিহাসে নিলামে বিক্রি হওয়া সর্বোচ্চ মূল্যের চিত্রকর্ম।
বিবিসি
12 December, 2024, 10:55 am
Last modified: 12 December, 2024, 10:57 am
চিত্রকর্মটি ফারেকাউরি তাহুনা নামে একজন মাওরি বৃদ্ধের প্রতিকৃতি। ছবি: আন্তর্জাতিক আর্ট সেন্টার

নিউজিল্যান্ডের চিত্রশিল্পী চার্লস ফ্রেডরিক গোল্ডির আঁকা একজন মাওরি বৃদ্ধের তৈলচিত্র নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে। এটি দেশটির ইতিহাসে নিলামে বিক্রি হওয়া সর্বোচ্চ মূল্যের চিত্রকর্ম।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) নিলামে "থটস অব এ তোহুঙ্গা" নামে পরিচিত এই চিত্রকর্মটি ৩.৭৫ মিলিয়ন নিউজিল্যান্ড ডলারে (২.২ মিলিয়ন ডলার) বিক্রি হয়। ফ্রেডরিক গোল্ডি তার মৃত্যুর ৯ বছর আগে তৈলচিত্রটি এঁকেছিলেন।

এতে ফারেকাউরি তাহুনা নামে একজন মাওরি বৃদ্ধের প্রতিকৃতি রয়েছে।। তার মুখে মকো (মাওরি ফেসিয়াল ট্যাটু) এবং গলায় একটি হেই-টিকি পেন্ডেন্ট বা লকেট রয়েছে। তাকে তার প্রজন্মের শেষ ট্যাটু করা পুরুষদের একজন হিসেবে ধরা হয়। তাহুনার প্রতিকৃতি গোল্ডির একাধিক চিত্রকর্মে স্থান পেয়েছে।

চিত্রকর্মটি অজ্ঞাত এক ক্রেতার কাছে বিক্রি হয়েছে। শিল্প সমালোচকদের মতে, ১৯৪৭ সালে মৃত্যুর আগে গোল্ডির আঁকা শ্রেষ্ঠ কাজ এটি।

আন্তর্জাতিক আর্ট সেন্টারের পরিচালক রিচার্ড থমসন বিবিসিকে জানান, ৩৩ বছরের মধ্যে এই প্রথম ছবিটি নিলামে তোলা হয়েছে। তিনি বলেন, "গোল্ডি তার জীবদ্দশায় মাওরি সম্প্রদায়ের মধ্যে খুব জনপ্রিয় ছিলেন। তিনি অকল্যান্ডে বসবাস করতেন এবং তার চিত্রের বিষয়গুলোর সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত ছিলেন।"

থমসন আরও বলেন, "নিউজিল্যান্ডের মানুষ তাদের ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। গোল্ডির আঁকা চিত্রকর্ম সবসময়ই চাহিদাসম্পন্ন।"

তিনি জানান, ২০১৬ সাল থেকে গোল্ডির ১৩টি চিত্রকর্ম নিলামে বিক্রি হয়েছে। প্রতিবার এগুলোর দাম মিলিয়ন নিউজিল্যান্ড ডলারের বেশি ছিল।

নিউ জিল্যান্ডের জনসংখ্যার প্রায় ১৮ শতাংশ মাওরি জনগোষ্ঠী। তবে, স্বাস্থ্য, আয়, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার। সাধারণ মানুষের তুলনায় তাদের গড় আয়ুষ্কাল সাত বছর কম।

গত সপ্তাহে অ্যাক্ট নামের একটি রাজনৈতিক দল এবং জোট সরকারের ছোট অংশীদার মাওরি জনগণের সঙ্গে করা প্রতিষ্ঠাতা চুক্তি "ট্রিটি অফ ওয়াইতাঙ্গি" [ওয়াইতাঙ্গি চুক্তি] পুনর্ব্যাখ্যা করার প্রস্তাব দিয়ে একটি বিল উত্থাপন করে।

বিলটির বিরুদ্ধে হাজার হাজার মানুষ নয় দিনের একটি পদযাত্রায় অংশ নেন। প্রথম ধাপে এটি পাস হলেও, জোটের বড় অংশীদারদের সমর্থন না থাকায় দ্বিতীয় ধাপে এটি পাস হওয়ার সম্ভাবনা কম।
 
Related Topics

টপ নিউজ

চিত্রকর্ম / নিলাম / তৈলচিত্র / মাওরি / থটস অব এ তোহুঙ্গা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র। ছবি: টিবিএস
    কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ২০-৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে ৮৭০ কোটি টাকার প্রকল্প পিডিবির
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: ৪ আসামী কারাগারে, ঘটনায় সময় উপস্থিত থাকার কথা স্বীকার পুলিশের

Related News

  • মানুষের মডেলের বদলে কেন ফুল আঁকতেন ভ্যান গঘ?
  • নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার ‘রিভেঞ্জ ড্রেস’
  • ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল নিলামে বিক্রি হলো ৩.৩৫ মিলিয়ন ডলারে
  • নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল, দাম উঠতে পারে ১০ মিলিয়ন ডলার

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ২০-৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে ৮৭০ কোটি টাকার প্রকল্প পিডিবির

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

4
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

5
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: ৪ আসামী কারাগারে, ঘটনায় সময় উপস্থিত থাকার কথা স্বীকার পুলিশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net