Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, ফোরদো ‘ধ্বংস’

আন্তর্জাতিক

রয়টার্স
22 June, 2025, 07:15 am
Last modified: 22 June, 2025, 03:42 pm

Related News

  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • যুদ্ধ শেষ করার জন্য খসড়া চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলার দাবি করেছে ইরান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • পারস্য উপসাগরের ‘অনাথ মুক্তো’: ট্রাম্প কেন ইরানের খারগ দ্বীপের দখল নিতে চান?

ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, ফোরদো ‘ধ্বংস’

তিনি ফক্স নিউজকে বলেন, ফোরদোতে ছয়টি বাঙ্কার বাস্টার বোমা ফেলা হয়েছে। আর অন্য পারমাণবিক কেন্দ্রগুলোতে নিক্ষেপ করা হয়েছে ৩০টি টমাহক ক্ষেপণাস্ত্র।
রয়টার্স
22 June, 2025, 07:15 am
Last modified: 22 June, 2025, 03:42 pm
মার্কিন সেনাবাহিনীর একটি বি-২ স্পিরিট স্টেলথ বোমারু বিমান, ৩০ এপ্রিল ২০২৫-এ তোল। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের প্রধান তিন পারমাণবিক স্থাপনায় 'অত্যন্ত সফল' হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা ফোরদো ধ্বংস হয়ে গেছে।

কয়েকদিন ধরে চিন্তাভাবনার পর ইসরায়েলের সঙ্গে ইরানে হামলা‍য় যোগ দেওয়ার এই সিদ্ধান্ত নিলেন ট্রাম্প। এর ফলে ইরান-ইসরায়েল সংঘাত নতুন মাত্রা পেল।

ট্রাম্প জানান, মার্কিন বাহিনী ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা—নাতাঞ্জ, ইসফাহান ও ফোরদোতে হামলা চালিয়েছে। তিনি ফক্স নিউজকে বলেন, ফোরদোতে ছয়টি বাঙ্কার বাস্টার বোমা ফেলা হয়েছে। আর অন্য পারমাণবিক কেন্দ্রগুলোতে নিক্ষেপ করা হয়েছে ৩০টি টমাহক ক্ষেপণাস্ত্র।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, 'সব বিমান নিরাপদে ফিরছে।'  'মহান আমেরিকান যোদ্ধাদের' তিনি অভিনন্দন জানান।

মার্কিন সময় রাত ১০টায় ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।

ওপর থেকে ঘড়ির কাঁটার অনুসারে ইসফাহান, নাতাঞ্জ ও ফোরদ পারমাণবিক স্থাপনা, ১৪ জুন ২০২৫। ছবি: এএফপি

নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, এই হামলায় যুক্তরাষ্ট্রের বি-২ বোমারু বিমান অংশ নিয়েছিল।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে লেখেন, 'প্রধান স্থাপনা ফোরদোতে পূর্ণমাত্রার বোমা ফেলা হয়েছে। ফোরদো এখন ধ্বংস।'

তিনি আরও বলেন, 'ইরানকে এখনই এই যুদ্ধ বন্ধ করতে রাজি হতে হবে।'

এর আগে নিউইয়র্ক টাইমসসহ বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দিকে অন্তত দুই থেকে চারটি বি-২ স্টেলথ বোমারু বিমান মোতায়েন করেছে। ইরানের পর্বতের নিচে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত ফোরদো পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম বোমা বহন করতে পারে এসব বিমান।

বার্তা সংস্থা তাসনিম-এর বরাত দিয়ে একজন ইরানি কর্মকর্তা নিশ্চিত করেছেন, 'শত্রুপক্ষের বিমান হামলায়' ফোরদোর একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

হামলার আগে ইরানকে জানিয়েছে যুক্তরাষ্ট্র

সিবিএস নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র শনিবার কূটনৈতিক চ্যানেলে ইরানকে বলেছে যে এই হামলা পূর্বপরিকল্পিত এবং তাদের সরকার পরিবর্তনের কোনো উদ্দেশ্য নেই।

ইরানের যেসব স্থাপনায় হামলা করেছে যুক্তরাষ্ট্র। ছবি: আল জাজিরা

এদিকে একজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান বলেছে, এই মার্কিন হামলায় তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে 'পূর্ণ সমন্বয়ে' কাজ করেছে।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানান, হামলার পর ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন।

ইসরায়েল ও ইরানের মধ্যে সপ্তাহকালের বেশি সময় ধরে চলা লড়াইয়ের মধ্যেই এই হামলা চালানো হলো। এই সংঘর্ষে উভয় দেশেই হতাহতের ঘটনা ঘটেছে।

ইসরায়েলের দাবি, তেহরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতেই তারা ইরানে হামলা শুরু করেছে। অন্যদিকে, ইরান বরাবরই বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত।

Related Topics

টপ নিউজ

ইরান / ইরান-ইসরায়েল / ইসরায়েল-ইরান / ইরানে হামলা / যুক্তরাষ্ট্র-ইরান / ফোরদো / পারমাণবিক স্থাপনায় হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • যুদ্ধ শেষ করার জন্য খসড়া চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলার দাবি করেছে ইরান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • পারস্য উপসাগরের ‘অনাথ মুক্তো’: ট্রাম্প কেন ইরানের খারগ দ্বীপের দখল নিতে চান?

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net