Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 23, 2026
ভবিষ্যতের বাইক! ঘোড়ার আদলের রোবটবাইক মোটরসাইকেল নির্মাতা কাওয়াসাকির

আন্তর্জাতিক

ফোর্বস
26 June, 2025, 01:00 pm
Last modified: 26 June, 2025, 01:05 pm

Related News

  • নাচানাচি-দৌড়ঝাঁপের পর এবার ঘরের কাজে নজর চীনা রোবট কোম্পানিগুলোর, বিক্রি বাড়ার আশা
  • ‘রোবটের রক্ত ঝরে না’: যুদ্ধক্ষেত্রে মানুষের বদলে যন্ত্র পাঠাচ্ছে ইউক্রেন
  • চীনের ‘হিউম্যানয়েড’ রোবটে মুগ্ধ বিশ্ব; কিন্তু তৈরি হয়নি বাজার, কিনবে কে?
  • টেসলা, আমাজন, এনভিডিয়ার জোর প্রচেষ্টা…হিউম্যানয়েড রোবট কি তবে আসছেই?
  • আত্মপ্রকাশের দিনই মঞ্চে মুখ থুবড়ে পড়ল বহু প্রতীক্ষিত রাশিয়ান হিউম্যানয়েড রোবট 

ভবিষ্যতের বাইক! ঘোড়ার আদলের রোবটবাইক মোটরসাইকেল নির্মাতা কাওয়াসাকির

কাওয়াসাকি বলছে, ‘চালানোর আনন্দ বজায় রেখেই এই বাহন রাইডারের শরীরের নড়াচড়া বুঝে নেয়, যেন মানুষ আর মেশিন একসঙ্গে চলে।’
ফোর্বস
26 June, 2025, 01:00 pm
Last modified: 26 June, 2025, 01:05 pm
কাওয়াসাকি-র চারপেয়ে রোবট কোরলিও। ছবি: কাওয়াসাকি

মানুষ কোনো একদিন ঘোড়ার মতো নিজের বাহন তৈরি করবে—এটা বাস্তবে ঘটা ছিল সময়ের ব্যাপার। সেই ভাবনা থেকেই মোটরসাইকেল নির্মাতা কাওয়াসাকি নিয়ে এসেছে কোরলিও কনসেপ্ট। এটি একটি চারপেয়ে রোবট, যাতে ঘোড়া, পাহাড়ি সিংহ আর মোটরসাইকেলের বৈশিষ্ট্য একসাথে মিলেছে।

কাওয়াসাকি মনে করে, একটা ঘোড়ার মতো দেখতে এই রোবট বাহন কিনতে অনেকেই আগ্রহী হবেন। এই বাহন দশকের শেষের দিকে বাজারে আসতে পারে।

কাওয়াসাকি জানায়, তাদের গবেষণা বিভাগে একদিন কেউ প্রশ্ন করেছিলেন—'যদি অল-টেরেইন গাড়ির নিচে চাকা না দিয়ে পা দিই?' সেখান থেকেই শুরু। কমফোর্ট জোনের বাইরে গিয়ে তারা বানিয়েছে কোরলিও—ভবিষ্যতের এক বাহন, যেখানে মানুষের বোধ, প্রযুক্তি আর প্রকৃতি একসঙ্গে চলবে। অন্তত কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ সেটাই বলছে।

চারপেয়ে রোবট কোরলিও: ভবিষ্যতের যাত্রা শুরু

২০২৫ সালের ওসাকা এক্সপোতে কোরলিও প্রথমবারের মতো দেখানো হয়। এটি একটি অফ-রোড চারপেয়ে রোবট, চলে হাইড্রোজেন ইঞ্জিনে।

যদিও বাস্তব কনসেপ্টটি দেখানো হয়েছে, কিন্তু ইন্টারনেটে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে এর কম্পিউটার ভিডিও। এই ভিডিও ইতোঁমধ্যে ১১ লাখের বেশি বার দেখা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, কোরলিও ঘন জঙ্গলে দৌড়াচ্ছে, ফাঁকা মাঠে খেলছে, গিরিখাদ লাফিয়ে পার হচ্ছে, বরফে হেঁটে চলেছে। কখনো 'লর্ড অব দ্য রিংস সিনেমা'-এর মতো দৃশ্য অনুকরণ করছে, আবার মনে করিয়ে দেয় বোস্টন ডায়নামিক্সের রোবট 'স্পট' কিংবা 'স্টার ওয়ার্স'-এর লুক স্কাইওয়াকারের ল্যান্ডস্পিডারের কথা। 

