Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
মিশন ইমপসিবলে জলন্ত প্যারাস্যুটে ১৬ বার লাফ দিয়ে গিনেস রেকর্ড গড়লেন টম ক্রুজ

আন্তর্জাতিক

ডেডলাইন
08 June, 2025, 10:25 am
Last modified: 08 June, 2025, 10:39 am

Related News

  • একসঙ্গে ৩৫০ ট্রাক্টর হস্তান্তর করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল এসিআই মটরস
  • বিশাল হাঁড়িতে জলফ রাইস রান্না করে বিশ্ব রেকর্ড নাইজেরিয়ান শেফের
  • জলফ রাইস রান্না করে বিশ্ব রেকর্ড করতে গিয়ে ভেঙে পড়ল নাইজেরিয়ান শেফের বিশাল হাঁড়ি   
  • দমবন্ধ করে পানির নিচে ২৯ মিনিট, ক্রোয়েশিয়ান ফ্রিডাইভারের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড!
  • ২ বছরে তৈরি পানির নিচের সেট—‘মিশন ইমপসিবল’-এ দমবন্ধ করা স্টান্টে টম ক্রুজ

মিশন ইমপসিবলে জলন্ত প্যারাস্যুটে ১৬ বার লাফ দিয়ে গিনেস রেকর্ড গড়লেন টম ক্রুজ

‘মিশন ইম্পসিবল—দ্য ফাইনাল রেকনিং’-ছবির একটি দৃশ্যের জন্য হেলিকপ্টার থেকে জ্বলন্ত প্যারাসুট নিয়ে মোট ১৬ বার ঝাঁপ দিয়ে তিনি গড়েছেন ‘জ্বলন্ত প্যারাসুট নিয়ে সর্বোচ্চ সংখ্যক লাফ দেওয়া ব্যক্তির’ বিশ্বরেকর্ড।
ডেডলাইন
08 June, 2025, 10:25 am
Last modified: 08 June, 2025, 10:39 am
টম ক্রুজ, ‘মিশন ইম্পসিবল—দ্য ফাইনাল রেকনিং’ (২০২৫), ছবি: প্যারামাউন্ট পিকচার্স

১৯৯৬ সালে 'মিশন ইম্পসিবল' সিরিজ শুরু হওয়ার পর থেকেই দর্শকদের মুগ্ধ করে আসছেন টম ক্রুজ। বিশ্ববিখ্যাত এই অ্যাকশন সিরিজের শেষ কিস্তি 'মিশন ইম্পসিবল—দ্য ফাইনাল রেকনিং' ছবির জন্য এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন তিনি।

অস্কারে চারবার মনোনয়ন পাওয়া এই হলিউড তারকা ছবিটির একটি স্টান্ট দৃশ্যে জ্বলন্ত প্যারাসুট নিয়ে ১৬ বার হেলিকপ্টার থেকে ঝাঁপ দিয়ে গড়েছেন 'জ্বলন্ত প্যারাসুট নিয়ে সর্বোচ্চ সংখ্যক লাফ দেওয়া ব্যক্তির'-এর বিশ্বরেকর্ড।

ছবির এই দৃশ্যগুলো ধারণ করা হয়েছে দক্ষিণ আফ্রিকার ড্র্যাকেন্সবার্গ এলাকায়। প্রতিবারই হেলিকপ্টারে করে প্রায় ৭৫ হাজার ফুট ওপরে উঠে টম জ্বালানিসিক্ত প্যারাসুটে আগুন লাগিয়ে ঝাঁপ দেন। মাঝআকাশে সেটি কেটে দিয়ে নিরাপদে অবতরণের জন্য খুলে ফেলেন বিকল্প প্যারাসুট।

স্টান্টটি বাস্তবায়নের আগে ক্রুজ ও তার স্টান্ট দল কয়েক সপ্তাহ ধরে প্রস্তুতি নেন। কিছু দৃশ্যে তাঁর শরীরে ৫০ পাউন্ড ওজনের স্নোরি ক্যামেরা রিগ (অভিনেতার শরীরের সঙ্গে যুক্ত বিশেষ ধরনের ক্যামেরা) ব্যবহার করা হয়, যাতে কাছ থেকে আগুন লাগা অবস্থায় ঝাঁপের দৃশ্য ধারণ করা যায়।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রধান সম্পাদক ক্রেইগ গ্লেনডে এক বিবৃতিতে বলেন, 'টম কেবল পর্দায় নয়, বাস্তবেও একজন অ্যাকশন হিরো। নিজের সীমা পেরিয়ে যাওয়ার মনোভাবই তাঁকে আলাদা করেছে। তাঁর সাহসিকতাকে স্বীকৃতি দিতে পেরে আমরা গর্বিত।'

পরে শুটিংয়ের পেছনের দৃশ্য নিয়ে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ১৬টি ঝাঁপই বাস্তবে সম্পন্ন করেন ক্রুজ। দৃশ্যগুলো বোঝানোর সময় ঠাট্টার ছলে তিনি বলেন, 'আমরা অনেক সচেতনভাবে কাজ করছি। আমি বলছি না ঝুঁকি নিতে... আমরা তো কখনোই ঝুঁকি নিই না, এ তো জানা কথা।'

'মিশন ইম্পসিবল—দ্য ফাইনাল রেকনিং' পরিচালনা করেছেন ক্রিস্টোফার ম্যাককোয়ারি। এরিক জেন্ড্রেসেনের সঙ্গে মিলে তিনি এর চিত্রনাট্যও লিখেছেন। এ কিস্তিতে টম ক্রুজ ফিরেছেন তার চিরচেনা ইথান হান্ট চরিত্রে। 

এ ছবিতে আরও অভিনয় করেছেন সাইমন পেগ, ভিং রেমস, ভেনেসা কিরবি, হেইলি অ্যাটওয়েল, এসাই মোরালেস, শিয়া উইঘাম, গ্রেগ টারজান ডেভিস এবং পম ক্লেমেন্টিয়েফ। নতুন মুখ হিসেবে আছেন 'টেড লাসো' খ্যাত হ্যানা ওয়াডিংহাম, নিক অফারম্যান, লুসি তুলুগারজুক, ক্যাটি ও'ব্রায়ান, ট্রামেল টিলম্যান এবং স্টিফেন ওইয়াং।

Related Topics

টপ নিউজ

টম ক্রুজ / মিশন ইম্পসিবল / গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • একসঙ্গে ৩৫০ ট্রাক্টর হস্তান্তর করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল এসিআই মটরস
  • বিশাল হাঁড়িতে জলফ রাইস রান্না করে বিশ্ব রেকর্ড নাইজেরিয়ান শেফের
  • জলফ রাইস রান্না করে বিশ্ব রেকর্ড করতে গিয়ে ভেঙে পড়ল নাইজেরিয়ান শেফের বিশাল হাঁড়ি   
  • দমবন্ধ করে পানির নিচে ২৯ মিনিট, ক্রোয়েশিয়ান ফ্রিডাইভারের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড!
  • ২ বছরে তৈরি পানির নিচের সেট—‘মিশন ইমপসিবল’-এ দমবন্ধ করা স্টান্টে টম ক্রুজ

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net