Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
এল পাইসের বিশ্লেষণ: স্বৈরশাসককে উৎখাতের চেয়ে নেতৃত্বহীন একটি দেশ শাসন করাটাই কঠিন

আন্তর্জাতিক

গিলার্মো আলতারেস, এল পাইস
07 January, 2026, 07:20 pm
Last modified: 07 January, 2026, 07:27 pm

Related News

  • মধ্যপ্রাচ্যে সামরিক জাহাজ পাঠানোর বিষয়ে জটিলতা রয়েছে: জাপান
  • ইরান যুদ্ধে চীনের লাভ কোথায়, এশিয়ার কৌশলগত সমীকরণ বদলাতে পারে যেকারণে
  • ইরান যুদ্ধের প্রভাবে মার্কিন শেয়ারবাজারে ধস: দুই সপ্তাহে ২.২ ট্রিলিয়ন ডলার হাওয়া
  • ইরাক যুদ্ধ থেকে ইরান সংঘাতের যে শিক্ষা
  • বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

এল পাইসের বিশ্লেষণ: স্বৈরশাসককে উৎখাতের চেয়ে নেতৃত্বহীন একটি দেশ শাসন করাটাই কঠিন

২০০৩ সালের ইরাক বিশ্বকে দিয়েছে একজন স্বৈরশাসকবিহীন বাস্তবতা, কিন্তু রেখে গেছে আরও বিপজ্জনক একটি পৃথিবী। ভেনেজুয়েলাতেও এখন একই রকম কিছু ঘটছে: এবার স্বৈরশাসক নেই, কিন্তু তার শাসনব্যবস্থা রয়ে গেছে।
গিলার্মো আলতারেস, এল পাইস
07 January, 2026, 07:20 pm
Last modified: 07 January, 2026, 07:27 pm

৯ এপ্রিল,২০০৩; ইরাকের রাজধানী বাগদাদে প্রবেশের পর দেশটির তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের একটি ভাস্কর্য ক্রেন দিয়ে ভেঙে ফেলে যুক্তরাষ্ট্রের মেরিন সেনারা। ছবি: গেটি/ ভায়া এল পাইস

২০০৩ সালে ইরাক আগ্রাসনের পেছনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে যেটুকু সন্দেহের অবকাশ ছিল কারো কারো মনে সেটা তখনই দূর হয়ে যায়, যখন বাগদাদে লুটপাটকারীরা রাজধানীর প্রত্নতাত্ত্বিক জাদুঘর থেকে হাজার হাজার বছরের পুরোনো নিদর্শন লুট করে নিয়ে যাচ্ছিল, আর একই সময়ে মার্কিন সেনারা দেশটির তেল মন্ত্রণালয় ঘিরে শক্ত প্রতিরক্ষা গড়ে তুলেছিল—যেটি ছিল একমাত্র সরকারি ভবন, যেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং যেখান থেকে একটি কাগজও বাইরে যায়নি। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে, যুক্তরাজ্যের সামরিক সহায়তা ও স্পেনের নৈতিক সমর্থনে পরিচালিত এই অবৈধ ও বিপর্যয়কর আগ্রাসন প্রমাণ করেছিল, একজন স্বৈরশাসককে উৎখাত করা যতটা সহজ, নেতৃত্বহীন একটি দেশ শাসন করা তার চেয়েও অনেক বেশি কঠিন।

কারাকাসে হামলার পর মার্কিন ডেল্টা ফোর্সের হাতে নিকোলাস মাদুরো আটক হওয়ার ঘটনাসহ যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা আক্রমণ এবং ইরাক আগ্রাসনের মধ্যে পার্থক্য অনেক। তবে মনে হয়, মধ্যপ্রাচ্যের সেই বিপর্যয় থেকে হোয়াইট হাউস কিছু শিক্ষা নিয়েছে। ২০০৩ সালে ইরাকের ভাইসরয় পল ব্রেমার—যিনি সামরিক পোশাকে বাগদাদের রাস্তায় ঘুরে বেড়াতেন এবং যে দেশটি তিনি বুঝতেন না, সেটি গড়ে তোলার ভান করতেন—তার প্রথম সিদ্ধান্তই ছিল ইরাকি সেনাবাহিনী ও সাদ্দাম হোসেনের বাথ পার্টি বিলুপ্ত করা। সাদ্দামের আমলে সংখ্যালঘু সুন্নিদের হাতেই ছিল দেশের শাসনব্যবস্থা, আর সংখ্যাগরিষ্ঠ শিয়ারা ছিল নানান নিপীড়ন, বৈষম্যের শিকার। এই অবস্থায়, পল ব্রেমারের এসব সিদ্ধান্তে সাবেক শাসক সুন্নি সংখ্যালঘু ও নিপীড়িত শিয়া সংখ্যাগরিষ্ঠের মধ্যে গভীরভাবে বিভক্ত একটি দেশ দ্রুতই চরম নৈরাজ্যে নিমজ্জিত হয় এবং একসঙ্গে গৃহযুদ্ধ, আগ্রাসী সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ লড়াই, সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ে, যেখানে প্রাণ হারায় লাখ লাখ মানুষ।

যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পর নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হয় নিকোলাস মাদুরোকে। ছবি: রয়টার্স

