Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 30, 2026
জলফ রাইস রান্না করে বিশ্ব রেকর্ড করতে গিয়ে ভেঙে পড়ল নাইজেরিয়ান শেফের বিশাল হাঁড়ি   

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 September, 2025, 09:55 am
Last modified: 15 September, 2025, 09:57 am

Related News

  • ১১৭তম জন্মদিন পালন করলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী ইথেল ক্যাথারহ্যাম
  • চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • একসঙ্গে ৩৫০ ট্রাক্টর হস্তান্তর করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল এসিআই মটরস
  • বিশাল হাঁড়িতে জলফ রাইস রান্না করে বিশ্ব রেকর্ড নাইজেরিয়ান শেফের
  • দমবন্ধ করে পানির নিচে ২৯ মিনিট, ক্রোয়েশিয়ান ফ্রিডাইভারের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড!

জলফ রাইস রান্না করে বিশ্ব রেকর্ড করতে গিয়ে ভেঙে পড়ল নাইজেরিয়ান শেফের বিশাল হাঁড়ি   

পশ্চিম আফ্রিকার জনপ্রিয় খাবার জলফ রান্নার জন্য হিল্ডা বাচির রেসিপিতে ছিল ৪ হাজার কেজি চাল, ৫০০ কার্টন টমেটো পেস্ট এবং ৬০০ কেজি পেঁয়াজ। সব উপকরণ ঢালা হয়েছিল বিশেষভাবে তৈরি ২৩ হাজার লিটার ধারণক্ষমতার হাঁড়িতে।
টিবিএস ডেস্ক
15 September, 2025, 09:55 am
Last modified: 15 September, 2025, 09:57 am
বিশ্বে সবচেয়ে বেশি জলফ রাইস রান্না করে বিশ্ব রেকর্ড গড়তে চেয়েছিলেন হিল্ডা বাচি। ছবি: ডেইল পোস্ট নাইজেরিয়া

নাইজেরিয়ান শেফ এবং সাবেক গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী হিল্ডা বাচি বিশাল হাঁড়িতে বিশ্বের সবচেয়ে বেশি জলফ রাইস রান্না করার চেষ্টা করেছিলেন। কিন্তু হাড়িটি ওজন করার জন্য ক্রেনে তোলার সময় ভেঙে যায়। খবর বিবিসির।

জনপ্রিয় ফুড ইনফ্লুয়েন্সার বাচির সর্বশেষ বিশ্বরেকর্ড দেখার জন্য লাগোসে হাজির হয়েছিলেন হাজার হাজার মানুষ। ২০২৩ সালে তিনি দীর্ঘ সময় ধরে রান্না করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। 

পশ্চিম আফ্রিকার জনপ্রিয় খাবার জলফ রান্নার জন্য হিল্ডা বাচির রেসিপিতে ছিল ৪ হাজার কেজি চাল, ৫০০ কার্টন টমেটো পেস্ট এবং ৬০০ কেজি পেঁয়াজ। সব উপকরণ ঢালা হয়েছিল বিশেষভাবে তৈরি ২৩ হাজার লিটার ধারণক্ষমতার ওই হাঁড়িতে।

এই খাবার রান্না করতে সময় লেগেছে ৯ ঘণ্টা। তবে দুটি প্রচেষ্টা সত্ত্বেও বিশাল খাবার ভর্তি হাঁড়িটি ওজন করা সম্ভব হয়নি।

তবে বাচির দলের এক সদস্য বিবিসিকে জানান, তারা বিভিন্ন ক্যামেরা থেকে প্রমাণ সংগ্রহ করছেন, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস (জিডব্লিউআর)-এ পাঠানো হবে আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য। সংস্থাটি আগেই ২৮ বছর বয়সী বাচিকে টুইট করে শুভকামনা জানিয়েছে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওতে দেখা যায়, বিশাল লাল হাঁড়িটি তোলার সময় এক পাশে বেঁকে যায় এবং ভর ধরে রাখার জন্য দেওয়া সহায়ক পায়াগুলো ভেঙে পড়ে। তবে হাঁড়িতে থাকা খাবার পড়ে যায়নি।

পরে এই বিশাল জলফ রাইসের পদ—যার মধ্যে ১৬৮ কেজি ছাগলের মাংসও ছিল—ছোট ছোট ভাগে ভাগ করে জনতার মধ্যে বিতরণ করা হয়।

শেফ হিল্ডা বাচি বিবিসি পিজিনকে জানান, এই বিশাল চ্যালেঞ্জ মোকাবিলার পরিকল্পনা করতে তার এক বছর সময় লেগেছে।

তিনি বলেন, 'আমরা (নাইজেরিয়ানরা) আফ্রিকার দৈত্য, আর জলফ এমন একটি খাবার যা আফ্রিকানদের জন্য সবাই চেনে। যদি আমাদের কাছে সবচেয়ে বড় জলফ রাইসের হাঁড়ি থাকে, তাহলে সেটি দেশের জন্য গর্বের বিষয় হবে।'

তার সঙ্গে ছিলেন লাল ইউনিফর্ম পরিহিত আরও ১০ জন শেফ, যারা লম্বা কাঠের চামচ দিয়ে খাবার নাড়তে সাহায্য করেছেন।

তার বিশাল পদ রান্নার জন্য তৈরি ইস্পাতের হাঁড়িটি বানাতে ৩০০ জনের একটি দলের দুই মাস সময় লেগেছিল। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে হাঁড়িটির একটি পা ভেঙে যায়।

জলফ রাইস পশ্চিম আফ্রিকার একাধিক দেশের প্রধান খাবার। এটি টমেটো সসে চাল সেদ্ধ করে তৈরি হয় এবং প্রায়ই মাংস বা সামুদ্রিক খাবারের সঙ্গে পরিবেশন করা হয়।

বাচি ২০২১ সালে জলফ রাইস প্রতিযোগিতায় জয়ী হন এবং ২০২৩ সালে ৯৩ ঘণ্টা ১১ মিনিট—অর্থাৎ প্রায় চার দিন—টানা রান্না করে বিশ্বের দীর্ঘতম রান্না ম্যারাথনের রেকর্ড গড়ে আলোচনায় আসেন।

তবে পরে এই রেকর্ড ভেঙে দেন আয়ারল্যান্ডের শেফ অ্যালান ফিশার। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, বর্তমানে রেকর্ডধারী হলেন অস্ট্রেলিয়ার ইভেট কোয়োবিয়া, যিনি টানা ১৪০ ঘণ্টা ১১ মিনিট রান্না করেছেন।

Related Topics

টপ নিউজ

জলফ রাইস / নাইজেরিয়ান শেফ / বিশ্ব রেকর্ড / হাঁড়ি ভেঙে গেছে / গিনেস ওয়ার্ল্ড রেকর্ড / হিল্ডা বাচি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
    বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
    ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন
  • তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
    তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

Related News

  • ১১৭তম জন্মদিন পালন করলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী ইথেল ক্যাথারহ্যাম
  • চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • একসঙ্গে ৩৫০ ট্রাক্টর হস্তান্তর করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল এসিআই মটরস
  • বিশাল হাঁড়িতে জলফ রাইস রান্না করে বিশ্ব রেকর্ড নাইজেরিয়ান শেফের
  • দমবন্ধ করে পানির নিচে ২৯ মিনিট, ক্রোয়েশিয়ান ফ্রিডাইভারের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড!

Most Read

1
প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
আন্তর্জাতিক

বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প

2
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

3
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

4
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন

5
তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
বাংলাদেশ

তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়

6
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net