Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
শুল্ক নিয়ে আলোচনা করতে মরিয়া দেশগুলো ‘আমার পা*য় চুমু দিচ্ছে’: ট্রাম্প

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
10 April, 2025, 10:15 am
Last modified: 10 April, 2025, 10:16 am

Related News

  • কোরবানি হচ্ছে না আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটি, রাখা হচ্ছে চিড়িয়াখানায়
  • সিএনএনের বিশ্লেষণ: ইরানের সাথে ট্রাম্পের সম্ভাব্য চুক্তি কেন যুদ্ধ ঘোষণার মতোই বিতর্কিত হবে
  • মার্কিন-ইরান শান্তিচুক্তির আশায় তেলের দামে বড় পতন
  • ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়ো নেই, বহাল থাকবে মার্কিন নৌ-অবরোধ: ট্রাম্প
  • জ্বালানি বেচতে হঠাৎ করেই ভারত সফরে রুবিও

শুল্ক নিয়ে আলোচনা করতে মরিয়া দেশগুলো ‘আমার পা*য় চুমু দিচ্ছে’: ট্রাম্প

ট্রাম্পের দাবি দেশগুলো একটি চুক্তির জন্য মরিয়া হয়ে আছে। তিনি বলেন, “রাষ্ট্রনেতারা বলছে, ‘দয়া করে, প্লিজ স্যার, একটা চুক্তি করুন। আমি সবকিছু করব স্যার’।”
দ্য গার্ডিয়ান
10 April, 2025, 10:15 am
Last modified: 10 April, 2025, 10:16 am
ওয়াশিংটনে ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেসনাল কমিটির আয়োজিত নৈশভোজে ডোনাল্ড ট্রাম্প। ছবি: ইন্ডিপেন্ডেন্ট

'যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক আরোপের পর বহু দেশই আমার পা*য় চুমু দিচ্ছে' বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক আরোপের কারণে বহু দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চাচ্ছে বলে দাবি করেছেন তিনি।

গতকাল বুধবার ওয়াশিংটনে রিপাবলিকানদের জন্য ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেসনাল কমিটির আয়োজিত নৈশভোজে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন ট্রাম্প। 

ট্রাম্প বলেন, "এ দেশগুলো আমাদের ডাকছে। আমার পা*য় চুমু দিচ্ছে। তারা একটি চুক্তি করার জন্য মরিয়া হয়ে আছে। তারা আমাদের বলছে, 'দয়া করে, প্লিজ স্যার, একটা চুক্তি করুন। আমি সবকিছু করব স্যার'।"

২ এপ্রিল চীনসহ একাধিক দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এরপরেই ধস নেমেছে বিশ্বের শেয়ার বাজারে। ট্রাম্প অবশ্য দিনটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের 'মুক্তি দিবস' হিসেবে ঘোষণা করেছেন। 

আইনপ্রণেতাদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, "আমি জানি, আমি কী করতে চাই। আমি এও জানি, আমি কী করছি। আপনারাও জানেন আমি কী করে চলেছি। আর সেজন্যই আপনারা আমাকে ভোট দিয়ে নিয়ে এসেছেন।"

তিনি আরও বলেন, "যদিও কিছু বিদ্রোহী রিপাবলিকান যুক্তি দেন যে কংগ্রেসকে একটি চুক্তি করার অনুমতি দিতে হবে। যদি তা-ই হত, তাহলে চীনের ওপর ১০৪ শতাংশ শুল্ক আরোপ করা হত না। আমি কিছু বিদ্রোহী রিপাবলিকানদের দেখতে পাব, যারা নিজেদের অবস্থান তুলে ধরতে চায়। তারা বলবে, কংগ্রেসের আলোচনার দায়িত্ব নেওয়া উচিত। আমি আপনাকে বলতে চাই, আমি যেভাবে আলোচনা করি, আপনি সেভাবে আলোচনা করেন না।"

মঙ্গলবার রাতের বক্তব্যে ট্রাম্প ওষুধ আমদানির ওপরেও অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেন। 

তিনি বলেন, "আমরা আমাদের ওষুধের ওপর শুল্ক আরোপ করতে যাচ্ছি এবং একবার আমরা তা করলে তারা দ্রুত আমাদের দেশে ফিরে আসবে, কারণ আমরাই বড় বাজার।"

তিনি আরও বলেন, "ওষুধের উপর শুল্ক আরোপ করা হবে কারণ আমরা আমাদের নিজস্ব ফার্মায় এসব ওষুধ তৈরি করি না, এগুলো অন্য দেশে তৈরি হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে একই প্যাকেটের দাম ১০ মার্কিন ডলার বা তার বেশি। আমরা ওষুধ উপর এমনভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছি যে কোম্পানিগুলো খুব দ্রুতই আমাদের কাছে ছুটে আসবে।'

এর সুবিধার বিষয়ে তিনি বলেন, "আমাদের সুবিধা হল, আমরা খুব বড় বাজার। খুব শীঘ্রই ওষুধের উপর একটি বড় শুল্ক ঘোষণা করব এবং কোম্পানিগুলো এটি শুনে চীন ও অন্যান্য দেশ ছেড়ে চলে যাবে। কারণ তাদের বেশিরভাগ পণ্য এখানে বিক্রি হয় এবং তারা এখানে তাদের কারখানা খুলবে।"

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / চুমু / শুল্ক আরোপ / শেয়ার বাজার / নৈশভোজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ২০১৯ সালে গ্যাবনের ইভিন্ডো ন্যাশনাল পার্কে তোলা ছবিতে আফ্রিকান বনহাতি দেখা যাচ্ছে। ছবি: অ্যামারি হ্যাচার্ড/এএফপি ভায়া গেটি
    হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • কোরবানি হচ্ছে না আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটি, রাখা হচ্ছে চিড়িয়াখানায়
  • সিএনএনের বিশ্লেষণ: ইরানের সাথে ট্রাম্পের সম্ভাব্য চুক্তি কেন যুদ্ধ ঘোষণার মতোই বিতর্কিত হবে
  • মার্কিন-ইরান শান্তিচুক্তির আশায় তেলের দামে বড় পতন
  • ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়ো নেই, বহাল থাকবে মার্কিন নৌ-অবরোধ: ট্রাম্প
  • জ্বালানি বেচতে হঠাৎ করেই ভারত সফরে রুবিও

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

5
২০১৯ সালে গ্যাবনের ইভিন্ডো ন্যাশনাল পার্কে তোলা ছবিতে আফ্রিকান বনহাতি দেখা যাচ্ছে। ছবি: অ্যামারি হ্যাচার্ড/এএফপি ভায়া গেটি
আন্তর্জাতিক

হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net