নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
আজ শুক্রবার (২০ মার্চ) দিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে চলমান পশ্চিম এশিয়া সংকট, ইন্দো-প্যাসিফিক ইস্যু এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় এস জয়শঙ্কর বলেন, 'বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে দেখা হলো। আমাদের আলোচনা মূলত দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব পেয়েছে।'
পৃথক এক পোস্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকে তারা চলমান পশ্চিম এশিয়া যুদ্ধ নিয়ে নিজেদের মূল্যায়ন বিনিময় করেছেন। এছাড়া ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সমসাময়িক বিষয়গুলো নিয়েও তাদের মধ্যে কথা হয়েছে। মূলত দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করাই ছিল এই আলোচনার প্রধান লক্ষ্য।
