Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
কাশ্মীর হামলার প্রতিক্রিয়ায় ভারতকে বৃহত্তর আঞ্চলিক সংঘাতে না জড়াতে বলল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

ডন
02 May, 2025, 10:40 am
Last modified: 02 May, 2025, 10:56 am

Related News

  • ইরানকে ভেঙে ফেলতে চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: মাসুদ পেজেশকিয়ান 
  • ইরান সরকারের পতন হবে, ‘তবে সম্ভবত এখনই নয়’: ট্রাম্প
  • মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে পালাতে ধনকুবেরদের ভরসা ব্যক্তিগত জেট, ভাড়া আকাশচুম্বী
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত: দাবি যুক্তরাষ্ট্রের; ইরাকে মার্কিন বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৬
  • যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

কাশ্মীর হামলার প্রতিক্রিয়ায় ভারতকে বৃহত্তর আঞ্চলিক সংঘাতে না জড়াতে বলল যুক্তরাষ্ট্র

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ‘আমরা আশা করি, ভারত এমনভাবে প্রতিক্রিয়া জানাবে যাতে এই হামলার জেরে বড় ধরনের আঞ্চলিক সংঘাত না ঘটে।’ তিনি আরও বলেন, ‘পাকিস্তান যদি এই হামলায় কোনোভাবে জড়িত থাকে, তাহলে তারা যেন ভারতকে সহযোগিতা করে এবং তাদের ভূখণ্ডে অবস্থানরত সন্ত্রাসীদের খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা নেয়। এটাই আমাদের প্রত্যাশা।’
ডন
02 May, 2025, 10:40 am
Last modified: 02 May, 2025, 10:56 am
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: রয়টার্স

ভারত অধিকৃত কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে দক্ষিণ এশিয়ায় বড় ধরনের সংঘাত যাতে না ঘটে, সে বিষয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বৃহস্পতিবার (১ এপ্রিল) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে চালানো ওই হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। ২০০০ সালের পর এটি অঞ্চলটিতে অন্যতম ভয়াবহ হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।

ভারত হামলাকারী জঙ্গিদের সাথে পাকিস্তানের সংশ্লিষ্টতার ইঙ্গিত দিলেও কোনো প্রমাণ উপস্থাপন করেনি। অন্যদিকে পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব এ অভিযোগ প্রত্যাখ্যান করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

জেডি ভ্যান্স বলেন, 'আমরা আশা করি, ভারত এমনভাবে প্রতিক্রিয়া জানাবে যাতে এই হামলার জেরে বড় ধরনের আঞ্চলিক সংঘাত না ঘটে।' তিনি আরও বলেন, 'পাকিস্তান যদি এই হামলায় কোনোভাবে জড়িত থাকে, তাহলে তারা যেন ভারতকে সহযোগিতা করে এবং তাদের ভূখণ্ডে অবস্থানরত সন্ত্রাসীদের খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা নেয়। এটাই আমাদের প্রত্যাশা।'

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা হামলাটিকে 'সন্ত্রাস' এবং 'নির্মম' বলে আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছেন। তারা ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেও পাকিস্তানের প্রতি সরাসরি কোনো দোষারোপ করেননি।

চীনের প্রভাব মোকাবিলায় ভারত বর্তমানে যুক্তরাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। যদিও আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ২০২১ সালের সেনা প্রত্যাহারের পর পাকিস্তানের গুরুত্ব কিছুটা কমে এসেছে, দেশটি এখনো ওয়াশিংটনের মিত্র হিসেবেই বিবেচিত।

সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ভারত ও পাকিস্তান উভয়কে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে 'দায়িত্বশীল সমাধানে' পৌঁছানোর তাগিদ দিয়েছে। ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও, ইসলামাবাদ তা অস্বীকার করে নিরপেক্ষ তদন্ত দাবি করেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশীর সঙ্গে একাধিক পর্যায়ে যোগাযোগ রাখা হচ্ছে। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে আলাদাভাবে ফোনে কথা বলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর রুবিওকে জানিয়েছেন, হামলার সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে। পাকিস্তানের দাবি, ভারতের পক্ষ থেকে সামরিক পদক্ষেপ আসন্ন।

হামলার পর ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে। পাশাপাশি, উভয় দেশ একে অপরের এয়ারলাইন্সের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে এবং সীমান্তে গুলিবিনিময়ও হয়েছে।

Related Topics

টপ নিউজ

ভারত-পাকিস্তান উত্তেজনা / জেডি ভ্যান্স / আঞ্চলিক সংঘাত / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
    উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

Related News

  • ইরানকে ভেঙে ফেলতে চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: মাসুদ পেজেশকিয়ান 
  • ইরান সরকারের পতন হবে, ‘তবে সম্ভবত এখনই নয়’: ট্রাম্প
  • মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে পালাতে ধনকুবেরদের ভরসা ব্যক্তিগত জেট, ভাড়া আকাশচুম্বী
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত: দাবি যুক্তরাষ্ট্রের; ইরাকে মার্কিন বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৬
  • যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

Most Read

1
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
মতামত

সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!

3
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

5
বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

6
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net