Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
যুক্তরাষ্টের কিছু পণ্যে শুল্ক ছাড় দিয়ে চীনের গোপন তালিকা

আন্তর্জাতিক

রয়টার্স
01 May, 2025, 01:55 pm
Last modified: 01 May, 2025, 01:58 pm

Related News

  • কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক ও কর হ্রাসের দাবি ইস্পাত উৎপাদকদের
  • জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • ইরানের ওপর আরোপিত শুল্ক ও নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
  • ১৫ নয়, ট্রাম্পের নতুন ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক কার্যকর করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্টের কিছু পণ্যে শুল্ক ছাড় দিয়ে চীনের গোপন তালিকা

বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যক্তিগতভাবে জানানো হচ্ছে, কোন কোন পণ্যের ওপর শুল্ক ছাড় প্রযোজ্য হবে।
রয়টার্স
01 May, 2025, 01:55 pm
Last modified: 01 May, 2025, 01:58 pm
ছবি: রয়টার্স

চীন ১২৫ শতাংশ শুল্ক থেকে অব্যাহতি দিতে কিছু মার্কিন পণ্যের একটি তালিকা তৈরি করেছে এবং তা নিয়ে নির্দিষ্ট প্রতিষ্ঠানগুলোকে গোপনে অবহিত করছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তি রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধের প্রভাব কিছুটা প্রশমিত করতেই এই পদক্ষেপ নিচ্ছে বেইজিং।

চীন এর আগেই কিছু ওষুধ, মাইক্রোচিপ ও বিমানের ইঞ্জিনসহ কিছু পণ্যে শুল্ক ছাড় দিয়েছে এবং প্রতিষ্ঠানগুলোকে জানাতে বলেছে, কোন কোন অপরিহার্য আমদানি পণ্যে তারা করছাড় চায়। তবে এই 'হোয়াইটলিস্ট' বা নির্দিষ্ট পণ্যের গোপন তালিকা এতদিন প্রকাশ্যে আসেনি।

গোপন এই কৌশলের মাধ্যমে চীন প্রকাশ্যে আগ্রাসী মনোভাব বজায় রাখলেও পর্দার আড়ালে যুক্তরাষ্ট্রের প্রতি কিছুটা নমনীয় অবস্থান নিচ্ছে। যদিও সরকার বারবার বলেছে, যুক্তরাষ্ট্র ১৪৫ শতাংশ শুল্ক না তুললে তারা লড়াই চালিয়ে যাবে, তবে এই তালিকা কার্যত এক ধরনের ছাড়।

তালিকায় কী ধরনের এবং কতগুলো পণ্য রাখা হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। দুই সূত্র জানিয়েছেন, চীন সরকার এখন পর্যন্ত তালিকাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।

এর বদলে বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যক্তিগতভাবে জানানো হচ্ছে, কোন কোন পণ্যের ওপর শুল্ক ছাড় প্রযোজ্য হবে। একটি ওষুধ কোম্পানির কর্মকর্তা জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রে তৈরি ওষুধ চীনে বিক্রি করেন এবং সোমবার শাংহাইয়ের পুডং কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করে এই তালিকা সম্পর্কে জানিয়েছে।

তিনি বলেন, 'আমরা এখনও অনেক প্রযুক্তির জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল।'

অন্য এক সূত্র জানায়, কিছু প্রতিষ্ঠানকে বলা হয়েছে তারা যেন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে খতিয়ে দেখে, তাদের নির্দিষ্ট পণ্যগুলো এই শুল্কছাড় তালিকায় আছে কি না।

এছাড়া তালিকাটি ক্রমশ সম্প্রসারিত হচ্ছে বলেও জানা গেছে। সম্প্রতি চীন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ইথেনের ওপর শুল্ক মওকুফ করেছে। রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রই এই কাঁচামালের একমাত্র সরবরাহকারী হওয়ায় বড় ইথেন প্রক্রিয়াজাতকারী কোম্পানিগুলো আগে থেকেই এই শুল্কছাড়ের আবেদন করে রেখেছিল।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি মনে করছেন চীনের সঙ্গে একটি বাণিজ্যচুক্তি শিগগিরই হতে যাচ্ছে। তবে সেটি 'ন্যায়সঙ্গত' হবে বলেও মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে চীনের বাণিজ্য ও শুল্ক মন্ত্রণালয় এখনো কোনো মন্তব্য করেনি।

এদিকে, চীনা কর্তৃপক্ষ বাণিজ্যযুদ্ধের প্রভাব মূল্যায়নে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে বলেও জানিয়েছেন আরও দুটি সূত্র। এক সূত্র জানিয়েছেন, সম্প্রতি পূর্ব চীনে একটি বিদেশি ব্যবসায়িক সংগঠনের সঙ্গে বৈঠকে সরকার বলেছে, শুল্কের কারণে কী কী সমস্যা হচ্ছে তা জানাতে এবং প্রত্যেকটি ঘটনা আলাদাভাবে মূল্যায়নের জন্য তথ্য দিতে।

বৈঠকটি কোন শহরে অনুষ্ঠিত হয়েছে, তা প্রকাশ করেননি তিনি।

ফুজিয়ান প্রদেশের সিয়ামেন শহরের সরকারও গত রোববার টেক্সটাইল ও সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোকে একটি জরিপপত্র পাঠিয়েছে, যেখানে জানতে চাওয়া হয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোন পণ্য বাণিজ্য করে এবং দুই দেশের শুল্কনীতি তাদের ব্যবসায় কী ধরনের প্রভাব ফেলছে।

Related Topics

টপ নিউজ

চীন বনাম যুক্তরাষ্ট্র / শুল্ক আরোপ / ট্রাম্পের শুল্ক আরোপ / চীন-আমেরিকা / শুল্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক ও কর হ্রাসের দাবি ইস্পাত উৎপাদকদের
  • জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • ইরানের ওপর আরোপিত শুল্ক ও নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
  • ১৫ নয়, ট্রাম্পের নতুন ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক কার্যকর করল যুক্তরাষ্ট্র

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net