Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত, ছড়িয়েছে হাড়েও

আন্তর্জাতিক

রয়টার্স
19 May, 2025, 09:50 am
Last modified: 19 May, 2025, 09:53 am

Related News

  • ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছি, তবে ‘গ্রহণযোগ্য’ না-ও হতে পারে: ট্রাম্প
  • হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১১৫
  • ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের সমালোচনা করায় জার্মান চ্যান্সেলরের ওপর চটলেন ট্রাম্প 
  • যুক্তরাষ্ট্রের কতজন প্রেসিডেন্ট আততায়ীর হাতে প্রাণ হারিয়েছেন?
  • করেসপনডেন্টস ডিনারে বন্দুকধারীর হামলায় আহত কর্মকর্তা ‘সুস্থ ও হাসিখুশি’ আছেন: ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত, ছড়িয়েছে হাড়েও

গতকাল রোববার বাইডেন ও তার স্ত্রী জিলের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রয়টার্স
19 May, 2025, 09:50 am
Last modified: 19 May, 2025, 09:53 am
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: রয়টার্স

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে, যা ইতোমধ্যে তার হাড়েও ছড়িয়ে পড়েছে। গতকাল রোববার বাইডেনের অফিস এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, ৮২ বছর বয়সী বাইডেনের মূত্রজনিত সমস্যা দেখা দেওয়ার পর শুক্রবার তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। বর্তমানে তিনি ও তার পরিবার চিকিৎসকদের সঙ্গে সম্ভাব্য চিকিৎসা নিয়ে আলোচনা করছেন।

বাইডেনের অফিস জানায়, 'এটি ক্যান্সারের সবচেয়ে বেশি আক্রমণাত্মক ধরন হলেও এটি হরমোন-সংবেদনশীল, ফলে কার্যকরভাবে নিয়ন্ত্রণের সুযোগ রয়েছে।'

যেসব ক্যান্সার শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ে, সেগুলোকে মেটাস্টেটিক বা স্টেজ–৪ হিসেবে ধরা হয়। এটি ক্যান্সারের সবচেয়ে জটিল পর্যায়। বেশিরভাগ প্রোস্টেট ক্যান্সার শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ার আগেই সাধারণত শনাক্ত হয়।

মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, ২০২১ সালে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত মোট ২ লাখ ৩৬ হাজার ৬৫৯ টি ঘটনার মধ্যে ৭০ শতাংশ ক্ষেত্রেই ক্যান্সার প্রোস্টেটের বাইরে ছড়ানোর আগেই ধরা পড়ে। ওই বছরের প্রোস্টেট ক্যান্সারের নতুন শনাক্তগুলোর মাত্র ৮ শতাংশ ছিল অগ্রসর পর্যায়ের।

২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত বাইডেনের প্রেসিডেন্সির সময় তার শারীরিক ও মানসিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছিল। গত জুলাইয়ে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বিতর্কে হোঁচট খাওয়া পারফরম্যান্সের পর সহকর্মী ডেমোক্রেটদের মধ্যে উদ্বেগ দেখা দিলে হঠাৎ করেই তিনি পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা বাতিল করেন।

চলতি জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর থেকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের বারবার সমালোচনা করলেও গতকাল রোববার বাইডেন ও তার স্ত্রী জিলের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ এক পোস্টে ট্রাম্প লেখেন, 'জো বাইডেনের সাম্প্রতিক চিকিৎসা সংক্রান্ত খবর শুনে আমি ও মেলানিয়া মর্মাহত।' যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের কথা উল্লেখ করে তিনি আরও লেখেন, 'আমরা জিল ও তাদের পরিবারের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাই এবং জো-র দ্রুত ও সফল আরোগ্য কামনা করি।'

বাইডেনের অফিস জানিয়েছে, প্রোস্টেট ক্যান্সারের আগ্রাসী প্রকৃতি নির্ধারণে ব্যবহৃত গ্লিসন স্কোরিং পদ্ধতিতে তার ক্যান্সারের স্কোর ১০ এর মধ্যে ৯ এসেছে।

এনওয়াইইউ ল্যাংগোনের ইউরোলজিস্ট ড. হারবার্ট লেপোর বলেন, ৯ স্কোর পাওয়া মানে 'অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ' ক্যান্সার। তবে তিনি যোগ করেন, মেটাস্টেটিক প্রোস্টেট ক্যান্সার থাকা সত্ত্বেও অনেক পুরুষই 'পাঁচ থেকে দশ বছর, এমনকি তার চেয়েও বেশি সময় বেঁচে থাকতে পারেন'।

তিনি আরও বলেন, 'গত এক দশকে উন্নত পর্যায়ের প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসায় অনেক অগ্রগতি হয়েছে।'

নর্থওয়েস্টার্ন হেলথ নেটওয়ার্কের ক্যান্সার প্রোগ্রামের মেডিকেল ডিরেক্টর ড. ক্রিস জর্জ বলেন, প্রোস্টেট ক্যান্সার একবার হাড়ে ছড়িয়ে পড়লে তা আর নিরাময়যোগ্য থাকে না। তবে তিনি যোগ করেন, এ অবস্থাতেও রোগ নিয়ন্ত্রণে রাখার জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে।

Related Topics

টপ নিউজ

মার্কিন প্রেসিডেন্ট / জো বাইডেন / প্রোস্টেট ক্যান্সার / শনাক্ত / স্টেজ ৪

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছি, তবে ‘গ্রহণযোগ্য’ না-ও হতে পারে: ট্রাম্প
  • হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১১৫
  • ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের সমালোচনা করায় জার্মান চ্যান্সেলরের ওপর চটলেন ট্রাম্প 
  • যুক্তরাষ্ট্রের কতজন প্রেসিডেন্ট আততায়ীর হাতে প্রাণ হারিয়েছেন?
  • করেসপনডেন্টস ডিনারে বন্দুকধারীর হামলায় আহত কর্মকর্তা ‘সুস্থ ও হাসিখুশি’ আছেন: ট্রাম্প

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net