Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
চলমান পরিস্থিতি উত্তরণের একমাত্র পথ হচ্ছে দ্রুত নির্বাচন: মির্জা ফখরুল 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 July, 2025, 04:00 pm
Last modified: 23 July, 2025, 04:02 pm

Related News

  • বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে

চলমান পরিস্থিতি উত্তরণের একমাত্র পথ হচ্ছে দ্রুত নির্বাচন: মির্জা ফখরুল 

ফেব্রয়ারিকে টার্গেটে সরকার এগুচ্ছে কিনা প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব স্পষ্টভাবে বলেন, ‘আমি তো দেখছি, এগুচ্ছে।’
টিবিএস রিপোর্ট
23 July, 2025, 04:00 pm
Last modified: 23 July, 2025, 04:02 pm
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি/সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান উদ্ভুত পরিস্থিতি উত্তরণের একমাত্র পথ হচ্ছে অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা। 

বুধবার (২৩ জুলাই) দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের এক বৈঠকের পরে সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সঙ্গে বিএনপি মহাসচিবের এই বৈঠক হয়। আগামী ৩০ আগস্ট ময়মনসিংহে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমাবেশ উপলক্ষ্যে এই বৈঠক হয়।

মির্জা ফখরুল বলেন, 'প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ডেকেছিলেন। আমরা আলোচনা করেছি। তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার আমরা কথা বলে এসেছি। একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা, তরান্বিত করা। উনাদের (প্রধান উপদেষ্টা) যে প্রতিশ্রুত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন দেয়া হবে, আমরা মনে করি অতিদ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত।'

তিনি আরও বলেন, 'এব্যাপারে ঘোষণা দিয়ে আর যেন কোনো অস্পষ্টতা না থাকে। সেই ব্যবস্থাটা নেওয়া উচিত৷ দলের তরফ থেকে আমরা সেটা উনাকে বলে এসেছি। এটুকু বলেছেন যে, তিনি (প্রধান উপদেষ্টা) সেই ব্যবস্থাটা নেবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে, রাজনৈতিক দল হিসেবে আমরা সবসময় যেটা চাইব, অতি দ্রুত নির্বাচন করে। রাজনৈতিক সরকার না থাকলে এই সমস্যাগুলো আরও বৃদ্ধি পায় সেজন্য আমরা সেটাই (প্রধান উপদেষ্টাকে) বলেছি।"

ফেব্রয়ারিকে টার্গেটে সরকার এগুচ্ছে কিনা প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব স্পষ্টভাবে বলেন, 'আমি তো দেখছি, এগুচ্ছে।'

মির্জা ফখরুল বলেন, 'ক্রাসিস সৃষ্টি হলে প্রধান উপদেষ্টা আমাদের ডাকেন। আমি যাই। তবে আমি মনে করি, এই এ্যানজেইমেন্টটা ঘন ঘন হলে আরও ভালো হতো। তাহলে হয়ত সমস্যাগুলো তৈরি হতো না।'

বিমান দুর্ঘটনার বিষয়ে মির্জা ফখরুল বলেন, 'বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে অনেক প্রাণ গেছে। আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান শোক জানিয়েছেন। তাছাড়া মাইলস্টোন স্কুলে দুই উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখাসহ সেক্রেটারিয়েটে পরীক্ষা সংক্রান্ত জটিলতায় ছাত্রদের আন্দোলন আমার কাছে মনে হয়েছে যে, প্রশাসনিক জটিলতা রয়েছে।"

তিনি বলেন, 'প্রধান উপদেষ্টা সম্ভবত যারা ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন তাদের সঙ্গে মতবিনিময় করতে আমাদেরকে এই সভা ডেকেছিলেন। আমরা আমাদের পূর্বের যে কমিটমেন্ট সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা সেটা বলেছি।"

বৈঠকে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদের নেতৃত্বে ২০ জন নেতা উপস্থিত ছিলেন। এই বৈঠকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারও উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, 'রাজনীতির মানেই হচ্ছে প্রতিপক্ষকে কথা দিয়ে ঘায়েল করার চেষ্টা করা। নিজেরাটাকে স্টাবলিস করার চেষ্টা করা। গণতন্ত্র মানেই হচ্ছে শত ফুল ফুটতে দিতে হবে আপনাকে। গণতন্ত্র মানেই হচ্ছে সকলকে কথা বলতে দিতে হবে।

দলীয় প্রধান সরকার প্রধান হবে কিনা এ বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব সম্পর্কে মহাসচিব বলেন, 'এটা একটা প্রস্তাব। এই প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে, আলোচনার মধ্যে দিয়ে আসবে। আমরা আমাদের মতামত দিয়েছি, অন্যান্যদলগুলো দিয়েছে। এখন দেখা যাক আলোচনা মধ্য দিয়ে কোনটা প্রতিষ্ঠিত হয়।'

উত্তরায় বিমান দুর্ঘটনা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, 'আমরা এটাকে দুর্ঘটনা হিসেবে দেখছি, তারাও (সরকার) দুর্ঘটনা হিসেবে দেখছে। এটা দুর্ঘটনা ছাড়া আর কিছু হতে পারে না।'

Related Topics

টপ নিউজ

বিএনপি মহাসচিব / মির্জা ফখরুল ইসলাম আলমগীর / নির্বাচন / মাইলস্টোন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net