Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
ইরান যুদ্ধের প্রভাবে মার্কিন শেয়ারবাজারে ধস: দুই সপ্তাহে ২.২ ট্রিলিয়ন ডলার হাওয়া

আন্তর্জাতিক

আল জাজিরা
14 March, 2026, 07:35 pm
Last modified: 14 March, 2026, 07:38 pm

Related News

  • চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া
  • ইরানের হামলার শঙ্কায় যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে সব বি-১ বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র
  • হুথিদের মোকাবিলায় সৌদি আরবে সর্বোচ্চ ২৫ হাজার সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান
  • কানাডা কেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত হচ্ছে
  • এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

ইরান যুদ্ধের প্রভাবে মার্কিন শেয়ারবাজারে ধস: দুই সপ্তাহে ২.২ ট্রিলিয়ন ডলার হাওয়া

সর্বশেষ তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রের এই প্রধান বেঞ্চমার্ক সূচক ০.৬১ শতাংশ কমে ৬,৬৩২.১৯ পয়েন্টে স্থিতি পেয়েছে। এর ফলে সূচকটি তার সাম্প্রতিক সর্বোচ্চ অবস্থান থেকে প্রায় ৫ শতাংশ নিচে নেমে এসেছে, যা ২০২৬ সালে এ পর্যন্ত সর্বনিম্ন স্তর।
আল জাজিরা
14 March, 2026, 07:35 pm
Last modified: 14 March, 2026, 07:38 pm
ছবি: আল জাজিরা

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে অনিশ্চয়তা এবং বিশ্ববাজারে তেলের ক্রমাগত মূল্যবৃদ্ধির প্রভাবে বড় ধরনের দরপতনের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার। মার্কিন শেয়ারবাজারে তালিকাভুক্ত বৃহত্তম কোম্পানিগুলোর সূচক 'এসঅ্যান্ডপি ৫০০' বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগের কারণে আবারও বড় পতন প্রত্যক্ষ করেছে।

এই সূচকটি সাধারণ আমেরিকানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশটির অধিকাংশ অবসরকালীন সঞ্চয় হিসাব, পেনশন তহবিল এবং বিনিয়োগ তহবিল এই সূচকের পারফরম্যান্সের ওপর নির্ভরশীল।

সর্বশেষ তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রের এই প্রধান বেঞ্চমার্ক সূচক ০.৬১ শতাংশ কমে ৬,৬৩২.১৯ পয়েন্টে স্থিতি পেয়েছে। এর ফলে সূচকটি তার সাম্প্রতিক সর্বোচ্চ অবস্থান থেকে প্রায় ৫ শতাংশ নিচে নেমে এসেছে, যা ২০২৬ সালে এ পর্যন্ত সর্বনিম্ন স্তর।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি থেকে শেয়ারবাজারে লোকসানের পাল্লা ভারি হতে শুরু করে। এর ঠিক পরদিন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ২৭ ফেব্রুয়ারি এসঅ্যান্ডপি ৫০০ সূচকটি ৬,৮৭৮.৮৮ পয়েন্টে লেনদেন শেষ করেছিল। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত সূচকটি প্রায় ৩.৬ শতাংশ পতন হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, গত দুই সপ্তাহে ইরান যুদ্ধের ফলে বিশ্ববাজারে তৈরি হওয়া অস্থিরতায় এসঅ্যান্ডপি ৫০০-এর তালিকাভুক্ত কোম্পানিগুলোর বাজার মূলধন থেকে আনুমানিক ২.২ ট্রিলিয়ন ডলার মুছে গেছে। 
 
Related Topics

টপ নিউজ

ইরান যুদ্ধ / শেয়ারবাজার / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া
  • ইরানের হামলার শঙ্কায় যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে সব বি-১ বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র
  • হুথিদের মোকাবিলায় সৌদি আরবে সর্বোচ্চ ২৫ হাজার সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান
  • কানাডা কেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত হচ্ছে
  • এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net