Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
যুক্তরাষ্ট্রে চীনের বিরল খনিজের ম্যাগনেট রপ্তানি সাত গুণ বেড়েছে

আন্তর্জাতিক

রয়টার্স
20 July, 2025, 05:30 pm
Last modified: 20 July, 2025, 05:36 pm

Related News

  • উত্তর কোরিয়ার কাছে ট্রাম্পের ধারণার চেয়েও দ্বিগুণ পারমাণবিক ওয়ারহেড আছে: দক্ষিণ কোরিয়ার
  • চীনের ট্রাফিক নিয়ন্ত্রণে নামল রোবট, তবে কাউকে গ্রেপ্তারের ক্ষমতা নেই
  • যুক্তরাষ্ট্রের চলছে লাগামহীন ঋণগ্রহণ: ৪০ ট্রিলিয়ন ডলারে পৌঁছাল মার্কিন ঋণ
  • চীন কি তাহলে লক্ষ লক্ষ উন্নত চিপ তৈরির উপায় পেয়ে গেছে?
  • ক্ষমতাকে কাজে লাগিয়ে ট্রাম্প অন্যায্যভাবে মুনাফা করছেন বলে বিশ্বাস অধিকাংশ মার্কিনীর: জরিপ

যুক্তরাষ্ট্রে চীনের বিরল খনিজের ম্যাগনেট রপ্তানি সাত গুণ বেড়েছে

আজ রোববার (২৩ জুন) চীনের কাস্টমস প্রশাসনের প্রকাশিত তথ্যে দেখা গেছে, জুন মাসে যুক্তরাষ্ট্রে চীন রপ্তানি করেছে ৩৫৩ মেট্রিক টন রেয়ার আর্থ ম্যাগনেট—যা মে মাসের তুলনায় ৬৬০ শতাংশ বেশি।
রয়টার্স
20 July, 2025, 05:30 pm
Last modified: 20 July, 2025, 05:36 pm
কয়েকটি বিরল খনিজ উপাদানের নমুনা। ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রে চীনের রেয়ার আর্থ ম্যাগনেট (দুর্লভ খনিজচুম্বক) রপ্তানি জুন মাসে আগের মাসের তুলনায় সাত গুণেরও বেশি বেড়েছে, যা দুই দেশের চলমান বাণিজ্য দ্বন্দ্বের মধ্যে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার ক্ষেত্রে এক নাটকীয় পরিবর্তন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আজ রোববার (২৩ জুন) চীনের কাস্টমস প্রশাসনের প্রকাশিত তথ্যে দেখা গেছে, জুন মাসে যুক্তরাষ্ট্রে চীন রপ্তানি করেছে ৩৫৩ মেট্রিক টন রেয়ার আর্থ ম্যাগনেট—যা মে মাসের তুলনায় ৬৬০ শতাংশ বেশি।

রপ্তানির এই উল্লেখযোগ্য বৃদ্ধির পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্প্রতি হওয়া বাণিজ্য চুক্তি, যার আওতায় বিরল খনিজ এবং তা দিয়ে তৈরি শিল্পে ব্যবহার্য চুম্বক রপ্তানির ক্ষেত্রে নানা জটিলতা নিরসনে সম্মত হয় দুই দেশ।

চুক্তির অংশ হিসেবে মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়া ঘোষণা দিয়েছে, তারা তাদের এইচ২০ এআই চিপ আবার চীনে বিক্রি শুরু করবে।

চীন বিশ্বের ৯০ শতাংশের বেশি রেয়ার আর্থ ম্যাগনেট সরবরাহ করে, যা বৈদ্যুতিক যান (ইভি) ও উইন্ড টারবাইন থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম তৈরিতেও অপরিহার্য। কিন্তু, যুক্তরাষ্ট্রের ব্যাপক শুল্কারোপের প্রতিক্রিয়ায়— এপ্রিলের শুরুতে চীন এসব বিরল খনিজ পণ্যের ওপর রপ্তানি সীমাবদ্ধতা আরোপ করে।

এর ফলে এপ্রিল ও মে মাসে বিরল খনিজ রপ্তানিতে বড় ধরনের পতন দেখা দেয়। এক্সপোর্ট লাইসেন্স বা রপ্তানির অনুমোদন প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে রপ্তানি ব্যাহত হয়। ফলে চীনের বাইরে অন্যান্য দেশের কিছু অটোমোবাইল প্রস্তুতকারক তাদের উৎপাদন আংশিক স্থগিত রাখতে বাধ্য হয়, এসব প্রতিষ্ঠান দরকারি বিরল খনিজের জোগান পাচ্ছিল না।

চীনের সামগ্রিক রপ্তানির হিসাব বলছে, জুন মাসে বিশ্বব্যাপী ৩,১৮৮ টন রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেট রপ্তানি করেছে চীন, যা মে মাসের ১,২৩৮ টনের তুলনায় ১৫৭.৫ শতাংশ বেশি। যদিও ২০২৪ সালের জুনের তুলনায় এই পরিমাণ ৩৮.১ শতাংশ কম।

বিশ্লেষকরা বলছেন, জুনে আরও বেশি সংখ্যক রপ্তানিকারক লাইসেন্স পাওয়ায় জুলাই মাসে রপ্তানি আরও বাড়তে পারে।

২০২৫ সালের প্রথম ছয় মাসে চীনের রেয়ার আর্থ ম্যাগনেট রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ১৮.৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ২২,৩১৯ টনে।

বিশ্ব রাজনীতির উত্তেজনার মধ্যে এই রপ্তানি বৃদ্ধি যেমন দুই দেশের কৌশলগত অর্থনীতির নতুন বার্তা দেয়—তেমনি বৈশ্বিক প্রযুক্তি ও ইভি শিল্পের জন্য একটি স্বস্তির ইঙ্গিত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Related Topics

টপ নিউজ

চীন / যুক্তরাষ্ট্র / বিরল খনিজ / চুম্বক / রপ্তানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
    সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

Related News

  • উত্তর কোরিয়ার কাছে ট্রাম্পের ধারণার চেয়েও দ্বিগুণ পারমাণবিক ওয়ারহেড আছে: দক্ষিণ কোরিয়ার
  • চীনের ট্রাফিক নিয়ন্ত্রণে নামল রোবট, তবে কাউকে গ্রেপ্তারের ক্ষমতা নেই
  • যুক্তরাষ্ট্রের চলছে লাগামহীন ঋণগ্রহণ: ৪০ ট্রিলিয়ন ডলারে পৌঁছাল মার্কিন ঋণ
  • চীন কি তাহলে লক্ষ লক্ষ উন্নত চিপ তৈরির উপায় পেয়ে গেছে?
  • ক্ষমতাকে কাজে লাগিয়ে ট্রাম্প অন্যায্যভাবে মুনাফা করছেন বলে বিশ্বাস অধিকাংশ মার্কিনীর: জরিপ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

6
জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net