Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
লাইন অব কন্ট্রোলে আকাশসীমা লঙ্ঘন করায় ভারতের ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের 

আন্তর্জাতিক

ডন
29 April, 2025, 02:50 pm
Last modified: 29 April, 2025, 02:56 pm

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • সস্তা ড্রোন বদলে দিচ্ছে আকাশযুদ্ধের ধরন
  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

লাইন অব কন্ট্রোলে আকাশসীমা লঙ্ঘন করায় ভারতের ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের 

নিরাপত্তা সূত্র জানিয়েছে, আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকেএ) ভিম্বর জেলার মানাওয়ার সেক্টরে ভারতীয় ড্রোনটি নজরদারির চেষ্টা চালাচ্ছিল।
ডন
29 April, 2025, 02:50 pm
Last modified: 29 April, 2025, 02:56 pm
আকাশসীমা লঙ্ঘনের চেষ্টার অভিযোগে ভারতের ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। ছবি: রেডিও পাকিস্তান

ভারতের একটি কোয়াডকপ্টার ড্রোন (চার পাখা বিশিষ্ট ড্রোন) ভূপাতিত করেছে পাকিস্তান। আজ মঙ্গলবার আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকেএ) ভারত-পাকিস্তানের সামরিক নিয়ন্ত্রণ রেখা লাইন অব কন্ট্রোলের (এলওসি) কাছে ড্রোনটি চলে আসায় সেটিকে ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। 

গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যে আজ এ ঘটনা ঘটে।

২২ এপ্রিলের ওই হামলায় ২৬ জন নিহত হয়, যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। এটি ছিল গত দুই দশকের মধ্যে কাশ্মীর অঞ্চলে অন্যতম ভয়াবহ সশস্ত্র হামলা। 'কাশ্মীর রেজিস্ট্যান্স' বা 'দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট' নামে পরিচিত একটি সশস্ত্র গোষ্ঠী শুরুতে হামলার দায় স্বীকার করলেও পরে তা অস্বীকার করে।

হামলাকারীদের আন্তঃসীমান্ত যোগাযোগ রয়েছে বলে দাবি ভারতের। তবে তারা এ বিষয়ে কোনো তথ্য প্রমাণ দেয়নি। অন্যদিকে পাকিস্তান এমন অভিযোগ 'সরাসরি' অস্বীকার করে এসেছে। 

ডন পত্রিকার খবরে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই হামলার ঘটনায় 'নিরপেক্ষ তদন্তের' আহ্বান জানিয়েছেন।

পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম রেডিও পাকিস্তান ও পিটিভি নিউজ নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে, লাইন অব কন্ট্রোল সীমান্তে ভারতের একটি কোয়াডকপ্টার গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান। তারা অভিযোগ করে, ড্রোনটি আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করেছে।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকেএ) ভিম্বর জেলার মানাওয়ার সেক্টরে ভারতীয় ড্রোনটি নজরদারির চেষ্টা চালাচ্ছিল।

খবরে বলা হয়েছে, "শত্রুর এই অপচেষ্টা সময়োচিত পদক্ষেপের মাধ্যমে ব্যর্থ করে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।"

নিরাপত্তা সূত্রগুলো এ ঘটনাকে পাকিস্তান সেনাবাহিনীর 'সতর্কতা, পেশাদারিত্ব এবং প্রতিরক্ষাগত প্রস্তুতির স্পষ্ট প্রমাণ' বলে উল্লেখ করেছে।

খবরে আরও বলা হয়েছে, 'পাকিস্তান সেনাবাহিনী শত্রুর যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে তাৎক্ষণিক ও কার্যকর জবাব দিতে সদা প্রস্তুত।'

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / ভারত / সীমান্ত / লাইন অব কন্ট্রোল / ড্রোন / ভূপাতিত / কাশ্মীর / জঙ্গি হামলা / পর্যটক নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • সস্তা ড্রোন বদলে দিচ্ছে আকাশযুদ্ধের ধরন
  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net