Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
ব্যাংককে কেন মাত্র একটি বহুতল ভবনই ধসে পড়ল?

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
30 March, 2025, 10:15 am
Last modified: 30 March, 2025, 10:19 am

Related News

  • ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ২০১১ সালের শক্তিশালী ভূমিকম্পে পূর্ব দিকে সরে গিয়েছিল গোটা জাপান
  • ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • মিয়ানমারের ভেতরে কোণঠাসা বিদ্রোহীরা; জোরপূর্বক সেনাবাহিনীতে জনবল বাড়াচ্ছে জান্তা
  • ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, অন্তত ১৯ জন নিহত; তিন দেশে সুনামি সতর্কতা জারি

ব্যাংককে কেন মাত্র একটি বহুতল ভবনই ধসে পড়ল?

২০০৯ সালের আগ পর্যন্ত ব্যাংককে ভূমিকম্প প্রতিরোধী ভবন নির্মাণের জন্য পূর্ণাঙ্গ কোনো নিরাপত্তা মানদণ্ড ছিল না।
টিবিএস ডেস্ক
30 March, 2025, 10:15 am
Last modified: 30 March, 2025, 10:19 am
ব্যাংককে ভূমিকম্পে ধসে পড়া বহুতল ভবন। ছবি: রয়টার্স

ব্যাংককে ভূমিকম্পের সময় ভিডিও ফুটেজে দেখা গেছে, ভবনগুলো অস্বাভাবিকভাবে দুলছিল। একটি ভবনের ছাদের সুইমিং পুল থেকে পানিও ছিটকে নিচে পড়তে দেখা গেছে ভিডিওতে। খবর বিবিসির।

তবে, ব্যাংককের চাতুচাক জেলায় অবস্থিত দেশটির অডিট বিভাগের জেনারেলের নির্মাণাধীন কার্যালয় ভবনটি ভেঙে পড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

লন্ডনের ইম্পেরিয়াল কলেজের ভূমিকম্প প্রকৌশলের সিনিয়র লেকচারার ড. ক্রিশ্চিয়ান মালাগা-চুকিতাইপের মতে, ২০০৯ সালের আগ পর্যন্ত ব্যাংককে ভূমিকম্প প্রতিরোধী ভবন নির্মাণের জন্য পূর্ণাঙ্গ কোনো নিরাপত্তা মানদণ্ড ছিল না।

এর অর্থ হলো, পুরোনো ভবনগুলো বেশি ঝুঁকিপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে বিষয়টি অস্বাভাবিক নয়। কারণ, ভূমিকম্প-প্রতিরোধী ভবন নির্মাণ তুলনামূলক ব্যয়বহুল। তাছাড়া মিয়ানমারের মতো থাইল্যান্ডে ঘন ঘন ভূমিকম্প হয় না।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এমিলি সো বলেন, পুরোনো ভবনগুলোকে শক্তিশালী করা সম্ভব এবং এমন উদাহরণ ক্যালিফোর্নিয়া, পশ্চিম কানাডা এবং নিউজিল্যান্ডে অনেক আছে। সেখানে ভবনগুলো ভূমিকম্প সহনশীল করার জন্য শক্তিশালী করা হয়েছে।

থাইল্যান্ডের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক আমর্ন পিমানমাস বলেন, দেশটির ৪৩টি প্রদেশে ভূমিকম্প-প্রতিরোধী ভবন নির্মাণের নিয়ম থাকলেও বাস্তবে ১০ শতাংশেরও কম ভবন এই মানদণ্ড মেনে তৈরি করা হয়েছে।

তারপরও যে ভবনটি ধসে পড়েছে সেটি নতুনই না বরং, নির্মাণাধীন ছিল। যেহেতু এটি নতুন ভবন, তাই এটি নতুন মানদণ্ড মেনেই হওয়ার কথা ছিল।

ড. পিমানমাস জানান, ভবনটির ধসের অন্যতম কারণ হতে পারে ব্যাংককের নরম মাটি। এই ধরনের মাটি ভূমিকম্পের কম্পনকে তিন থেকে চার গুণ বাড়িয়ে দিতে পারে, ফলে ভবনগুলো আরও বেশি ঝুঁকিতে থাকে।

তিনি আরও বলেন, 'ঘটনার জন্য দায়ী আরও কিছু কারণ থাকতে পারে। যেমন― কংক্রিট ও রডের মান এবং ভবনের কাঠামোগত কিছু অনিয়ম। এসব বিষয়ে বিস্তারিত তদন্ত প্রয়োজন।'

ভিডিওটি বিশ্লেষণ করে ড. মালাগা-চুকিতাইপে জানান, ভবনটির নির্মাণে সরু সমান্তরাল স্ল্যাব পদ্ধতি ব্যবহার করা হয়েছে বলে মনে হচ্ছে। এই নির্মাণ পদ্ধতিতে ফ্লোরগুলো সরাসরি স্তম্ভের ওপর রাখা হয়, কোনো বিম (গার্ডার) ব্যবহার করা হয় না। তবে ভূমিকম্প-প্রবণ এলাকায় এই পদ্ধতি এখন আর সুপারিশ করা হয় না। কারণ এটি যথেষ্ট মজবুত ও স্থিতিশীল নয়।

তিনি ব্যাখ্যা করে বলেন, ফ্ল্যাট স্ল্যাব পদ্ধতি এমন একটি নির্মাণ পদ্ধতি, যেখানে ফ্লোরগুলো বিম (গার্ডার) ছাড়াই সরাসরি স্তম্ভের ওপর রাখা হয়।

তিনি বলেন, "এটির নির্মাণ পদ্ধতি টেবিলের মতো, যা শুধু পায়ের ওপর ভর করে দাঁড়িয়ে আছে। কিন্তু নিচে সাপোর্ট দেওয়ার জন্য অতিরিক্ত অনুভূমিক কাঠামো যোগ করা হয়নি।"

তিনি আরও বলেন, "যদিও এই নকশার কিছু অর্থনৈতিক ও স্থাপত্যগত সুবিধা রয়েছে। তবে এটি ভূমিকম্পের সময় খুবই দুর্বল প্রতিরোধ গড়ে তোলে এবং প্রায় বিস্ফোরণের মতো আকস্মিক ও ভঙ্গুরভাবে ধসে পড়তে পারে।" 
 

Related Topics

টপ নিউজ

মিয়ানমার / ব্যাংকক / ভূমিকম্প / ভবন ধস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ২০১১ সালের শক্তিশালী ভূমিকম্পে পূর্ব দিকে সরে গিয়েছিল গোটা জাপান
  • ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • মিয়ানমারের ভেতরে কোণঠাসা বিদ্রোহীরা; জোরপূর্বক সেনাবাহিনীতে জনবল বাড়াচ্ছে জান্তা
  • ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, অন্তত ১৯ জন নিহত; তিন দেশে সুনামি সতর্কতা জারি

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net