চাকা নয়, পা দিয়ে চলে কোরলিও

কাওয়াসাকি বলছে, কোরলিও চালানোর অভিজ্ঞতা হবে অল-টেরেইন গাড়ি বা মোটরসাইকেলের মতোই। তবে এখানে চাকা নেই, চারটি পা দিয়ে চলে। প্রতিটি পায়ের সঙ্গে আছে বিশেষ জোড়া, যা ধাক্কা সহ্য করে এবং অসম জায়গার সঙ্গে মানিয়ে নেয়। পায়ের নিচে থাকে রাবারের হালকা (ফাটানো) খুর, যা ঘাস, পাথর, কাঁকরসহ বিভিন্ন জায়গায় ঠিকভাবে চলতে সাহায্য করে।

এই চারপেয়ে গঠন রাইডারকে সোজা এবং সামনের দিকে তাকানো অবস্থায় ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে—এমনকি চড়াই উঠার সময়ও।

কোরলিওর পেছনে রাখা হাইড্রোজেন ক্যানিস্টার (বামে) থেকে জ্বালানি নিয়ে একটি ১৫০ সিসি ইঞ্জিন বিদ্যুৎ তৈরি করে, যা দিয়ে এটি চলাচল করে। ছবি: কাওয়াসাকি

এর আরও কিছু বৈশিষ্ট্যের মধ্যে আছে স্বাধীনভাবে চলার জন্য পা, হাইড্রোজেন চালিত ইঞ্জিন এবং শরীরের ওজনের ভঙ্গিমা দেখে দিকনির্দেশনা বুঝে নেওয়া। স্টির‌্যাপস (পা রাখার জায়গা) ও হ্যান্ডেলে থাকা সেন্সরের মাধ্যমে এটি চালানো যায়। পেছনে রাখা হাইড্রোজেন ক্যানিস্টার থেকে জ্বালানি নিয়ে একটি ১৫০ সিসি ইঞ্জিন বিদ্যুৎ তৈরি করে, যা দিয়ে এটি চলাচল করে। শব্দহীন আর কম দূষণের একটি পরিবেশবান্ধব বাহন এটি।

এতে আছে জিপিএস স্ক্রিন, যা রাস্তা দেখায়, জ্বালানির পরিমাণ বোঝায় এবং রাইডারের ভারসাম্য ঠিক রাখে।

কাওয়াসাকি বলছে, 'চালানোর আনন্দ বজায় রেখেই এই বাহন রাইডারের শরীরের নড়াচড়া বুঝে নেয়, যেন মানুষ আর মেশিন একসঙ্গে চলে।'

Related Topics

টপ নিউজ

কাওয়াসাকি / রোবট / রোবটবাইক / বাইক / কোরলিও

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ছবি: বিবিসি
    ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

Related News

  • নাচানাচি-দৌড়ঝাঁপের পর এবার ঘরের কাজে নজর চীনা রোবট কোম্পানিগুলোর, বিক্রি বাড়ার আশা
  • ‘রোবটের রক্ত ঝরে না’: যুদ্ধক্ষেত্রে মানুষের বদলে যন্ত্র পাঠাচ্ছে ইউক্রেন
  • চীনের ‘হিউম্যানয়েড’ রোবটে মুগ্ধ বিশ্ব; কিন্তু তৈরি হয়নি বাজার, কিনবে কে?
  • টেসলা, আমাজন, এনভিডিয়ার জোর প্রচেষ্টা…হিউম্যানয়েড রোবট কি তবে আসছেই?
  • আত্মপ্রকাশের দিনই মঞ্চে মুখ থুবড়ে পড়ল বহু প্রতীক্ষিত রাশিয়ান হিউম্যানয়েড রোবট 

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ছবি: বিবিসি
খেলা

ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো

6
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net