Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
ভারতের ২৫ ড্রোন ভূপাতিত, এক বেসামরিক নাগরিক নিহত, ৪ সেনা কর্মকর্তা আহত: পাকিস্তান সেনাবাহিনী

আন্তর্জাতিক

ডন, জিও নিউজ
08 May, 2025, 02:50 pm
Last modified: 08 May, 2025, 03:18 pm

Related News

  • রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • সস্তা ড্রোন বদলে দিচ্ছে আকাশযুদ্ধের ধরন
  • ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে যাচ্ছে ইউক্রেনের বিশেষজ্ঞ দল: জেলেনস্কি
  • হরমুজ প্রণালীর কাছে এসে ড্রোনের ধাওয়ায় সরে গেছে মার্কিন রণতরি 'আব্রাহাম লিংকন': আইআরজিসি
  • ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

ভারতের ২৫ ড্রোন ভূপাতিত, এক বেসামরিক নাগরিক নিহত, ৪ সেনা কর্মকর্তা আহত: পাকিস্তান সেনাবাহিনী

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েলে-নির্মিত হ্যারোপ ড্রোন ব্যবহারের ঘটনা ভারতের হতাশা ও দিশেহারা অবস্থার স্পষ্ট প্রমাণ।’ এতে আরও বলা হয়, এসব ড্রোনের ধ্বংসাবশেষ পাকিস্তানের বিভিন্ন অঞ্চল থেকে উদ্ধার করা হচ্ছে।
ডন, জিও নিউজ
08 May, 2025, 02:50 pm
Last modified: 08 May, 2025, 03:18 pm
পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস-এর (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। ছবি: ডন

পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী ইসরায়েলে নির্মিত ২৫টি ভারতীয় হ্যারোপ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এতে 'সফট-কিল' (প্রযুক্তিনির্ভর) এবং 'হার্ড-কিল' (অস্ত্র-ভিত্তিক) উভয় ধরনের প্রতিরক্ষা পদ্ধতি ব্যবহার করা হয়েছে।

আইএসপিআর আরও জানায়, ৬–৭ মে তারিখে ভারতের কাপুরুষোচিত হামলার সময় তাদের পাঁচটি আধুনিক যুদ্ধবিমান ও ড্রোন ধ্বংস হয়ে যায়, বেশ কয়েকটি পোস্ট গুঁড়িয়ে যায় এবং সৈন্যদের প্রাণহানি ঘটে। এর পর আতঙ্কিত হয়ে ভারত এই ড্রোন হামলার আশ্রয় নিয়েছে।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, 'ইসরায়েলে-নির্মিত হ্যারোপ ড্রোন ব্যবহারের ঘটনা ভারতের হতাশা ও দিশেহারা অবস্থার স্পষ্ট প্রমাণ।' এতে আরও বলা হয়, এসব ড্রোনের ধ্বংসাবশেষ পাকিস্তানের বিভিন্ন অঞ্চল থেকে উদ্ধার করা হচ্ছে।

আইএসপিআর নিশ্চিত করেছে যে, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে এবং পাকিস্তানের শক্তিশালী প্রতিরক্ষার কারণে এখনো তা অব্যাহত রয়েছে।

বিবৃতির শেষাংশে বলা হয়, 'পাকিস্তানের সশস্ত্র বাহিনী শত্রুকে কঠোর জবাব দিচ্ছে এবং তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিচ্ছে।'

এদিকে আইএসপিআর মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী সংবাদ সম্মেলনে বলেছেন, গত রাতেই 'পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসনের আরেকটি স্পষ্ট সামরিক পদক্ষেপ নিয়েছে ভারত। একাধিক স্থানে তারা হ্যারোপ ড্রোন নিক্ষেপ করেছে।'

তিনি আরও বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী 'সর্বোচ্চ সতর্কতায় ছিল এবং এখনও রয়েছে। এ পর্যন্ত বিভিন্ন স্থানে ১২টি হ্যারোপ ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।'

সংবাদ সম্মেলনে আহমেদ শরীফ ৯ টি স্থানে ভারতীয় ড্রোন ভূপাতিত করার কথা উল্লেখ করেছেন। স্থানগুলো হলো: লাহোর, অটোক, গুজরানওয়ালা, চকওয়াল, রাওয়ালপিন্ডি, বাহাওয়ালপুর, মিয়ানো, ছোর এবং করাচির কাছাকাছি।

লাহোরের কাছাকাছি একটি সামরিক স্থাপনায় আংশিকভাবে আঘাত হানে ভারতের একটি ড্রোন। এতে পাকিস্তান সেনাবাহিনীর চার সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন আইএসপিআরের মহাপরিচালক।

তিনি বলেন, 'লাহোরের কাছে এই হামলায় পাকিস্তান সেনাবাহিনীর চারজন সদস্য আহত হয়েছেন এবং একটি সরঞ্জামে আংশিক ক্ষতি হয়েছে।'

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ আরও বলেন, 'এই ঘটনার আরেকটি ফলাফল হলো—সিন্ধুর মিয়ানো এলাকায় একজন বেসামরিক নাগরিক শহিদ হয়েছেন এবং একজন আহত হয়েছেন।'

মঙ্গলবার (৬ মে) রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানও ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। কাশ্মীরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর চলছে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ।

ভারত জানিয়েছে, কাশ্মীরসহ পাকিস্তানের নয়টি স্থানে তারা হামলা চালিয়েছে। গত মাসে ভারত-শাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে এই পাল্টা পদক্ষেপ নেয় তারা।

এর জবাবে পাকিস্তান সেনাবাহিনী জানায়, ৭ মে মধ্যরাতের পর আকাশে উড়ে যাওয়া ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা।

Related Topics

টপ নিউজ

ভারত-পাকিস্তান উত্তেজনা / ড্রোন / ড্রোন ভূপাতিত / পাকিস্তান সেনাবাহিনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • সস্তা ড্রোন বদলে দিচ্ছে আকাশযুদ্ধের ধরন
  • ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে যাচ্ছে ইউক্রেনের বিশেষজ্ঞ দল: জেলেনস্কি
  • হরমুজ প্রণালীর কাছে এসে ড্রোনের ধাওয়ায় সরে গেছে মার্কিন রণতরি 'আব্রাহাম লিংকন': আইআরজিসি
  • ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net