সাবেক স্বৈরশাসকের অনুগত অধিকাংশ সেনা বিদেশি শত্রুর বিরুদ্ধে অচিরেই প্রতিরোধ সংগ্রামে যোগ দেয়। ফলে এই আগ্রাসনটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও স্পেনের সেনাদের জন্য এক জীবন্ত দুঃস্বপ্নে পরিণত হয়। সাদ্দামের পতনের পর প্রথম কয়েক সপ্তাহে 'কোথাও কেউ দায়িত্বে নেই'—এই অনুভূতিটি সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে বাগদাদের স্থায়ী যানজটে, যা পুরো শহরকে অচল করে দিয়েছিল; এমনকি ট্রাফিক সিগন্যালও কাজ করছিল না। এই নৈরাজ্য থেকেই জন্ম নেয় ইসলামিক স্টেট, এবং শুরু হয় এমন এক অস্থিতিশীলতা, যা আজও শেষ হয়নি। ইরাক একটি অত্যন্ত জটিল রাষ্ট্র—ভেনেজুয়েলার মতোই জটিল, যেখানে ২ কোটি ৮০ লাখ মানুষ বাস করে এবং যার আয়তন স্পেনের দ্বিগুণ।

ডেলসি রদ্রিগেজের মাধ্যমে শ্যাভেজবাদকে ক্ষমতায় রেখে দেওয়ার সিদ্ধান্ত—যিনি বিশেষ করে সশস্ত্র বাহিনীর ওপর নিয়ন্ত্রণসহ ক্ষমতার মূল চাবিকাঠি ধরে রেখেছেন—নিশ্চিতভাবেই বাগদাদে পাওয়া একটি শিক্ষা, যা বুশ প্রশাসনের সেই যুদ্ধবাজদের ভুল থেকে এসেছে; যদিও আজকের যুদ্ধবাজদের তুলনায় যাদের এখন গণতন্ত্রের প্রতি বিশ্বাসী বলেই মনে হয়।

নিকোলাস মাদুরোর কারচুপির নির্বাচনে প্রকৃত বিজয়ী এদমুন্দো গনসালেস ও মারিয়া কোরিনা মাচাদোকে বিশ্বাসঘাতকতার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার যুক্তি সেই একই, যা ইরাকে তেল মন্ত্রণালয়কে রক্ষা করার সময় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক জাদুঘর লুট হতে দেওয়ার পেছনে কাজ করেছিল। প্রত্নতত্ত্বের এক অনন্য ক্লাসিক গ্রন্থ হলো স্যামুয়েল-নোয়া ক্রেমারের 'হিস্টোরি বিগিনস এট সুমের'—আর সেই ইতিহাসের একটি অংশ হারিয়ে গিয়েছিল সেই ভয়াবহ দিনগুলোতে। গণহত্যাকারী স্বৈরশাসক সাদ্দাম হোসেনের পতনের পর যে মুক্তির অনুভূতি জন্ম নিয়েছিল, তা দ্রুতই মিলিয়ে যায়—লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির পতনের পর যেমন হয়েছিল।

বোমা ফেলে শাসনব্যবস্থা পরিবর্তন করা শুধু আন্তর্জাতিক আইনের লঙ্ঘনই নয়, এটি সব সময়ই একটি ভয়াবহ ধারণা। ইরাক আগ্রাসনের প্রাক্কালে সংযমের প্রতীক হয়ে ওঠা সাবেক ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক দ্য ভিলপাঁ রোববার টুইটারে লিখেছেন, "সরকারগুলো যতই ঘৃণ্য হোক না কেন, ইতিহাস দেখায় যে শাসনব্যবস্থা পরিবর্তন কখনোই গণতন্ত্র বা শান্তি বয়ে আনে না; বরং আনে বিশৃঙ্খলা, গৃহযুদ্ধ ও স্বৈরতন্ত্র। ইরাক বা লিবিয়ার দিকে তাকালেই তা বোঝা যায়।"

ডোনাল্ড ট্রাম্প বিশ্বকে টেনে নিয়ে যাচ্ছেন উনিশ শতকে—যখন কোনো আন্তর্জাতিক শৃঙ্খলা ছিল না, আর শক্তিধর দেশগুলো মনে করত, যা ইচ্ছা দখল করার অধিকার তাদের আছে। সেই বিপর্যয়কর আগ্রাসন থেকে যুক্তরাষ্ট্র যে একমাত্র শিক্ষা নিয়েছে, তা মূলত বাস্তববাদী। ২০০৩ সালের ইরাক বিশ্বকে দিয়েছে একজন স্বৈরশাসকবিহীন বাস্তবতা, কিন্তু রেখে গেছে আরও বিপজ্জনক একটি পৃথিবী। ভেনেজুয়েলাতেও এখন একই রকম কিছু ঘটছে: এবার স্বৈরশাসক নেই, কিন্তু তার শাসনব্যবস্থা রয়ে গেছে।

 

Related Topics

টপ নিউজ

ইরাক / ভেনেজুয়েলা / আগ্রাসন / যুক্তরাষ্ট্র / স্বৈরশাসক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • মধ্যপ্রাচ্যে সামরিক জাহাজ পাঠানোর বিষয়ে জটিলতা রয়েছে: জাপান
  • ইরান যুদ্ধে চীনের লাভ কোথায়, এশিয়ার কৌশলগত সমীকরণ বদলাতে পারে যেকারণে
  • ইরান যুদ্ধের প্রভাবে মার্কিন শেয়ারবাজারে ধস: দুই সপ্তাহে ২.২ ট্রিলিয়ন ডলার হাওয়া
  • ইরাক যুদ্ধ থেকে ইরান সংঘাতের যে শিক্ষা
  • বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net