Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
প্রত্যাখ্যাত অভিবাসীদের তৃতীয় দেশের ‘রিটার্ন হাব’-এ পাঠাতে চায় যুক্তরাজ্য

আন্তর্জাতিক

আল জাজিরা
16 May, 2025, 10:10 am
Last modified: 16 May, 2025, 10:32 am

Related News

  • পদত্যাগের ভাষণে যা বললেন কিয়ার স্টারমার
  • ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • দুই বিষয়ে ‘ব্যর্থ’, তাই পদত্যাগ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার: ট্রাম্প
  • সোমবারই পদত্যাগের ঘোষণা দিতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: অবজারভার

প্রত্যাখ্যাত অভিবাসীদের তৃতীয় দেশের ‘রিটার্ন হাব’-এ পাঠাতে চায় যুক্তরাজ্য

যেসব আশ্রয়প্রার্থী যুক্তরাজ্যে থাকার সব আইনি সুযোগ হারিয়েছেন, তাদের এসব কেন্দ্রে পাঠিয়ে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
আল জাজিরা
16 May, 2025, 10:10 am
Last modified: 16 May, 2025, 10:32 am
প্রতীকী ছবি: রয়টার্স

অবৈধ অভিবাসন ঠেকাতে নতুন পদক্ষেপের অংশ হিসেবে তৃতীয় দেশে আশ্রয়প্রার্থীদের জন্য 'রিটার্ন হাব' স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যেসব আশ্রয়প্রার্থী যুক্তরাজ্যে থাকার সব আইনি সুযোগ হারিয়েছেন, তাদের এসব কেন্দ্রে পাঠিয়ে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

বৃহস্পতিবার আলবেনিয়া সফরকালে এক বক্তব্যে স্টারমার জানান, তিনি কয়েকটি দেশের সঙ্গে এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে তিনি কোন কোন দেশের সঙ্গে এই আলোচনা চলছে, তা স্পষ্ট করেননি।

এই উদ্যোগ অনেকটা আগের কনজারভেটিভ সরকারের রুয়ান্ডা পরিকল্পনার মতো, যেখানে প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানো হতো। তবে ক্ষমতায় এসে সেই পরিকল্পনাকে 'গিমিক' ( বলে বাতিল করেছিলেন স্টারমার নিজেই।

আলবেনিয়ার রাজধানী তিরানায় আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে স্টারমার বলেন, নতুন উদ্যোগটি অভিবাসন সমস্যার তাৎক্ষণিক সমাধান নয়। তিনি বলেন, 'এটা কোনো ম্যাজিক নয়। তবে এটা অন্য পদক্ষেপগুলোর সঙ্গে মিলে মানব পাচারকারীদের রুখতে সাহায্য করবে।'

আলবেনিয়ার প্রধানমন্ত্রী রামা স্পষ্ট করে বলেন, তার দেশের সঙ্গে ইতালির করা একই ধরনের একটি চুক্তি 'একবারের জন্য' এবং এটি এখনো কার্যকারিতা যাচাইয়ের পর্যায়ে রয়েছে। সেই চুক্তি অনুযায়ী, আলবেনিয়ায় পরিচালিত ইতালীয় ক্যাম্পে প্রতি বছর সর্বোচ্চ ৩৬ হাজার আশ্রয়প্রার্থী রাখা যাবে। তবে এটি আদালতে আটকে আছে।

যুক্তরাজ্যে ২০২৫ সালে এখন পর্যন্ত ১২ হাজার মানুষ ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে প্রবেশ করেছে। ধারণা করা হচ্ছে, এ সংখ্যা এ বছর রেকর্ড ছুঁতে পারে।

স্টারমার দাবি করেন, তার লেবার সরকার ক্ষমতায় এসে অভিবাসন নিয়ে এক 'গোছানো বিশৃঙ্খলা' পেয়েছে, যা রেখে গেছে আগের কনজারভেটিভ সরকার। তিনি বলেন, তারা আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় চরম ব্যর্থ হয়েছে।

প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র জানান, রিটার্ন হাবগুলো তাদের জন্য যারা যুক্তরাজ্যে থাকার সব আইনি সুযোগ শেষ করে ফেলেছে, কিন্তু বিভিন্নভাবে — যেমন নথিপত্র হারিয়ে যাওয়ার অজুহাত দেখিয়ে বা অন্য উপায়ে — নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া বিলম্বিত করছে।

এই ঘোষণা স্টারমারের কঠোর নতুন অভিবাসন নীতিগুলোর সর্বশেষ সংযোজন। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের যোগ্যতা অর্জনের জন্য নির্ধারিত সময় দ্বিগুণ করার প্রস্তাব, যা ডানপন্থী ন্যাজেল ফারাজের রিফর্ম ইউকে পার্টির জনপ্রিয়তা মোকাবেলার কৌশল হিসেবেই দেখা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

যুক্তরাজ্য / অভিবাসী / আশ্রয়প্রার্থী / রাজনৈতিক আশ্রয় / অভিবাসী সমস্যা / অভিবাসী নীতি / কিয়ার স্টারমার / কিয়ার স্টারমার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • পদত্যাগের ভাষণে যা বললেন কিয়ার স্টারমার
  • ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • দুই বিষয়ে ‘ব্যর্থ’, তাই পদত্যাগ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার: ট্রাম্প
  • সোমবারই পদত্যাগের ঘোষণা দিতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: অবজারভার

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net